২৭১
মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কোনটি?
উত্তর
রপ্তানি বৃদ্ধি করা
সমাধান
অন্যান্য দেশের মুদ্রার তুলনায় নিজ দেশের মুদ্রার মান কমিয়ে দেয়ার নাম মুদ্রার অবমূল্যায়ন বা devaluation । এটি করা হয় স্থির বিনিময় হার মুদ্রানীতির অধীনে । যখন দেশে ব্যয়ের পরিমাণ অন্যান্য দেশের তুলনায় বেশি গতিতে বেড়ে যায় তখন রপ্তানিকে ত্বরান্বিত করার জন্য মুদ্রার অবমূল্যায়ন অপরিহার্য হয়ে পড়ে ।
২৭২
যখন অর্থনীতিতে পন্যসমূহের মূল্য সূচক বেড়ে যায়, তখন কি সৃষ্টি হয়?
উত্তর
মুদ্রাস্ফীতি
সমাধান
যখন কোন অর্থনীতিতে অর্থের যোগান বৃদ্ধির ফলে সার্বিক দাম স্তর বা মূল্যসূচক ক্রমাগত বাড়তে থাকে তাকে বলে মুদ্রাস্ফীতি । আর মুদ্রাস্ফীতির কারণেই পণ্য সমুহের মূল্যসূচক বেড়ে যায় ।
২৭৩
যদি নমিনাল সুদের হার হয় ১০% এবং মুদ্রাস্ফীতির হার ১৫% তবে রিয়েল সুদের হার কত?
উত্তর
-5%
সমাধান
বর্তমান বা নমিনাল সুদের হার থেকে মুদ্রাস্ফীতির হার বাদ দিলে পাওয়া যায় real interest rate বা প্রকৃত সুদের হার । যেমন: ১০% - ১৫% = - ৫%
২৭৫
বিক্রয় কর একটি -
উত্তর
পরোক্ষ কর
সমাধান
পণ্যসামগ্রীর বিক্রয় মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাকে বলে বিক্রয় কর। যে করের করঘাত এক ব্যক্তির উপর এবং করপাত অন্য ব্যক্তির উপর পড়ে তাকে বলে পরোক্ষ কর । করঘাত বলতে বোঝায় করের প্রাথমিক বোঝা বা আঘাত এবং করপাত বলতে বুঝায় করের চূড়ান্ত ভারকে । মূল্য সংযোজন কর (VAT) ও এক ধরনের পরোক্ষ কর। পর্থক্য কর হচ্ছে যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে । আয়কর হচ্ছে এক ধরনের প্রত্যক্ষ কর ।
২৭৬
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি সুদের হার বৃদ্ধি পায় তবে বিনিয়োগ-
উত্তর
হ্রাস পায়
সমাধান
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে যদি সুদের হার বৃদ্ধি পায় তবে বিনিয়োগ হ্রাস পায়। সুদের হার বা আয়ের পরিবর্তন হলেও যে বিনিয়োগ স্থির থাকে তাকে স্বয়ম্ভূত বিনিয়োগ বলে। আয়, সুদের হার এবং অন্যান্য উপাদানের পরিবর্তন হেতু যদি বিনিয়োগের পরিবর্তন হয় তাকে বলে প্ররোচিত বিনিয়োগ। এই ধরনের বিনিয়োগ সুদের হার বাড়লে হ্রাস পায় কারণ ফার্মের মোট ব্যয় বাড়লে আবার সুদ উৎপাদন ব্যয়ের একটি অংশ। বিপরীত অবস্থায় প্ররোচিত বিনিয়োগ বাড়ে ।
২৭৭
নিচের কোন ঘটনাটি সুদের হার হ্রাসে সবচেয়ে বেশি কার্যকরী?
উত্তর
অর্থনৈতিক মন্দা
সমাধান
অর্থনৈতিক মন্দা অবস্থায় যখন বিনিয়োগ কমে যায় তখন সাধারণভাবে ঋণের পরিমাণও কমতে থাক। যার কারণে ব্যাংকগুলো কম সুদে ঋণদানে আগ্রহী হয়। ফলে অর্থনৈতিক মন্দা অবস্থায় সুদের হার হ্রাস পায়।
২৭৮
কোনটি মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্য নয়?
উত্তর
সরকারি হস্তক্ষেপে মূল্য নিয়ন্ত্রন
সমাধান
মুক্তবাজার এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ক্রেতা ও বিক্রেতা অবাধে ব্যবসা করতে পারে, চাহিদা ও যোগানের ঘাত - প্রতিঘাতের মধ্য দিয়ে দাম নির্ধারিত হয় । বাজারের কার্যকলাপে কোনো সরকারি নিয়ন্ত্রণ থাকেনা এবং আমদানি রপ্তানির অবাধ প্রবাহ বিদ্যমান থাকে ।
২৭৯
কোনটি সুদের হার বাড়ায় না?
উত্তর
বাজারে অর্থের যোগান বৃদ্ধি
সমাধান
মুদ্রার যোগান বৃদ্ধির ফলে জাতীয় আয় বৃদ্ধির অর্থনৈতিক প্রক্রিয়া হলো বাজারে মুদ্রার দাম বৃদ্ধি পেলে প্রথমে সুদের হার কমে আর সুদের হার কমার কারণে বিনিয়োগ বাড়ে। অতঃপর বিনিয়োগ বাড়ার কারণে গুণক প্রক্রিয়াতে জাতীয় আয় বাড়ে। এই বিষয়টি তখনই পরিলক্ষিত হবে যখন পণ্যবাজার ও মুদ্রা বাজার উভয় ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে ।
২৮০
মুদ্রাস্ফীতির কারন কি?
উত্তর
টাকার সরবরাহ বৃদ্ধি
সমাধান
মুদ্রাস্ফীতির কারণ সমূহ দু'দিক থেকে বিশ্লেষণ করা যায়। ক. চাহিদার দিকের কারণসমূহ খ. যোগানের দিকের কারণসমূহ। চাহিদার দিকের কারণসমূহঃ অর্থের যোগান বৃদ্ধি, সরকারের ঘাটতি ব্যয়, যুদ্ধ ব্যয়, ব্যবহারযোগ্য আয় বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত ইত্যাদি। যোগানের দিকে কারণসমূহঃ মজুরি মূল্য কুণ্ডলী, উৎপাদন হ্রাস, ভবিষ্যতে মূল্য বৃদ্ধির আশঙ্কা, পূর্ণ নিয়োগ ও অন্যান্য প্রতিবন্ধকতা, সাপ্লাই শর্ট ইত্যাদি ।