৪১১
মসজিদে নববী কোথায় অবস্থিত?
উত্তর
মদীনায়
সমাধান
মসজিদে নববীর সংক্ষিপ্ত ইতিহাস: -
মসজিদে নববী মানে নবীর মসজিদ। মহানবী হযরত মুহাম্মদ (স.) মদিনা শরিফে এ মসজিদটি নির্মাণ করেন। মদীনায় প্রবেশ করে রাসূলুল্লাহ (সাঃ) - এর উট যে স্থানে প্রথম বসে পড়েছিল, সেই স্থানটিই হল মসজিদে নববীর কেন্দ্রস্থল। পবিত্র কাবা শরিফ মসজিদে হারামের পরেই মদিনা মসজিদের অবস্থান। মহানবীর হিজরতের আগ পর্যন্ত মদিনার নাম ছিল ইয়াসরিব। মহানবী হযরত মুহম্মদ (স.) ইয়াসরিবের নাম পাল্টে রাখেন মদিনা। হিজরতের পর মুসলমানদের নামাজের জন্য মহানবী হযরত মুহাম্মদ (স.) কর্তৃক নির্মিত হয় মদিনা মসজিদ।
৪১২
কোন খলিফা সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন?
উত্তর
হযরত ওমর (রা)
সমাধান
খলিফা সর্বপ্রথম ইসলামী মুদ্রা চালু করেন হযরত ওমর (রা)।
উমর ইবনুল খাত্তাব (জন্ম ৫৮৪ খ্রিষ্টাব্দ – মৃত্যু ৬৪৪ খ্রিষ্টাব্দ) ছিলেন ইসলামের দ্বিতীয় খলীফা এবং প্রধান সাহাবীদের অন্যতম। আবু বকর এর মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলীফা হিসেবে দায়িত্ব নেন। উমর ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ ছিলেন।
ন্যায়ের পক্ষাবলম্বন করার কারণে তাকে আল - ফারুক (সত্য মিথ্যার পার্থক্যকারী) উপাধি দেওয়া হয়। আমীরুল মু’মিনীন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ইতিহাসে তাকে প্রথম উমর হিসেবেও উল্লেখ করা হয়।
৪১৩
আল্লাহ তায়ারার সাথে তুর পর্বতে কার কথোপকথন হয়?
উত্তর
হযরত মুসা (আ)
সমাধান
আল্লাহ তায়ারার সাথে তুর পর্বতে কথোপকথন হয় হযরত মুসা (আ)।
হযরত মুসা (আ) ইহুদি, খ্রিস্ট, এবং ইসলাম ধর্মে স্বীকৃত রাসুল বা ঈশ্বরের বার্তাবাহক। তিনি মোজেস নামেও পরিচিত ছিলেন।
কোরআনে মুসা (আলাইহিস সালাম) নাম অন্য নবীদের তুলনায় বেশি উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় যে মুসা (আলাইহিস সালাম) ১২০ বছর বেচে ছিলেন।
হযরত মুসা (আলাইহিস সালাম) এর সম্প্রদায়ের নাম ছিল বনী - ইসরাঈল। বলা হয়, তার মুজিযাসমূহ বিগত অন্যান্য নবী - রসূলগণের তুলনায় সংখ্যায় বেশি, প্রকাশের বলিষ্ঠতার দিক দিয়েও অধিক।
৪১৪
মসজিদ শব্দের অর্থ কি?
উত্তর
সেজদার স্থান
সমাধান
ইংরেজি সাহিত্যের প্রখ্যাত মহাকাব্য (epic) রচয়িতা John Milton (1608 - 1674) - এর বিখ্যাত দুটি মহাকাব্য হচ্ছে ‘Paradise Lost’ এবং ‘Paradise Regained’। পক্ষান্তরে, John Keats ইংরেজি সাহিত্যে ‘Poet of beauty’ নামে খ্যাত। S. T. Coleridge ঔপন্যাসিক হিসেবে এবং Lord Byron ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত।
৪১৫
প্রধান আসমানী কিতাবের সংখ্যা কয়টি?
উত্তর
৪টি
সমাধান
আসমানি কিতাব ১০৪ টি কিন্তু প্রধান আসমানি কিতাব ৪ টি। যথা: তাওরাত, ইঞ্জিল, যাবুর এবং কুরআন।
৪১৬
'সাওম' -এর সময়কাল--
উত্তর
সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত
সমাধান
রোযা বা রোজা , বা সিয়াম ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয়।
সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার,পাপাচার, কামাচার এবং সেই সাথে যাবতীয় ভোগ - বিলাস থেকেও বিরত থাকার নাম রোযা।
ইসলামী বিধান অনুসারে, প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমযান মাসের প্রতি দিন রোজা রাখা ফরজ, যার অর্থ অবশ্য পালনীয়।
৪১৭
বুখারী শরীফ কে সংকলন করেন?
উত্তর
ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল
সমাধান
বুখারী শরীফ সংকলন করেন ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল।
ইমাম বুখারী (জন্মঃ ১৯৪ হিঃ - মৃত্যুঃ ২৫৬ হিঃ ), আরব রীতি অনুযায়ী বংশধারাসহ পুরো নাম হলো মুহাম্মদ বিন ইসমাইল বিন ইবরাহীম বিন মুগীরাহ বিন বারদিযবাহ, একজন বিখ্যাত হাদীসবেত্তা ছিলেন।
তিনি "বুখারী শরীফ" নামে একটি হাদীসের সংকলন রচনা করেন, যা মুসলমানদের নিকট হাদীসের সবোর্ত্তম গ্রন্থ বিবেচিত হয়।
তার নাম মুহাম্মদ। উপনাম হলো আবু আবদুল্লাহ। আমিরুল মুমিনীন ফিল হাদীস তার উপাধি। বুখারা তার জন্মস্থান বলে তাকে বুখারী বলা হয়।
৪১৮
কোন কোন গোত্রের মধ্যে ফিজারের যুদ্ধ সংঘটিত হয়েছিল?
উত্তর
কুরাইশ ও কাইস
সমাধান
তৎকালীন আরবের প্রধান দুইটি শহর মক্কা ও তায়েফের মধ্য ফিজার যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে একপক্ষ গাতাফান গোত্র ছাড়াও কায়েস আয়লান গোত্র এবং অন্য পক্ষ কুরাইশ ও বনু কিনানা গোত্র ছিল। যুদ্ধের প্রদান কারণ কি ছিল তা এখনও বিতর্কিত, কারণ হিসেবে নজদ এলাকার বাণিজ্যপথ এবং রাজস্ব আদায় সংক্রান্ত নিয়ন্ত্রণকে দায়ী করা হয়ে থাকে।
৪১৯
'আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহর হাজ্জ পালন করা অবশ্য।' কোন সুরার অন্তর্গত?
উত্তর
সুরা আল-ইমরান
সমাধান
'আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহর হাজ্জ পালন করা অবশ্য। ' সুরা আল - ইমরান এর অন্তর্গত।
আল ইমরান মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের তৃতীয় সূরা, এর আয়াত সংখ্যা ২০০টি এবং এর রূকুর সংখ্যা ২০টি। আল ইমরান সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে।
এই সূরার এক জায়গায় ‘‘আলি - ইমরান’’ বা 'ইমরানের বংশধরদের' কথা বলা হয়েছে । একেই আলামত হিসেবে এর নাম গণ্য করা হয়েছে। (এই সূরাটির নামের শুদ্ধ উচ্চারণ হলো 'আলি ইমরান')।
৪২০
কিসে জীবনের সার্বিক কল্যাণ নিহিত?
উত্তর
শরীয়তের বিধি-বিধান পালনে
সমাধান
শরীয়তের জীবন বিধান হিসাবে চলা প্রত্যেম মানুষের দায়ীত্ব । ধর্মীয় জ্ঞান কখোনো মানুষকে ক্ষতির দিকে নিযে যায় না । তাই সকলের দায়ীত্ব হলো শরীয়ত নিয়ম কানুন মেনে চলা।