T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
অর্থনীতি
বিষয়ভিত্তিক
২৬১

অস্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে একটি ফার্মের Revenue সাধারণত -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বৃদ্ধি পায়
২৬২

সরবরাহ পার্শ্ব অর্থনীতি ( Supply Side Economics) এর প্রবক্তাদের অন্যতম কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Laffer
২৬৩

সেন্টমার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চুনা পাথর
সমাধান
সেন্ট মার্টিন দ্বীপে সিলিকা ছাড়াও রয়েছে ৬৬ জাতির প্রবাল, ১০৮৭ প্রজাতির শামুক, জিনুক, ১০৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল, ১৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণি
২৬৪

সুদের হার ও শেয়ার বাজারের সম্পর্ক কোন ধরনের?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঋণাত্মক
সমাধান
সুদের হার কথাটি শেয়ারবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । সুদের হারের সাথে বিনিয়োগের যেমন ঋণাত্মক সম্পর্ক তেমনি শেয়ারবাজার হচ্ছে বিনিয়োগের একটি বিশাল ক্ষেত্র, যেখানে সুদের হার বাড়লে শেয়ারবাজারে বিনিয়োগ কমে আবার বিপরীতক্রমে সুদের হার কমলে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ে । সুদের হার কমলে লোকজন সঞ্চয় না বাড়িয়ে সেটা শেয়ার বাজারে বিনিয়োগ করবে।
২৬৫

সাধারন শেয়ার হোল্ডারদের কোন অধিকার আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তারা কোম্পানির তথ্যাদি জানতে চাইতে পারে এবং কোম্পানির বই দেখতে পারে।
সমাধান
শেয়ার মালিকরা কোম্পানির যেকোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। যে সিদ্ধান্তের পক্ষে বেশির ভাগ ভোট পড়ে কোম্পানি পরবর্তী সময়ে ওই সিদ্ধান্ত গ্রহণ করে। যেহেতু সাধারণ শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিক, সেহেতু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অংশগ্রহণের অধিকার তাদের থাকে।
২৬৬

ব্যবসার হার(Terms of Trade) হচ্ছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রপ্তানি ও আমদানি দামের হার
সমাধান
Terms of trade (TOT) represent the ratio between a country's export prices and its import prices. How many units of exports are required to purchase a single unit of imports? The ratio is calculated by dividing the price of the exports by the price of the imports and multiplying the result by 100.
২৬৭

নিম্নের কোন স্থানটি 'অফ-শোর' (Off-Shore) ব্যাংকিং স্থান নামে পরিচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জার্মানি
সমাধান
এটি আন্তর্জাতিক ব্যাংক ব্যবসায়ের এর এমন একটি অংশ যা বিভিন্ন ধরনের বাঁধা ও করমুক্তভাবে চলে । অফ - শোর ব্যাংকে লেনদেন চলে বৈদেশিক মুদ্রায় এবং এই লেনদেন সম্পাদিত হয় বিদেশীদের দিয়ে । লন্ডন, নিউইয়র্ক, প্যারিস, জুরিখ, বাহরাইন, সিঙ্গাপুর ও ফ্রাঙ্কফুর্ট হচ্ছে ফাংশনাল অব - শোর ব্যাংকিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ।
২৬৮

নিম্নের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের হাতিয়ার নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মুদ্রা সরবরাহ বৃদ্ধি
সমাধান
নানা কারণেই একটি দেশে চালুকৃত মুদ্রার পরিমাণ অনেক সময় মাত্রাতিক্ত হারে বেড়ে যায় । কিন্তু সেইসাথে পণ্য সরবরাহের পরিমাণ একই হারে বাড়ে না ফলে বাজারে দ্রব্যমূল্য বেড়ে যায় । অর্থনীতির ভাষায় একে বলে মুদ্রাস্ফীতি । আর সেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কতগুলো হাতিয়ার রয়েছে। যেমন - কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ব্যাংক হার বৃদ্ধি, নগদ জমার অনুপাত বৃদ্ধি, খোলাবাজারে ঋণপত্র বিক্রয় ইত্যাদির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় । মুদ্রার সরবরাহ বৃদ্ধি করা হলে মুদ্রাস্ফীতি আরো বাড়বে তাই এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার নয়।
২৬৯

বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জনশক্তি
সমাধান
নিজ দেশের প্রয়োজন মিটিয়ে একটি দেশ তার সমস্ত সম্পদ অন্যদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে। যদিও বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের বিভিন্ন মাধ্যম রয়েছে যেমন মানবসম্পদ, পাটশিল্প, পোশাকশিল্প ইত্যাদি। বাংলাদেশে চিহ্নিত একটি ঘন জনবসতিপূর্ণ দেশ তাই এদেশের মানবসম্পদ অনেক । এই মানব সম্পদ ব্যবহার এর মাধ্যমে বাংলাদেশ তার সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।
২৭০

বর্তমান বিশ্বের অর্থনৈতিক মন্দা সৃষ্টির পেছনে অন্যতম প্রধান কারন কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে অতি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ
সমাধান
অর্থনীতিবিদ্যা অনুযায়ী দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক কার্যকলাপের ধীর গতি অথবা বাণিজ্যিক আবর্তন-এর সংকোচনকে মন্দা বলা হয়। মন্দার সময় বড় অর্থনৈতিক সূচকগুলোর ধরন একই রকম থাকে। মন্দার সময়, জাতীয় গড় আয় (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা GDP), চাকরি, বিনিয়োগ সংক্রান্ত ব্যয়, উৎপাদন ক্ষমতার ব্যবহার, পারিবারিক আয়, ব্যবসায়িক লাভ- এ সব কিছুই অনেক কমে যায়; মুদ্রাস্ফীতি ঘটে ( একই অর্থ ব্যয় করে কম পরিমান দ্রব্য ক্রয় করতে হয় ), এই সময় দেউলিয়া হয়ে যাওয়া এবং বেকারত্বের হার বেড়ে যায়। সরকার নানা প্রকার সম্প্রসারণমূলক কাজকর্ম যেমন, বৃহদাকার অর্থনৈতিক নীতি গ্রহণ করে, টাকার জোগান বৃদ্ধি করে, সরকারি খরচ বৃদ্ধি করে এবং করের পরিমাণ কমিয়ে মন্দার মোকাবিলা করার চেষ্টা করে।