৬৪৫১
'নাসা' কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র?
উত্তর
যুক্তরাষ্ট্র
সমাধান
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা National Aeronautics and Space Administration (NASA) ২৯ জুলাই ১৯৫৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
৬৪৫২
কোন শহরটি 'বিগ আপেল' নামে পরিচিত?
উত্তর
নিউইয়র্ক
সমাধান
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরটি 'বিগ আপেল' নামে পরিচিত। এটিকে পৃথিবীর রাজধানীও বলা হয়।
৬৪৫৩
নালন্দা মহাবিহার কী?
উত্তর
প্রাচীন শিক্ষা কেন্দ্র বা বিশ্ববিদ্যালয়
সমাধান
নালন্দা বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়। ধারণা করা হয়, পঞ্চম শতাব্দীর শুরুর দিকে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি ভারতের বিহার রাজ্যে অবস্থিত।
৬৪৫৭
'Hagia Sophia'-এর স্থাপত্য শৈলী হচ্ছে-
উত্তর
বাইজেন্টাইন স্থাপত্য
সমাধান
'Hagia Sophia' (আয়া সোফিয়া) বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের নির্দেশে ৫৩৭ খ্রিষ্টাব্দে তৈরি করা হয়।