T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
আন্তর্জাতিক বিষয়াবলী
বিষয়ভিত্তিক
৬৪৪১

The Wealth of Nations গ্রন্থের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অ্যাডাম স্মিথ
সমাধান
১৮ শতকের বিখ্যাত স্কটিশ অর্থনীতিবিদ ও দার্শনিক অ্যাডাম স্মিথের লেখা কালজয়ী বই 'The Wealth of Nations'। তাঁর লেখা আরো কয়েকটি বই- The Theory of Moral Sentiments, The Invisible Hand। অ্যাডাম স্মিথ গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের নৈতিক দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন।
৬৪৪২

'আইন-ই-আকবরী' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আবুল ফজল
সমাধান
'আইন-ই-আকবরী' মুঘল সম্রাট আকবরের (১৫৫৬-১৬০৫) দরবারের ঐতিহাসিক আবুল ফজল কর্তৃক রচিত 'আকবরনামা' গ্রন্থের তৃতীয় খণ্ড। আকবরনামার অংশবিশেষ হলেও 'আইন-ই-আকবরী'তে অন্তর্ভুক্ত হয়েছে সম্রাট আকবরের সরকার ব্যবস্থা, প্রশাসনিক বিভাগ ও ভারতবর্ষে মুসলিম আমলে লিখিত ইতিহাসের বর্ণনা।
৬৪৪৩

সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চীন
সমাধান
সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পেছনে বড়ো একটি কারণ অধিক পরিমাণে কার্বন নিঃসরণ। সম্প্রতি ইউরোপীয় কমিশন (ইসি) ও পিবিএল নেদারল্যান্ডস এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট এজেন্সির এক যৌথ গবেষণায় বলা হয়েছে, চীন ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে বৈশ্বিক কার্বন নিঃসরণের ৪০ শতাংশের জন্য দায়ী।
৬৪৪৪

২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ
সমাধান
২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন দুজন সাংবাদিক; তারা হলেন ফিলিপাইনের নারী সাংবাদিক মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ। মারিয়া রেসা 'র‍্যাপলার' নামক একটি সংবাদ সাইটের সহ-প্রতিষ্ঠাতা এবং মুরাতভ 'নোভোজা গেজেটের' সহ-প্রতিষ্ঠাতা।
৬৪৪৫

নিচের কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আলবেনিয়া
সমাধান
আলবেনিয়া দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত এবং অন্য তিনটি দেশ আফ্রিকা মহাদেশে অবস্থিত। আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ আলজেরিয়া ও জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়া। আফ্রিকা মহাদেশের বৃহত্তম মরুভূমি সাহারা, বৃহত্তম দ্বীপ মাদাগাস্কার ও সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। আফ্রিকা মহাদেশকে পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়।
৬৪৪৬

জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দক্ষিণ সুদান
সমাধান
জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ হিসেবে দক্ষিণ সুদান সদস্যপদ লাভ করে ১৪ জুলাই ২০১১ সালে। জাতিসংঘ ৫১টি দেশ নিয়ে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এ সংস্থাটির অফিসিয়াল ভাষা ৬টি এবং সদর দপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
৬৪৪৭

মার্বেল কোন দেশে পর্যাপ্ত পাওয়া যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গ্রিস
৬৪৪৮

শরণার্থীদের দুঃখ-দুর্দশা নিয়ে সাহিত্য রচনা করে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আবদুলরাজাক গুরনাহ
সমাধান
ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে আপসহীন ও শরণার্থীদের দুঃখ-দুর্দশার প্রতি সহানুভূতিশীল লেখনীর জন্য ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তানজানিয়া বংশোদ্ভূত ব্রিটিশ লেখক আবদুলরাজাক গুরনাহ। তাঁর বিখ্যাত উপন্যাস- Paradise, Desertion, By the Sea।
৬৪৪৯

কোন দেশ থেকে সর্বপ্রথম করোনাভাইরাসের 'ওমিক্রন ভ্যারিয়েন্ট' সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দক্ষিণ আফ্রিকা
সমাধান
করোনাভাইরাসের নয়া রূপ ওমিক্রন (বৈজ্ঞানিক নাম- B.1.1.529) ২০২১ সালের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়।
৬৪৫০

নিচের কোনটি বাফার স্টেট?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বেলজিয়াম
সমাধান
দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত নিরপেক্ষ দেশকে বলা হয় বাফার স্টেট। ১ম ও ২য় বিশ্বযুদ্ধের বাফার স্টেট ছিল বেলজিয়াম।