১৪১
ইঁদুর দমনে সাহায্য করে কোন পাখি?
উত্তর
বাজপাখি
সমাধান
বাজপাখি ঈগলের মতো শিকারি হিংস্র পাখি। দিনের আলোতে শিকার করে। ধারালো নখ দিয়ে ইঁদুর, অন্যান্য পাখ - পাখালি, পোকা - মাকড়, মাছ ও কীট - পতঙ্গ শিকার করে খায়।
১৪২
গাভীর দৈনিক কত কেজি কাঁচা সবুজ ঘাস প্রয়োজন?
উত্তর
১২-১৫ কেজি
সমাধান
গাভীকে প্রতি ১০০ কেজি ওজনের জন্য ১ কেজি শুকনো আঁশযুক্ত খাদ্য (খড়) এবং ৩ কেজি তাজা সবুজ আঁশযুক্ত খাদ্য ঘাস দেয়া প্রয়োজন। অর্থাৎ ৫০০ কেজি ওজনের একটি দুগ্ধবতী গাভীকে ৫ কেজি শুকনো খড় এবং ১৫ কেজি সবুজ ঘাস সরবরাহ করতে হবে।
১৪৩
নিচের কোনটি বাণিজ্যিক ফুল?
উত্তর
রজনীগন্ধা
সমাধান
বাংলাদেশে বাণিজ্যিকভিত্তিতে ফুল উৎপাদনের শুভ সূচনা শুরু হয় ১৯৮৩ সালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে। বর্তমানে পৃথিবীর উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও বাণিজ্যিকভিত্তিতে ফুলের উৎপাদন ও বিপণন হচ্ছে এবং ফুলের ব্যবহারও অনেক বেড়েছে। বিভিন্ন জাতের ফুল উৎপাদনের হিসাবে দেখা যায়, সর্বোচ্চ উৎপাদন হয় গ্লাডিওলাস ৯৯১৪ টন যার টাকার মূল্য মার্কেট শেয়ার ৩১%। এরপর পর্যায়ক্রমে রয়েছে গোলাপ ১১১৩২ টন (২৪%), রজনীগন্ধা ১০৮১৪ টন (১৭%), ম্যারিগোল্ড ১২৬২৪ টন (৮%) অন্যান্য ফুলের মার্কেট শেয়ার মোট ২০%।
১৪৪
গাভীর দুধজ্বরের কারণ কী?
উত্তর
ক্যালসিয়ামের অভাব
সমাধান
উন্নত জাতের গাভী এবং উচ্চ দুধ উৎপাদনে সক্ষম গাভী প্রসব করবে অথবা করেছে এমন অবস্থায় খামারিরা প্রায়ই অভিযোগ করেন তার গাভী প্রসব করার পরে পড়ে গিয়ে আর উঠতে পারছে না। মনে হচ্ছে যেন মারা গেছে, হাত - পা ছেড়ে দিয়েছে। তখন দ্রুত অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের কাছে যেতে হয়। পরে চিকিৎসায় গাভী সুস্থ হয়ে ওঠে। এই রোগের নাম মিল্ক ফিভার বা দুগ্ধজ্বর । এ রোগ একটি মেটাবোলিক রোগ, যা সাধারণত ক্যালসিয়ামের অভাবজনিত কারণেই হয়ে থাকে। এটি পুষ্টি উপাদান ঘাটতিজনিত রোগ। সঠিকভাবে শরীরের কার্য সম্পাদন করতে যে পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন তার অভাব হলে এ রোগ হয়। প্রসবের সময় ক্যালসিয়ামের ঘাটতি হয় অনেক বেশি পরিমাণে। যার কারণে গাভী হঠাৎ পড়ে যায় এবং ঘাড়ের ওপর মাথা দিয়ে বসে থাকে।
১৪৫
আফ্রিকা মাগুরের বৈজ্ঞানিক নাম কি?
উত্তর
Clarias gariepinous
সমাধান
আফ্রিকান মাগুর (বৈজ্ঞানিক নাম: Clarias gariepinus) (ইংরেজি: North African catfish) হচ্ছে Clariidae পরিবারের Clarias গণের একটি স্বাদুপানির মাছ। দেহ লম্বা, চোঙাকৃতির এবং দীর্ঘ পৃষ্ঠ ও পায়ুপাখনা যুক্ত। বক্ষপাখনায় শক্তিশালী কাঁটা থাকে যার বহিঃস্থ পার্শ্ব করাতের ন্যায় ধারালো । দেহ ত্বক আইশবিহীন ও পিচ্ছিল, পৃষ্ঠ এবং পার্শ্বদেশ কালো বর্ণের। একটি পরিণত মাছ ১.৭ মিটার পর্যন্ত লম্বা হয় এবং ওজনে ৫৯ কেজি হয়ে থাকে
১৪৬
কোন বনভূমি থেকে প্রতি বছর বিপুল পরিমাণে মধু, মোম ও অন্যান্য সামগ্রী সংরক্ষণ করা হয়?
উত্তর
ম্যানগ্রোভ বন
সমাধান
ম্যানগ্রোভ (Mangrove) বলতে সাধারণভাবে জোয়ারভাটায় প্লাবিত বিস্তির্ণ জলাভূমিকে বোঝায়। ম্যানগ্রোভ বন (Mangrove forest), জোয়ারভাটায় বিধৌত লবনাক্ত সমতলভূমি। উষ্ণমন্ডলীয় ও উপ - উষ্ণমন্ডলীয় অক্ষাংশের আন্তপ্লাবিত আবাসস্থলের সমন্বয়ে ম্যানগ্রোভ ইকোসিস্টেম গঠিত। এ আন্তপ্লাবিত জলাভূমি বিভিন্ন স্তরের পারষ্পরিক নির্ভরশীল উপাদানসমূহ যেমন - পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত।
১৪৭
জন্মের কত ঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের শাল দুধ খাওয়ানো হয়?
উত্তর
১ ঘন্টা
সমাধান
শিশু জন্মের পরপর যেই জিনিসটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়, সেটি হলো পুষ্টি। তাই জন্মের এক ঘণ্টার মধ্যে বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হবে। যেটা 'শাল দুধ' নামে পরিচিত
১৪৮
গবাদিপশুর জাত উন্নয়নের মুখ্য উদ্দেশ্য কয়টি?
উত্তর
৫টি
সমাধান
গবাদি পশুর জাত উন্নয়নের উদ্দেশ্য -
১) উতপাদন বৃদ্ধি করা ( মাংস, দুধ,ডিম)
২) দেশী জাতের উন্নয়ন সাধন
৩) নতুন জাত উদ্ভাবন
৪)দেশীয় পরিবেশে অভিযোজন যোগ্য বিদেশী জাত উন্নয়ন
৫) বংশগত রোগ থেকে মুক্তি লাভ করানো
১৪৯
কবুতরের ডিম কতদিনে ফুটে?
উত্তর
১৮ দিনে
সমাধান
কবুতর জোড়ায় জোড়ায় আজীবন একসাথে বাস করে, স্ত্রী ও পুরুষ একসাথে ডিম থেকে বাচ্চা ফুটায় এবং দানা - পানি দিয়ে ১৮ দিনে ডিম থেকে বাচ্চা ফুটায়। স্ত্রী ও পুরুষ কবুতর উভয়েই মুখে একজাতীয় দুধ উৎপাদন করে বাচ্চাকে খাওয়ায়। কবুতরের বাচ্চা ২৬ - ২৮ দিনে পূর্ণতা পায়।
১৫০
কোনটি কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়?
উত্তর
ডায়াজিনন ৫০ ইসি
সমাধান
বালাইনাশক মূলতঃ এক প্রকার বিষ যা ব্যবহৃত হয় ফসলের পোকামাকড়, জীবাণু, আগাছা ও ইদুর মারার জন্য । বিভিন্নপ্রকার পেষ্টিসাইড এর মধ্যে রয়েছে - সুমিথিয়ন ৫০ ইসি এগ্রোথিয়ন ৫০ ইসি বাসাথ্রিন ১০ ইসি সুমি আলফা ৫ ইসি ডায়াজিনন ৬০ ইসি , ডায়াজিনন ৫০ ইসি, ম্যালাথিয়ন ৫৭ ইসি ফাইফানন ৫৭ ইসি সাইফানন ৫৭ ইসি যিথিওল ৫৭ ইসি পারফেকথিয়ন ৪০ ইসি