৫১
বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবনের নাম কি?
উত্তর
বুর্জ খলিফা (আরব আমিরাত)
সমাধান
দুবাইয়ের বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। সৌদি আরবে নির্মিত হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ভবন। প্রায় এক কিলোমিটার উঁচু হবে 'জেদ্দা টাওয়ার' নামে ভবনটি।
৫২
সাধারণত কাঁথা সেলাই করতে এই ফোড় খুব প্রয়োজন-
উত্তর
ক্রস ফোঁড়
সমাধান
ক্রস ফোঁড় অত্যন্ত প্রচলিত সেলাই। এই ফোঁড় দুটি বিপরীতমুখী কোণের সমন্বয়ে হয়, যেটি পরস্পরকে মধ্যবিন্দুতে ছেদ করে। সাধারণত কাঁথায় ক্রস ফোঁড়ের ব্যবহার করা হয় না। তবে রাজশাহীর কাঁথায় এই ফোঁড়ের ব্যবহার লক্ষ করা যায়। কাপড়ের মধ্যে চৌকো করে সুতোয় ঘর কেটে তার মধ্যে ক্রস ফোঁড় দিয়ে বিভিন্ন ডিজাইন তোলা হয়।
৫৪
এ্যাপ্লীক বলা হয়-
উত্তর
কাপড় কেটে অন্য কাপড়ের উপর সেলাই কর
সমাধান
এপ্লিক এ জামা বা শাড়িতে যে ডিজাইন করা হবে, সে ডিজাইনটা একটা কাপড়ে এঁকে নিয়ে কাপড় টা কেটে জামা বা শাড়িতে বসিয়ে সুতা দিয়ে সেলাই করে আটকিয়ে দেয়া হয়। সেলাই করার সময় খুব সাবধানে করতে হবে, যাতে কোনো অংশ বাদ না পরে, আর সেলাই টাও খুব সুন্দর করে করতে হবে। এপ্লিক অনেক সময়ের কাজ। সময় নিয়ে কাজ গুলো করতে হয়।
৫৫
লিনোলিয়াম কি?
উত্তর
এক প্রকার খুব মোটা কাপড়, যা দিয়ে ব্লক তৈরি করে কাপড় ছাপানো হয়
সমাধান
লিনোলিয়াম, আরও সাধারণভাবে ছোট নাম, লিনো দ্বারা পরিচিত, মূলত একটি মেঝে আচ্ছাদন হিসাবে উন্নত করা হয়েছিল। ব্লক মুদ্রণ জন্য ব্যবহৃত হয় linocut ব্লক তৈরি, মসৃণ লিনো পৃষ্ঠ মধ্যে উত্কীর্ণ যারা শিল্পীদের সঙ্গে এখন জনপ্রিয়। এই খোদাইকৃত লিনো টুকরা টি - শার্টে আর্ট প্রিন্ট এবং প্রিন্টিং ইমেজ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে।
৫৭
বাংলাদেশে মাধ্যমিক শাখার অঞ্চল অফিস-
উত্তর
৯টি
সমাধান
বাংলাদেশে মাধ্যমিক শাখার অঞ্চল অফিস ৯টি, যথা - উপ - পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
ঢাকা অঞ্চল, কুমিল্লা অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, বরিশাল অঞ্চল, খুলনা অঞ্চল, রাজশাহী অঞ্চল, রংপুর অঞ্চল ও সিলেট অঞ্চল।
৫৮
বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র কত সালে নির্মিত হয়?
উত্তর
১৯৫৬ সালে
সমাধান
১৯৫৬ সালের ৩ আগস্ট আবদুল জব্বার খান পরিচালিত বাংলাদেশের প্রথম সবাক বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়। পরিচালক নিজেই নায়ক চরিত্রে অভিনয় করেন। নায়িকা চরিত্রে ছিলেন চট্টগ্রামের পূর্ণিমা সেন। অন্যান্য চরিত্রে ছিলেন ইনাম আহমেদ, নাজমা (পিয়ারী), জহরত আরা, আলী মনসুর, রফিক, নুরুল আনাম খান, সাইফুদ্দীন, বিলকিস বারী প্রমুখ। চিত্রগ্রাহক কিউ.এম জামান, সুরকার সমর দাস, কণ্ঠশিল্পী আবদুল আলীম ও মাহবুবা হাসানাত এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন।
৫৯
বাংলাদেশে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?
উত্তর
১৯৯২ সালে
সমাধান
১৯৯০ সালে জাতীয় সংসদ কর্তৃক ‘প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন’ গৃহীত হয় এবং ঐ বছর ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সম্মতি লাভের মাধ্যমে বাংলাদেশ গেজেটের এক অতিরিক্ত সংখ্যায় বিজ্ঞাপিত হয়। ১৯৯২ সালে ১ জানুয়ারি থেকে সারা দেশের ৬৮টি থানায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়।
৬০
NAPE কোথায় অবস্থিত?
উত্তর
ময়মনসিংহে
সমাধান
‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)" ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে ২ বৎসর মেয়াদি ইন্টারমিডিয়েট ইন এডুকেশন (আই এড) কোর্স পরিচালিত হয়। ময়মনসিংহ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ফেনী, রংপুর ও যশোরে অনুরূপ আরো পাঁচটি জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) স্থাপিত হয়। মহান স্বাধীনতার পর ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি)গুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে যাত্রা শুরু করে ।