৪০১
জান্নাতের স্তর কয়টি?
উত্তর
৮টি
সমাধান
জান্নাতের স্তর আটটি যথা: জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন , দারুল খুলদ, দারুল মাকাম, দারুস্ সালম, দারুল মাকাম , দারুল কারার
৪০২
হাদিস সংকলনের যুগ কোনটি?
উত্তর
হিজরী তৃতীয় শতক
সমাধান
হাদিস সংকলনের যুগ হিজরী তৃতীয় শতক।
রাসূল সা. এর মুখনিসৃত পবিত্র বানী ইসলামের পরিপূর্ণতারই অংশ। আর এই মূল্যবান হাদীসসমূহ রাসুল সা. এর যুগ থেকে বর্তমানে আমাদের নিকট পর্যন্ত পৌছেছে। যুগে যুগে হাদীস সংরক্ষণ ও সংকলনের পেছনে রয়েছে বিশাল ইতিহাস।
এ বিষয়ে আলোচনার পূর্বে আমরা হাদীস শুদ্ধতার মাপকাঠি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব।
৪০৩
কোন বয়সের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয়?
উত্তর
যৌবন বয়সের
সমাধান
ব্যাখ্যা: যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় । কোনো যুবক যদি নেক কাজের জন্যে আল্লাহর কাছে দোয়া করেন তাহলে তা আল্লাহ আর ফেরত দেন না সাথে কবুল করেন ।
৪০৪
পবিত্র কুরআনে কতগুলো আয়াত আছে?
উত্তর
৬৬৬৬ টি
সমাধান
পবিত্র কুরআনে ৬৬৬৬ টি আয়াত আছে।
ইসলামি ইতিহাস অনুসারে দীর্ঘ তেইশ বছর ধরে খণ্ড খণ্ড অংশে এটি ইসলামের নবি মুহাম্মদের নিকট অবতীর্ণ হয়। ইসলামের অনুসারীরা কুরআনকে একটি পুর্ণাঙ্গ জীবন বিধান বলে বিশ্বাস করে।
কুরআনে সর্বমোট ১১৪টি সূরা আছে। আয়াত বা পঙ্ক্তি সংখ্যা ৬, ৬৬৬ টি; মতান্তরে ৬, ২৩৬ টি। এটি মূল আরবি ভাষায় অবতীর্ণ হয়।
৪০৫
নামাজ কোন ধরনের শব্দ?
উত্তর
ফার্সি
সমাধান
অনেক বিদেশী ভাষা বাংলা ভাষায় যুক্ত হয়ে বাংলা ভাষা সমৃদ্ধ করেছে। তেমনই ফার্সি ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়। নামাজ ফার্সি ভাষার শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে।
নামাযের আরবি প্রতিশব্দ সালাত।
কিন্তু ইসলাম যেহুতু অারবি কেন্দ্রিক তাই ইসলামের পরিভাষাগুলো অারবিতে উচ্চারন করাই উত্তম যেমন : সালাত, সওম,
৪০৬
পবিত্র কুরআনের সবচেয়ে ক্ষুদ্রতম সূরা কোনটি?
উত্তর
সূরা কাওসার
সমাধান
পবিত্র কোরআনে সর্বোমোট একশত 114 টি সুরা আছে তার মধ্যে সবচেয়ে ছোট সুরা হলো সুরা আল কাউছার
৪০৭
কসর শব্দের অর্থ কি?
উত্তর
কম করা
সমাধান
ব্যাখ্যা: আল্লাহ তায়ালা তার বান্দাদের কতই না ভালবাসেন । আল্লাহ তায়ালা তার বান্দার সফর কালে যাতে অতিরিক্ত কষ্ট না হয় সে জন্য চার রাকাত বিশিষ্ট নামাজ মুসাফিরদের জন্য বিধান দিয়েছে।
৪০৮
কোন নবীর উপাধি ছিল ইসরাইল?
উত্তর
হযরত ইয়াকুব (আ)
সমাধান
হযরত ইয়াকুব আ: বনি ইসরাঈল বংশে আল্লাহর পক্ষ থেকে এসেছেন।
৪০৯
পবিত্র কুরআনে মো্ট সূরা কয়টি?
উত্তর
১১৪ টি
সমাধান
পবিত্র কুরআনে মো্ট সূরা ১১৪টি।
ইসলামের অনুসারীরা কুরআনকে একটি পুর্ণাঙ্গ জীবন বিধান বলে বিশ্বাস করে। কুরআনে সর্বমোট ১১৪টি সূরা আছে। আয়াত বা পঙ্ক্তি সংখ্যা ৬, ৬৬৬ টি; মতান্তরে ৬, ২৩৬ টি। এটি মূল আরবি ভাষায় অবতীর্ণ হয়।
৪১০
পবিত্র কুরআনে সর্বশেষ সূরা কোনটি?
উত্তর
সূরা আন-নাস
সমাধান
পবিত্র কুরআনে সর্বশেষ সূরা আন - নাস।
কুরআনে বিভিন্ন দৈর্ঘ্যের মোট ১১৪টি সূরা রয়েছে। সকল সূরা মিলিয়ে মোট আয়াতের (আয়াত আরবি শব্দ, এর সাহিত্যিক অর্থ নিদর্শন) সংখ্যা প্রায় ৬, ২৩৬ (মতান্তরে ৬৩৪৮টি অথবা ৬৬৬৬টি)। প্রত্যেকটি সূরার একটি নাম রয়েছে। কোরআন শরীফে প্রথম সূরা আল ফাতিহা এবং সর্বশেষ সূরা আন নাস।