৬১
নজরুল ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তর
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
সমাধান
নজরুল ইনস্টিটিউট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি রক্ষার্থে ১৯৮৫ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার ধানমন্ডিস্থ কবিভবনে সরকার প্রতিষ্ঠিত একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের তত্ত্বাবধানে নজরুলের জীবন ও সাহিত্যকর্ম সংক্রান্ত অনেক দুর্লভ উপাদান সংগৃহীত হয়েছে। নজরুল ইনস্টিটিউট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে
৬২
কোন স্মৃতিসৌধটি 'সম্মিলিত প্রয়াস' নামে পরিচিত?
উত্তর
সাভার জাতীয় স্মৃতিসৌধ
সমাধান
জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশাকে অবলম্বন করেই বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, যা “সম্মিলিত প্রয়াস” নামেও পরিচিত।
৬৩
হোয়াইট হল কোথায় অবস্থিত?
উত্তর
লন্ডনে
সমাধান
হোয়াইট হল প্রাসাদ ছিলো ১৫৩০ থেকে ১৬৯৮ সাল পর্যন্ত ইংল্যান্ডের সম্রাটের রাজকীয় বাসভবন।
৬৪
বাংলার মুসলিম স্থাপত্য শিল্পের এক অনন্য সাধারণ নিদর্শন পন্ডুয়ার একলাখী নামক সমাধি সৌধ কে নির্মাণ করেন?
উত্তর
জালালুদ্দীন মুহম্মদ
সমাধান
একলাখী সমাধিসৌধ বাংলায় অদ্যাবধি বিদ্যমান এ ধরনের স্থাপত্য কীর্তিগুলির আদি নিদর্শন। এটি লোক পরম্পরায় রাজা গণেশের ছেলে জালালউদ্দীন মুহম্মদ শাহ এর সমাধিসৌধ রূপে পরিচিত। সৌধটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হযরত পান্ডুয়ায় অবস্থিত। এ সমাধিসৌধ নির্মাণের অনুপ্রেরণা এসেছে বিহার শরীফে অবস্থিত ইবরাহিম বাইয়ুর সমাধির (১৩৫৩ খ্রি.) মাধ্যমে এবং দিল্লির কুওয়াতুল ইসলাম মসজিদের পেছনে অবস্থিত সুলতান ইলতুৎমিশের সমাধি (১২৩৬ খ্রি.) থেকে।
৬৫
সুউচ্চ কুতুব মিনারটির নির্মাণ কাজ কার শাসনামলে শেষ হয়?
উত্তর
সুলতান শামসউদ্দিন ইলতুৎমিশ
সমাধান
১১৯২ সালে কুতুবউদ্দিন আইবেক সুউচ্চ কুতুব মিনারের নিৰ্মাণ কাজ আরম্ভ করেছিলেন। ইলতোতমিসের রাজত্বকালে (১২১১ - ৩৮) মিনারের কাজ শেষ হয়। আলাউদ্দিন খিলজীর রাজত্বকালে (১২৯৬ - ১৩১৬) এটার প্রাঙ্গণ এবং নির্মাণ নিৰ্মাণকাৰ্য সম্পাদন হয়।
৬৬
'পীত' নদীর তীরে কোন প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর
চীন সভ্যতা
সমাধান
হুয়াংহো নদী চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী। এর অপর নাম পীত নদী। হুয়াংহো নদীকে চৈনিক সভ্যতার সুতিকাগার বলা হয়। হাজার হাজার বছর ধরে হুয়াংহো ও ইয়াংজি নদীর অববাহিকায় গড়ে ওঠা অনেক আঞ্চলিক সংস্কৃতি চীনের সভ্যতাকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে। কয়েক হাজার বছরের ধারাবাহিক ইতিহাসে চৈনিক সভ্যতা পৃথিবীর আদিম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম
৬৭
পাবলো পিকাসোর জন্মস্থান হলো-
উত্তর
মালাগাত
সমাধান
পাবলো পিকাসো হলেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী যিনি অনেকের মতে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী। এছাড়া তিনি ছিলেন একাধারে একজন ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি এবং নাট্যকার। তিনি বিংশ শতাব্দীর একজন বিখ্যাত এবং অত্যন্ত প্রভাবশালী শিল্পী। তিনি কিউবিজম আর্ট আন্দোলনের সহ - প্রতিষ্ঠাতা – যা ইউরোপে চিত্র এবং ভাস্কর্যশিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনে। তিনি প্রায় ১৯০০ টি ছবি এঁকেছেন।
৬৮
ঢাকার শাহবাগে স্থাপিত 'মিশুক' এর স্থাপতি কে?
উত্তর
হামিদুজ্জামান খান
সমাধান
১৯৮৫ সালে ঢাকায় দ্বিতীয় সাফ গেমসের মাসকট নির্ধারণ করা হয়েছিল হরিণ শাবক। দেশের প্রখ্যাত ভাস্কর হামিদুজ্জামান খান তিন ধরনের উপাদানে তিনটি মাসকট তৈরি করেন। এগুলোর নাম দেওয়া হয় 'মিশুক'। কাগজ ও অন্যান্য জিনিস দিয়ে তৈরি মাসকটটি সাফ গেমসের উদ্বোধনের দিন আকাশে উড়িয়ে দেওয়া হয়। ফলে এর সংরক্ষণ সম্ভব হয়নি। এই শিল্পী দ্বিতীয় মাসকটটি বানান ধাতব উপাদান ও সিমেন্ট দিয়ে, সাফ গেমস চলাকালে সেটি স্থাপন করা হয় শাহবাগ মোড়ে। পরে সেই মাসকটটি ভাস্কর্যে পরিণত করে শিশু পার্কের সামনে স্থাপন করা হয়।
৬৯
জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ -১৯৪৩ সালের বিষয়ের সবগুলো ছবি কোন কালিতে আঁকা?
উত্তর
শুধু কালো
সমাধান
১৯৪৩ সালে বাংলার দুর্ভিক্ষপীড়িত মানুষের সকরুণ চিত্র এঁকে বিশ্ববাসীর বিবেককে নাড়িয়ে দেওয়া এক বিদ্রোহী শিল্পী জয়নুল আবেদিন। সে সময় তিনি মূলত দুটি চরিত্রকে উপজীব্য করে সৃষ্টি করেছেন কালজয়ী চিত্রকর্ম ‘দুর্ভিক্ষ - চিত্রমালা’। বিষয়বস্তু ছিল মা ও শিশু। জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ - ১৯৪৩ সালের বিষয়ের সবগুলো ছবি শুধু কালো কালিতে আঁকা।
৭০
প্রকৃতির সব জিনিসই তিনটি আকৃতি বা আদলের মধ্যে ধরে রাখা যায়। আকৃতি তিনটি হলো-
উত্তর
গোল আকৃতি,চারকোনা আকৃতি,তিনকোনা আকৃতি
সমাধান
প্রকৃতির সব জিনিসই তিনটি আকৃতি বা আদলের মধ্যে ধরে রাখা যায়। এ তিনটি আকৃতি হলো গোল আকৃতি, চার কোণা আকৃতি ও তিন কোণা আকৃতি। যে জিনিস আঁকবে বা যার ছবি আঁকবে তার আদল ও রূপ এই তিনটি আকৃতির কোনটির সাথে মিলে যায় তা ঠিক করে ধীরে ধীরে ড্রইং শুদ্ধ করে নিতে হবে ।