১৬১
নিচের কোনটি উপকারী পোকা?
উত্তর
লেডি বার্ড বিটল
সমাধান
ফসলের ক্ষেতে যেমন ক্ষতিকর পোকা থাকে, তেমনি উপকারি পোকাও থাকে। যে পোকামাকড় মানুষ ও ফসলের ক্ষতির চেয়ে উপকারই করে বেশি। উপকারী পোকা - মাকড়সা, লেডী বার্ড বিটল, ক্যারাবিড বিটল, স্টেফিলিনিড বিটল, ড্যামসেল ফ্লাই, ড্রাগন ফ্লাই, বোলতা, মিরিডবাগ, মেসোভেলিয়া
১৬২
কোনটি গ্রীষ্মকালীন সবজি?
উত্তর
ঢেঁড়স
সমাধান
শসা, টমেটো, পটল, মিষ্টিকুমড়া, চালকুমড়া, কাকরোল, বেগুন, ঢ্যাঁড়স ইত্যাদি গ্রীষ্মকালীন সবজি। গ্রীষ্মকালীন সবজিতে আছে প্রচুর পরিমাণে পানি। যা গরমকালের জন্য বেশ উপকারী। কম ক্যালোরি ও বেশি আঁশযুক্ত ঢ্যাঁড়স হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও শরীরের কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।
১৬৩
উদ্ভিদেহে পটাশিয়ামের কাজ কি?
উত্তর
ফল ও বীজ গঠনে সাহায্য করে
সমাধান
পটাশ উদ্ভিদ কোষের ভেদ্যতা রক্ষা করে। উদ্ভিদে শর্করা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে। লৌহ ও ম্যাংগানিজের কার্যকারিতা বৃদ্ধি করে। উদ্ভিদে প্রোটিন বা আমিষ উৎপাদনে সহায়তা করে থাকে। উদ্ভিদে পানি পরিশোষণ, আত্তীকরণ ও চলাচলে অর্থাৎ সার্বিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে। গাছের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নাইট্রোজেন ও ফসফরাস পরিশোষণে সমতা বজায় রাখে।
১৬৪
হাঁস-মুরগির খাদ্য সাধারণ কয়টি উপাদান আছে?
উত্তর
৬টি
সমাধান
হাঁস মুরগির খাবার ৬টি উপাদান দিয়ে তৈরি করা হয়।উপাদান গুলো হলোঃ প্রোটিন,কার্বোহাইড্রেট,ফ্যাট বা চর্বি,মিনারেলস,ভিটামিন ও পানি ।
১৬৫
কাঠের গুড়া পচলে কি রং ধারণ করে?
উত্তর
কালো
সমাধান
কাঠের গুড়া পচে কালো হওয়ার কারণ এতে কার্বন আছে।
১৬৬
উদ্ভিদ তত্ত্ব অনুসারে কোনটিকে বীজ বলে?
উত্তর
নিষিক্ত ও পরিপক্ক ডিম্বক
সমাধান
বীজ বলতে আসলে অনেক কিছুই বোঝায়। ফসলের যে কোনো অংশ, দানা অথবা অঙ্গ যেটি অনুরূপ একটি ফসল পুনঃ উৎপাদনে সক্ষম তাকেই বীজ বলে অভিহিত করা যায়। বীজ উদ্ভিদের বংশ বিস্তারের মাধ্যম হিসেবে কাজ করে। উদ্ভিদতাত্ত্বিক বৈশিষ্টাবলি এবং কৃষি কাজের বৈচিত্র্যময় ব্যবহার অনুসারে বীজের সংজ্ঞা দু’রকম হতে পারে। প্রথমত, উদ্ভিদতত্ত্বানুসারে ফুলের পরাগরেণু দ্বারা ডিম্বক নিষিক্ত হবার পর পরিপক্ব ডিম্বককে বীজ বলে। যেমন : ধান, গম, পেঁপে বীজ। দ্বিতীয়ত, কৃষিতত্ত্বানুসারে গাছের যে অংশ বংশ বিস্তারের জন্য ব্যবহৃত হয় তাকেই বীজ বলে। যেমন - আলুর টিউবার, মিষ্টিআলুর লতা, কলার সাকার, কুলের কুঁড়ি, পাথরকুচির পাতা, বিভিন্ন ফুল গাছের শাখা - প্রশাখা ইত্যাদি।
১৬৭
উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা কয়টি?
উত্তর
১০টি
সমাধান
উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা ৯টি, যথা: C, H, O, N, P, K, Ca. Mg, S
১৬৮
কোন উদ্ভিদে মালচিং ব্যবহার কর হয়?
উত্তর
নারিকেল , সুপারী
সমাধান
এ ছাড়াও আরও বেশ কিছু উদ্ভিদের মালচিং ব্যবহার করা হয় যেমন, বমড়া, মেহেগনিতেও।
১৬৯
পামরী পোকার আক্রমণের লক্ষণ কোনটি?
উত্তর
কীড়া পাতার সবুজ অংশ খায়
সমাধান
পামরী পোকা:ক্ষতির লক্ষণ:*ক্ষতিগ্রস্ত পাতায় শিরায় সমান্তরালে লম্বালম্বি দাগ পড়ে। *কীড়াগুলো পাতারদুই পর্দার মাঝে সুড়ঙ্গ করে সবুজ অংশ খায় বলে পাতা শুকিয়ে যায়। *বাড়ন্ত ধানের জমিতে আক্রমন বেশি এবং ধান পাকার সময় থাকে না।
১৭০
উফশী জাতের ধানের পাতা কেমন?
উত্তর
পুরু ও ঘন সবুজ
সমাধান
যে ধান গাছের সার গ্রহণ ক্ষমতা অধিক এবং ফলন বেশি তাকেই উফশী ধান বলা হয়। উফশী ধানের বিশেষ বৈশিষ্ট্য হল ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে।