২৮১
সুদের হার ও শেয়ার বাজারের মধ্যে সম্পর্ক কোন ধরনের?
উত্তর
ঋণাত্মক
সমাধান
সুদের হার (Interest Rate) বৃদ্ধি পেলে, Fixed Income Securities (Bonds) গুলোর দাম (Value) কমে যায়।ফলে লোকজন Bond এ বিনিয়োগকৃত অর্থ সরিয়ে নেবে শেয়ার বাজার (Stock Market) এ।এজন্য, সুদের হার এবং শেয়ার বাজারের মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান।
২৮২
সাধারণ শেয়ার হোল্ডারদের কোন অধিকার আছে?
উত্তর
তারা কোম্পানির তথ্যাদি জানতে চাইতে পারে এবং কোম্পানির বই দেখতে পারে।
সমাধান
যৌথ মূলধনী কোম্পানি ব্যবসার শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ে নিবন্ধিত হয়। এই মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। এর মধ্যে সাধারণ শেয়ার অন্যতম। সাধারণ শেয়ার কোম্পানির মালিকানা নির্দেশ করে অর্থাৎ সাধারণ শেয়ার মালিকরা কোম্পানির মালিক হিসেবে গণ্য। যারা এই শেয়ার ক্রয় করে তারা কোম্পানির মালিকের মর্যাদা লাভ করে। ব্যবসায় প্রতিষ্ঠানের প্রকৃত মালিক হলো সাধারণ শেয়ারহোল্ডাররা। শেয়ার মালিকরা কোম্পানির যেকোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। যে সিদ্ধান্তের পক্ষে বেশির ভাগ ভোট পড়ে কোম্পানি পরবর্তী সময়ে ওই সিদ্ধান্ত গ্রহণ করে। যেহেতু সাধারণ শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিক, সেহেতু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অংশগ্রহণের অধিকার তাদের থাকে।
২৮৪
বাংলাদেশে ব্যাংকে সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি কত ছাড়িয়ে গিয়েছে?
উত্তর
US $ ১০ বিলিয়ন
সমাধান
2020 - 21 অর্থবছরের জানুয়ারীতে দাঁড়িয়ে, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার Foreign Exchange রিজার্ভে জমা ছিলো $42.67 Billion
২৮৫
নিরাপত্তা জাল কর্মসূচিতে সরকার বাজেটে কত কোটি টাকা বরাদ্দ রেখেছে?
উত্তর
17,327
সমাধান
প্রতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে। ২০১৮ - ১৯ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৬৪ হাজার ১৭৬.৪৮ কোটি টাকা, যা যথাক্রমে বাজেট ও জিডিপির ১৩.৮১ ও ২.৫৩ শতাংশ। ২০১৯ - ২০ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৮১ হাজার ৮৬৫ কোটি টাকা, যা যথাক্রমে বাজেট ও জিডিপির ১৫.৬২ ও ২. ৮৪ শতাংশ। ২০২০ - ২১ অর্থবছরে এ খাতে বরাদ্দ ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা, যা যথাক্রমে বাজেট ও জিডিপির ১৬.৮৩ ও ৩.০১ শতাংশ।
২৮৬
নিচের কোন স্থানটি ‘অপ-শোর’ (Off-Shore) ব্যাংকিং স্থান হিসেবে পরিচিত?
উত্তর
জার্মানি
সমাধান
অফশোর ব্যাংকিং হলো ব্যাংকের অভ্যন্তরে পৃথক এক ব্যাংকিং ব্যবস্থা। বিদেশি কোম্পানিকে ঋণ প্রদান এবং বিদেশি উৎস থেকে আমানত সংগ্রহের সুযোগ রয়েছে অফশোর ব্যাংকিংয়ে। এতে স্থানীয় মুদ্রার পরিবর্তে বৈদেশিক মুদ্রায় হিসাব হয়। ব্যাংকের কোনো নিয়ম - নীতিমালা অফশোর ব্যাংকিংয়ে প্রয়োগ হয় না। কেবল মুনাফা ও লোকসানের হিসাব যোগ হয় ব্যাংকের মূল হিসাবে। বর্তমানে দেশি - বিদেশি ৩৫টি ব্যাংক অফশোর ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে।
২৮৭
নিচের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রেণের হাতিয়ার নয়?
উত্তর
মুদ্রা সরবরাহ বৃদ্ধি
সমাধান
মুদ্রাস্ফীতি বলতে বুঝায় বাজারে টাকা বা মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়া কিন্তু টাকা বা মুদ্রার মান কমে যাওয়া।
সুতরাং মুদ্রা সরবরাহ বাড়ানো হলে মুদ্রাস্ফীতি আরও বাড়তে থাকবে।
২৮৮
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত কোনটি?
উত্তর
জনশক্তি
সমাধান
বৈদেশিক মুদ্রা অর্জনে তৈরি পোশাক খাতের চেয়ে অভিবাসী খাতের অবদান বেশি। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নেই শ্রম অভিবাসন খাতে। অথচ বৈদেশিক মুদ্রা অর্জনে তৈরি পোশাক খাতের চেয়ে অভিবাসী খাতের অবদান বেশি। গত ৪০ বছর ধরে জিডিপির প্রবৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখাসহ নানা ক্ষেত্রে অবদান রেখে চলা এ খাতটি কখনোই গুরুত্ব পায়নি আমাদের জাতীয় বাজেটে। যথোপযুক্ত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খাতটি আরো বেশি অবদান রাখতে পারবে। বিশ্ব শ্রমবাজারে এই খাত থেকে আরো বেশি উপার্জনের জন্য অধিক পরিমাণে প্রফেশনাল ও দক্ষ কর্মী প্রেরণ করা প্রয়োজন। এজন্য সরকারিভাবে যথাযথ পৃষ্ঠপোষকতা ও অন্যান্য সুযোগ - সুবিধা বৃদ্ধির মাধ্যমে এ খাতকে আরো বেশি গতিশীল করা দরকার।
২৮৯
বর্তমান বিশ্বের অর্থনৈতিক মন্দা সৃষ্টির পেছনে অন্যতম প্রধান কারণ কোনটি?
উত্তর
যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে অতি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ
২৯০
যখন কোনো অর্থনীতিতে পণ্যসমূহের মূল্যসূচক বেড়ে যায়, তখন কি সৃষ্টি হয়?
উত্তর
মুদ্রাস্ফীতি
সমাধান
কোন কালপরিধিতে পণ্য - সেবার মূল্য টাকার অঙ্কে বেড়ে গেলে অর্থনীতির ভাষায় তাকে মুদ্রাস্ফীতি বলা হয়। সাধারণত পণ্যদ্রব্যের দাম বেড়ে গেলে স্থানীয় মুদ্রা দিয়ে ঐ পণ্য ক্রয়ে বেশি পরিমাণ মুদ্রার প্রয়োজন কিংবা একই পরিমাণ মুদ্রা দিয়ে আগের পরিমাণ পণ্য কিনতে গেলে পরিমাণে কম পাওয়া যায়। সুতরাং মুদ্রাস্ফীতির ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। একই ভাবে অর্থনীতিতে পণ্যের আসল বিনিময়মূল্য কমে যায়।সাধারণত মুদ্রাস্ফীতি সূচকের মাধ্যমে হিসাব করা হয় যাকে মুদ্রাস্ফীতি সূচক বলা হয়।