১২৫১
মানব হৃদপিণ্ড কোন ঝিল্লি দ্বারা আবৃত?
উত্তর
পেরিকার্ডিয়াম
সমাধান
পেরিকার্ডিয়াম হৃৎপিন্ডের সর্ববহিঃস্থ আচ্ছাদন। এটি একটি ঝিল্লি যা হৃদযন্ত্রকে পরিবেষ্টিত করে রেখেছে, এটি একটি বাহ্যিক তন্তুযুক্ত স্তর এবং অভ্যন্তরীণ সেরাস ঝিল্লির দ্বিস্তর সমন্বিত পর্দা।
১২৫২
কুনোব্যাঙের মেরুদণ্ডের প্রথম কশেরুকাকে কী বলে?
উত্তর
অ্যাটলাস
সমাধান
ব্যাঙের মেরুদণ্ডের প্রথম কশেরুকাকে বলা হয় অ্যাটলাস বা প্রথম সার্ভিকাল কশেরুকা। এটি গ্রীক দেবতা অ্যাটলাসের নামে নামকরণ করা হয়েছে যিনি বিশ্বকে তার কাঁধে বহন করেছিলেন, কারণ অ্যাটলাস কশেরুকা ব্যাঙের মাথার ওজনকে সমর্থন করে। অ্যাটলাস কশেরুকা একটি বিশেষ হাড় যা মাথার নড়াচড়া করতে দেয় এবং ব্যাঙকে তার জিহ্বা দিয়ে শিকার ধরতে সক্ষম করে।
১২৫৩
জননকোষ সৃষ্টি কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে?
উত্তর
মায়োসিস
সমাধান
মায়োসিসের গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা :• জননকোষ সৃষ্টি• ক্রোমোসোম সংখ্যা ধ্রুব রাখা• প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা• বৈচিত্র্যের সৃষ্টি• অভিব্যক্তি• গ্যামিট সৃষ্টি ও বংশবৃদ্ধি• জনুঃক্রম• মেন্ডেলের সূত্র
১২৫৪
কোনটি উদ্ভিদকোষে অনুপস্থিত?
উত্তর
সেন্ট্রিওল
সমাধান
উদ্ভিদকোষে সেন্ট্রিওল অনুপস্থিত | সেন্ট্রিওল হল প্রাণিকোষের নিউক্লিয় আবরণীর কাছাকাছি অবস্থিত বেলনাকৃতি বা দন্ডাকার ফাপা অণু নালিকা যুক্ত অঙ্গাণু। এটি একটি আবরণী বিহীন কোষাঙ্গাণু। সেন্ট্রিওল স্বচ্ছ দানাবিহীন যে অঞ্চলে বেষ্টিত থাকে তাকে সেন্ট্রোজোম বলে।
১২৫৫
নিষেকের পরে ডিম্বক পরিণত হয়-
উত্তর
বীজে
সমাধান
নিষেকের পর গর্ভাশয় (ডিম্বাশয়) এবং ডিম্বকের বিভিন্ন পরিবর্তন : নিষেকের আগে নিষেকের পরে বিকশিত হলে(i) গর্ভাশয় ফল(ii) গর্ভাশয় প্রাচীর ফলত্বক(iii) ডিম্বক বীজ(iv) ডিম্বক বহিঃত্বক বা এক্সাইন টেস্টা (বীজ বহিঃত্বক)(v) ডিম্বক অন্তঃত্বক বা ইন্টাইন টেগমেন (বীজ অন্তঃত্বক)(vi) নিউসেলাস বা ভ্রুণপোষক টিস্যু অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়, কিঞ্চিৎ থাকলে তা পেরিস্পার্ম (পরিভ্রুণ) হয়(vii) ডিম্বাণু বা এগ ভ্রুণ (embryo)(viii) সেকেন্ডারি নিউক্লিয়াস এন্ডোস্পার্ম বা সস্য(ix) সহকারি কোষ বা সিনারজিড নষ্ট হয়ে যায়(x) অ্যান্টিপোডাল বা প্রতিপাদকোষ নষ্ট হয়ে যায়(xi) মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র বীজের মাইক্রোপাইল (বীজরন্ধ্র)(xii) হাইলাম বা ডিম্বকনাভী হাইলাম (বীজনাভী)(xiii) ফিউনিকুলাস বা ডিম্বকনাড়ী বীজের বোঁটা (বীজবৃন্ত)(xiv) ক্যালাজা বা ডিম্বকমূল নষ্ট হয়ে যায় (বীজমূল)
১২৫৬
সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ হলো -
উত্তর
Wolffia
সমাধান
সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী হলো Wolffia microscopica (০.১ মি.মি.) আর সবচেয়ে উঁচু Eucalyptus marginata (৫০০ ফুট) । বাংলাদেশে ক্ষুদ্রতম প্রজাতি Wolffia arrhiza (১ মি.মি.) আর উঁচু উদ্ভিদের মধ্যে গর্জন, তেলশুর অন্যতম ।
১২৫৭
'গ্রানাম চক্র' কোথায় পাওয়া যায়?
উত্তর
ক্লোরোপ্লাস্ট
সমাধান
একটি ক্লোরোপ্লাস্টে সাধারণত ৪০-৮০টি গ্রানা থাকে এবং এই গ্রানাগুলো একটির পর একটি সজ্জিত হয়ে ৫-২৫টি গ্রানাম চক্র বা চাকতি গঠন করে। ক্লোরোপ্লাস্টে অবস্থিত গ্রানাগুলো পরস্পর গ্রানাম ল্যামেলা নামক নালিকা দ্বারা সংযুক্ত থাকে।
১২৫৮
নিচের কোন উদ্ভিদটি থেকে কার্পাস তুলা উৎপাদান হয়?
উত্তর
Gossypium hirsutum
সমাধান
বৈজ্ঞানিক নাম : Gossypium hirsutum (গসিপিয়াম হিরসুটাম) যা উচ্চভূমির তুলা বা মেক্সিকান তুলা নামেও পরিচিত, বিশ্বের সবচেয়ে ব্যাপকভাবে রোপিত তুলার প্রজাতি। বিশ্বব্যাপী, সমস্ত তুলা উৎপাদনের প্রায় 90% এই প্রজাতি থেকে উদ্ভূত জাত।
১২৫৯
'স্পেসিস প্লান্টারাম ' বইটি কে রচনা করেন?
উত্তর
Carolus Linnaeus
সমাধান
স্পিসিজ প্লান্টারাম (লাতিন: "Species plantarum", ইংরেজি: "The Species of Plants") বইটি সর্বপ্রথম ১৭৫৩ সালে প্রকাশিত করা হয়। বইটি সুইডিশের প্রকৃতিবিজ্ঞানী কার্ল লিনিয়াস দুই খণ্ডে লিখেছন। তার এই বইতে বর্ণিত সকল উদ্ভিদ প্রজাতির জন্যে দ্বিপদ নাম প্রদান করেন।
১২৬০
নিচের কোন স্তরে হোমােলোগাস ক্রোমোসোম জোড়া বাঁধে?
উত্তর
Zygotene
সমাধান
লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায়, (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটেদুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে সিন্যাপসিস বলে এবং প্রতিটি জোড়বাঁধা ক্রোমোসোম জোড়াকে বাইভেলেন্ট বলে ।