১২৮১
মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপের অনুপাত -
উত্তর
1 : 2:1
সমাধান
ম্যান্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত ১:২:১ এবং মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ৩:১
১২৮২
গ্লাইকোলাইসিসে নিচের কোনটি উৎপন্ন হয়?
উত্তর
পাইরুভিক এসিড
সমাধান
গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে এবং সমস্ত জীবন্ত প্রাণীর মধ্যে ঘটে। এই প্রক্রিয়ায়, গ্লুকোজ আংশিক জারণের মধ্য দিয়ে পাইরুভিক অ্যাসিডের দুটি অণু গঠন করে। এই প্রক্রিয়ায় NADH, ATP এবং জলও উৎপন্ন হয়।
১২৮৩
নিচের কোন এনজাইম DNA খণ্ডসমূহকে জোড়া লাগাতে সাহায্য করে?
উত্তর
DNA লাইগেজ
সমাধান
রেস্ট্রিকশন এনজাইম (Restriction enzyme) ➞ যে এনজাইম প্রয়োগ করে DNA অণুর সুনির্দিষ্ট সিকুয়েন্স এর একটি অংশ কেটে নেয়া যায় ঐ এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে । এদেরকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজও বলা হয় । এরা DNA অণুর একটি সুনির্দিষ্ট সিকোয়েন্স, যাকে রেস্ট্রিকশন সাইট বলা হয়, তা কেটে দিতে সক্ষম । রেস্ট্রিকশন এনজাইমকে DNA অণু কর্তনের সূক্ষ্ম ছুরিকা (Molecular scissors-আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ) হিসেবে ব্যবহার করা হয় ।লাইগেজ এনজাইম ➞ ছেদনকৃত DNA খন্ডসমূহ (কাঙ্ক্ষিত DNA ও বাহক) DNA লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করা হয় ।সহজ ভাষায়, • DNA জোড়া লাগানো ➞ লাইগেজ এনজাইম• DNA কাটা/কর্তন/ছেদন/পৃথকীকরণ ➞ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ
১২৮৪
লিগিউম জাতীয় উদ্ভিদ ও Rhizobium -এর মধ্যকার সম্পর্ক হলো
উত্তর
সিমবায়োটিক
সমাধান
লিগিউম জাতীয় উদ্ভিদ ও Rhizobium -এর মধ্যকার সম্পর্ক হলো সিমবায়োটিক | যে পুষ্টির জন্য এক জীব, অন্য কোন জীবের সাহচর্যে জীবন ধারণ করে পরস্পর উপকৃত হয়, তাকে মিথোজীবী বা অন্যান্যজীবী বা সিমবায়োটিক বলে।
১২৮৫
কোনটি সালফার যুক্ত অ্যামিনো এসিড?
উত্তর
Cystine
সমাধান
সিস্টাইন হল একটি সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড যা পাচক এনজাইমে, ইমিউন সিস্টেমের কোষে, কঙ্কাল এবং সংযোগকারী টিস্যু, ত্বক এবং চুলে পাওয়া যায় । চুল এবং ত্বক 10% থেকে 14% সিস্টাইন। অ্যামিনো অ্যাসিড (AAs) একক AA হিসাবে বা AA সংমিশ্রণে পাওয়া যায়।
১২৮৭
সয়াবিন তেলের উৎস -
উত্তর
Glycine max
সমাধান
সয়াবিন তেল হল উদ্ভিজ্জ তেল, যা সয়াবিনের (Scientific name: Glycine max) বীজ থেকে পাওয়া যায়। এটি সর্বাধিক ব্যবহৃত রান্নার তেলগুলির মধ্যে একটি এবং দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত উদ্ভিজ্জ তেল। শুকানোর তেল হিসাবে, প্রক্রিয়াকৃত সয়াবিন তেলকে ছাপানোর কালি ( সয়া কালি ) এবং তেল রঙের জন্য ভিত্তি হিসাবেও ব্যবহার করা হয়।
১২৮৮
কোন এনজাইম লিপিড পরিপাকে অংশ নেয়?
উত্তর
লেসিথিনেজ
সমাধান
লিপিড জাতীয় খাদ্যের পরিপাকে যেসব এনজাইম অংশ নেয়, তা নিম্নরূপ।লাইপেজফসফোলাইপেজকোলেস্টেরলেজলেসিথিনেজমনোগ্লিসারিডেজএসব এনজাইমের ক্রিয়ায় লিপিড ভেঙে সরল ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত হয়।
১২৮৯
রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নাই?
উত্তর
হরমোন
সমাধান
দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্থ হলে রক্তপাত বন্ধের উদ্দেশে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে সে প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে । এ প্রক্রিয়ায় অণুচক্রিকা ও রক্তরসে অবস্থিত ১৩ ধরনের ক্লটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।ফ্যাক্টরগুলো নাম নিম্নরূপ :• ফ্যাক্টর-I বা ফাইব্রিনোজেন• ফ্যাক্টর-II বা প্রোথ্রম্বিন• ফ্যাক্টর-III বা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-IV বা ক্যালসিয়াম• ফ্যাক্টর-V বা ল্যাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাকসেলারিন• ফ্যাক্টর-VI বা অ্যাকসেলারিন• ফ্যাক্টর-VII বা স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভারটিন• ফ্যাক্টর-VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর (AHF)• ফ্যাক্টর-IX বা ক্রিস্টমাস ফ্যাক্টর• ফ্যাক্টর-X বা স্টুয়ার্ট ফ্যাক্টর• ফ্যাক্টর-XI বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-XII বা হ্যাগম্যান ফ্যাক্টর• ফ্যাক্টর-XIII বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর
১২৯০
ফল ও বীজধারণকারী উদ্ভিদকে বলা হয়-
উত্তর
আবৃতবীজী উদ্ভিদ
সমাধান
যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় জন্মে তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে ।যেসব উদ্ভিদের ফল হয় এবং বীজ ফলের অভ্যন্তরে থাকে সে সব উদ্ভিদই আবৃতবীজী উদ্ভিদ ।