৬৩৮১
বিদ্যালয়ের একজন শিক্ষক কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত। পরিচালনা পরিষদ ঐ শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এ ক্ষেত্রে সরকার কী ব্যবস্থা নিতে পারবে?
উত্তর
সংশ্লিষ্ট শিক্ষকের বেতন বন্ধ করবে
৬৩৮৩
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীগণ কত বছর বয়সে অফেরৎযোগ্য অগ্রিম গ্রহণ করতে পারবেন?
উত্তর
৫২ বছর
৬৩৮৪
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ অনুসারে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং/ম্যানেজিং কমিটির সভার কোরাম পূরণ হবে মোট সদস্য সংখ্যার-
উত্তর
অর্ধেক
৬৩৮৬
প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর অভিযোগ নিষ্পত্তি হওয়ার উত্তম উপায়-
উত্তর
তদন্ত ও শুনানীর মাধ্যমে
৬৩৮৭
বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের ক্ষেত্রে ২ বছর পূর্ণ না হলেও কোন ছুটি ভোগ করতে পারবেন?
উত্তর
নৈমিত্তিক ছুটি
৬৩৮৮
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের মূল উদ্দেশ্য কী?
উত্তর
শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও জবাবদিহিতা
৬৩৮৯
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিও নীতিমালা অনুসারে প্রতিষ্ঠান প্রধানকে সপ্তাহে ন্যূনতম কতটি ক্লাস নিতে হবে?
উত্তর
৫টি
৬৩৯০
গুরুতর আহত হলে চিকিৎসার জন্য অনধিক কত মাসের মূল বেতনের সমান অর্থ দেয়া হয়?
উত্তর
৩ মাস