১৮১
ডিম বসানোর কতদিন পর পরীক্ষা করতে হবে?
উত্তর
৭ম দিনে এবং ১৪ তম দিন্
সমাধান
ডিম টি উর্বর ( Fertile) কিনা তা পরীক্ষা করার জন্য লাইট ক্যান্ডলিং পদ্ধতিতে হ্যাচারী তে ডিম বসানোর ৭ম ও ১৪ তম দিনে পরীক্ষা করা হয়।প্রধান উদ্দেশ্য অনুর্বর ডিম পৃথক করা।
১৮২
হাঁস পালিত পুকুরে কত সেমি আকারের পোনা ছাড়া উচিত?
উত্তর
৮-১০ সেমি
সমাধান
পুকুরে হাঁস ও মাছের সমন্বিত চাষ পদ্ধতি অবলম্বন করলে খুব সহজে বেশি লাভবান হওয়া সম্ভব। ঢাকার আশেপাশে এলাকা - ধামরাই, সাভার, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের অনেক স্থানে হাঁস ও মাছের সমন্বিত চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে অনেক সুবিধা রয়েছে যেমন - এর জন্য পুকুরে তেমন বাড়তি সার ও খাদ্য দিতে হয়না । মাছ দ্রুত বৃদ্ধি পায়। একই সাথে মাছ, হাঁসও ডিম থেকে সমানে আয় করা যায়।
১৮৩
পোকা খেকো পাখি কোনটি?
উত্তর
শালিক
সমাধান
শালিক অতি পরিচিত পাখি। মাঝারি আকারের বৃক্ষচর এই পাখি Passeriformes বর্গের Sturnidae গোত্রের অন্তর্ভুক্ত। শালিকের প্রধান খাদ্য—কীটপতঙ্গ, ফল, দানাশস্য ও ফুলের নির্যাস। এরা সাধারণত দল বেঁধে চলে।
১৮৫
সরিষার খৈলে শতকরা কত ভাগ প্রোটিন থাকে?
উত্তর
৩৫ ভাগ
সমাধান
সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। বর্তমানে প্রায় সাড়ে ৩ লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয় এবং প্রায় আড়াই লক্ষ টন তেল পাওয়া যায়। বিভিন্ন জাতরে সরিষার বীজে প্রায় ৩৫% তেল থাকে। খৈলে প্রায় ৪০% আমিষ থাকে। তাই খৈল গরু ও মহিষের জন্য খুব পুষ্টিকর খাদ্য।
১৮৬
সবুজ বিপ্লব-এর সূচনা হয় কত সালে?
উত্তর
1945
সমাধান
সবুজ বিপবের সূচনা হয় ১৯৪৪ সালে, মেক্সিকোয়। মূলত উচ্চ ফলনশীল গম জাত উদ্ভাবনের মাধ্যমে এ বিপবের যাত্রা শুরু। এর নেতৃত্ব দেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কৃষি বিজ্ঞানী ড. নরমোন ই বোরলগ। ১৯৪৩ সালে মেক্সিকো যেখানে তার প্রয়োজনের প্রায় অর্ধেক শস্য বিদেশ থেকে আমদানি করত, সেখানে সবুজ বিপবের মাধ্যমে ১৯৫১ সালের মধ্যেই ওই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং ১৯৬৪ সালে মেক্সিকো প্রায় অর্ধ মিলিয়ন টন গম বিদেশে রফতানি করতে সক্ষম হয়।
১৮৭
কাতলা ও সিলভার কার্প মাছ কোন স্তরের খাদ্য গ্রহণ করে?
উত্তর
উপরের স্তত
সমাধান
সাধারণত পুকুরে ৩ স্তরে মাছ আলাদাভাবে অবস্থান করে খাবার খায়। এজন্য সেভাবে তাদের যত্নআত্তি করতে হয়। উপরের স্তরে কাতলা, সিলভার কার্প এবং বিগহেড জলাশয়ের উপরের স্তরের খাবার খায়। উপরের স্তরে এসব মাছ সবুজ উদ্ভিদকণা (ফাইটোপ্ল্যাঙ্কটন) এবং প্রাণিকণা (যুপ্ল্যাঙ্কটন) খেয়ে থাকে। মধ্য স্তরের রুই মাছ এ স্তরে থাকে এবং ক্ষুদ্র প্রাণিকণা, ক্ষুদ্রকীট, শেওলা খাবার খায় এবং নিম্নস্তরের মৃগেল, কালীবাউশ, মিরর কার্প বা কার্পিও, ব্ল্যাক কার্প অধিকাংশ সময়েই জলাশয়ের নিম্নস্তরে বিচরণ করে। তলদেশের ক্ষুদ্র কীটপতঙ্গ, শেওলা, শামুক, ঝিনুক, ক্ষুদ্র উদ্ভিদকণা ও প্রাণিকণা এদের প্রধান খাবার।
১৮৮
নিচের কোন কারণে মাছ সকালের দিকে পানির ওপর খাবি খায়?
উত্তর
অক্সিজেনের অভাব হলে
সমাধান
অক্সিজেনের অভাবে মাছ পানিতে খাবি খায়। পানির ওপর ভেসে ওঠে। মাছকে খুব ক্লান্ত দেখায়। পানিতে সাঁতারকাটা, বাঁশ দিয়ে পানির ওপর পেটানো, হররা টেনে তলের গ্যাস বের করে দেয়া, পুকুরে পাম্প বসিয়ে ঢেউয়ের সৃষ্টি করা। নতুন পানি সরবরাহ করেও অক্সিজেন বাড়ানো যায়। প্রতি শতাংশে ১ কেজি চুন ও কৃত্রিম অক্সিজেন দেয়া যেতে পারে।
১৮৯
মাছের উকুন কোন ধরনের জীব?
উত্তর
পরজীবী
সমাধান
যেসব জীব মাছের শরীরের ভেতর বা বাইরে সব সময় বা সাময়িকভাবে অবস্থান করে এবং পুষ্টির জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে মাছের ওপর নির্ভর করে, তাদের মাছের পরজীবী বলে। উদাহরণ : হাঁস পোকা, উকুন,
১৯০
কাঠ সিজনিং করা হয় কেন?
উত্তর
কাঠের স্থায়িত্ব বাড়ে
সমাধান
কাঠের আয়ুকাল বাড়ানোর জন্য নিয়ন্ত্রিত উপায়ে যে পানি অপসারণ করা হয় তাকে কাঠ সিজনিং বলে। কাঠের স্থায়িত্ব বাড়ানোর জন্যই সিজনিং করা হয়।