১৩১১
উদ্ভিদের শ্বসন কখন হয়?
উত্তর
দিন-রাত ২৪ ঘন্টা
সমাধান
নিম্ন শ্রেণির কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। তবে সকল ক্ষেত্রে কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন রাত্রি সব সময় শ্বসন কার্য ঘটে।
১৩১২
উদ্ভিদের বর্জ্যপদার্থ নয় কনটি?
উত্তর
লিপিড
সমাধান
লিপিড উদ্ভিদ ও প্রাণীদেহের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থের নাম, যা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। তবে কার্বোহাইড্রেটের মত এতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত ১:২:১ নয়। উদ্ভিদদেহে বিশেষ করে ফলে ও বীজে অধিক পরিমাণ লিপিড সঞ্চিত থাকে। লিপিড সাধারণত তেল ও স্নেহরূপে বিদ্যমান থাকে।
১৩১৩
ব্যাকটেরিওফায প্রধানত কোন চক্রের মাধ্যমে নতুন ব্যাকটেরিয়ওফায সৃষ্টি করে?
উত্তর
লাইটিক চক্র
সমাধান
লাইটিক চক্র (Lytic cycle) যে প্রক্রিয়ায় ব্যাকটেরিওফায ভাইরাস পোষক ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যাবৃদ্ধি করে এবং অপত্য ভাইরাসগুলো পোষক দেহের বিদারণ ঘটিয়ে নির্গত হয় তাকে লাইটিক চক্র বা বিগলনকারী চক্র বলে।
১৩১৪
সাইক্লোস্পোরিন ওষুধ তৈরি হয় নিচের কোনটি হতে?
উত্তর
ছত্রাক
সমাধান
মৃত্তিকাবাসী ছত্রাক থেকে (Tolypocladium inflatum) সাইক্লোস্পোরিন (cyclosporine) ওষুধ তৈরি হয় যা মানুষের যে কোনো অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। Aspergillus ছত্রাক থেকে স্টেরয়েড পাওয়া যায়, এটি আরথ্রাইটিস নিরাময় করে।
১৩১৫
নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি?
উত্তর
দ্বিনিষেক ঘটে
সমাধান
নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য :• স্পোরোফাইট অসমরেণুপ্রসূ অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর (পুং ও স্ত্রী স্পোর) তৈরি করে• স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন (cone) তৈরি করে• মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয় তৈরি হয় না অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই• পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়• ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে• গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না• ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে• নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না (ব্যতিক্রম Ephedra), তাই শাঁস (endosperm) হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়• জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না (ব্যতিক্রম Gnetum) এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না• সকলেই বায়ু পরাগী• সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়• Leaf scar নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য
১৩১৬
উদ্ভিদের কান্ড থেকে নতুন গাছের জন্ম হয় কোনটি?
উত্তর
পিঁয়াজ
সমাধান
কান্ড: গাছের যে অংশটি সরাসরি সোজা ওপরের দিকে উঠে আসে তা হল কান্ড।পিঁয়াজ একটি দ্বিবর্ষী অথবা বহুবর্ষজীবী উদ্ভিদ কিন্তু বার্ষিক উদ্ভিদ হিসেবে গণ্য করা হয় এবং প্রথম ক্রমবর্ধমান বছরে সংগ্রহ করা হয়। পিঁয়াজ গাছের ফাঁপা, নীলচে -সবুজ পাতা আছে, গাছের গোড়া স্ফীত আকার ধারণ করে যখন পর্যাপ্ত দিনের আলো পায়, একে বালব বলে। বালব গঠিত হয় ছোট, সংকুচিত, ভূগর্ভস্থ কান্ড দ্বারা যা পরিবেষ্টিত থাকে পরিবর্তিত মাংসল শল্কপত্র দিয়ে। কিছু কান্ড ভবিষ্যতের জন্য খাদ্য মজুত রাখে ( আলু,আদা,ওল )।
১৩১৭
ব্যাকটেরিয়ার কোষের দুইপ্রান্ত দুই গুচ্ছ ফ্লাজেলা থাকলে কি বলে?
উত্তর
লফোট্রিকাস
সমাধান
প্রোক্যারিয়টিক ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা (flagella) -র অবস্থানের ভিত্তিতে এদের নামগুলি -১) অ্যাট্রিকাস (atrichous) - একটাও ফ্ল্যাজেলাম নেই।২) মোনোট্রিকাস (monotrichous) - এদের একটিমাত্র ফ্ল্যাজেলাম থাকে। যদি সেটা কোষের দূরতম প্রান্তে অর্থাৎ পোল(pole) - এ অবস্থিত থাকে তাহলে সেটাকে বলে পোলার ফ্ল্যাজেলাম (polar flagellum)।৩) অ্যাম্ফিট্রিকাস (amphitrichous) - এদের দুটি মাত্র ফ্ল্যাজেলা দুই পোলে অবস্থিত থাকে।৪) লোফোট্রিকাস (lophotrichous) - এদের একগুচ্ছ ফ্ল্যাজেলা থাকে একটি বা উভয় পোলে।৫) পেরিট্রিকাস (peritrichous) - এদের ক্ষেত্রে সারা কোষদেহ জুড়েই ফ্ল্যাজেলা মোটামুটি সমানভাবে ছড়িয়ে থাকে
১৩১৮
হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কি বলে?
উত্তর
পার্থেনোকার্পি
সমাধান
অপুংজনি (Parthenogenesis) ➞ যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পারথেনোজেনেসিস বা অপুংজনি বলে । হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পারথেনোকার্পি বলে । উদাহরণ - লেবু, কমলালেবু প্রভৃতি নিষেকক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যান্ড্রোজেনেসিস বলে ।অ্যাপোস্পোরি (Apospory) ➞ ডিম্বকের যেকোনো দেহকোষ থেকে ডিপ্লয়েড ভ্রুণথলি সৃষ্টি হতে পারে । ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ভ্রুণথলির ডিপ্লয়েড ডিম্বাণুটি হতে নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোস্পোরি । অ্যাপোস্পোরি প্রক্রিয়ায় সৃষ্ট উদ্ভিদ ডিপ্লয়েড হয় এবং মাতৃ উদ্ভিদের সমগুণসম্পন্ন হয় । Hieracium উদ্ভিদে এরূপ হতে দেখা যায় ।অ্যাডভেনটিটিভ এমব্রায়োনি (Adventitive embryony) ➞ ডিম্বকের ডিম্বক ত্বক বা নিউসেলাসের যেকোনো কোষ হতে ভ্রুণথলি গঠন ছাড়াই ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাডভেনটিটিভ এমব্রায়োনি ।অ্যাপোগ্যামি (Apogamy) ➞ ডিম্বাণু ছাড়া ভ্রুণথলির অন্য যেকোনো কোষ থেকে ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোগ্যামি বলে । এক্ষেত্রে নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টি হয় । Allium এ এরূপ লক্ষ্য করা যায় ।
১৩১৯
ডিঅক্সিরাইবোজ সুগার এর কত নম্বর কার্বনে অক্সিজেন মৌল থাকে না?
উত্তর
২নং এ
সমাধান
ডিঅক্সিরাইবোজ সুগার এর ২নং কার্বনে অক্সিজেন মৌল থাকে না | ডিঅক্সি অর্থ অক্সিজেন ছাড়া অর্থাৎ ২নং কার্বনে কোন অক্সিজেন থাকে না।
১৩২০
লিস্ফোসাইট প্রস্তুতি ও অ্যান্টিবডি গঠনে ্সহায়তা করে কোনটি?
উত্তর
থইমোসিন
সমাধান
লিম্ফোসাইট হল এক ধরনের শ্বেত রক্তকণিকা যা ইমিউন সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিম্ফোসাইটের দুটি প্রধান প্রকার রয়েছে: বি কোষ এবং টি কোষ। বি কোষগুলি অ্যান্টিবডি তৈরির জন্য দায়ী, যা এমন প্রোটিন যা নির্দিষ্ট বিদেশী পদার্থ যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া সনাক্ত করে এবং নিরপেক্ষ করে।লিম্ফোসাইটের প্রস্তুতি এবং অ্যান্টিবডিগুলির গঠনে অ্যান্টিজেন সনাক্তকরণ, বি কোষগুলির সক্রিয়করণ এবং প্লাজমা কোষে পার্থক্য সহ বেশ কয়েকটি ধাপ জড়িত, যা বিশেষ কোষ যা প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে।অ্যান্টিজেন শনাক্তকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ এবং এটি একটি বি কোষের পৃষ্ঠে একটি নির্দিষ্ট অ্যান্টিজেনের বাঁধন জড়িত। একবার B কোষ সক্রিয় হয়ে গেলে, এটি কোষ বিভাজন এবং পার্থক্যের ধাপগুলির একটি সিরিজের মধ্য দিয়ে যায়, যা শেষ পর্যন্ত প্লাজমা কোষ গঠনের দিকে পরিচালিত করে।বি কোষের সক্রিয়করণ ছাড়াও, লিম্ফোসাইটের প্রস্তুতি এবং অ্যান্টিবডি গঠনও সাইটোকাইনের উপস্থিতির উপর নির্ভর করে, যা অণুকে সংকেত দেয় যা ইমিউন প্রতিক্রিয়া সমন্বয় করতে সাহায্য করে। এই সাইটোকাইনগুলি টি কোষ এবং ম্যাক্রোফেজ সহ বিভিন্ন কোষ দ্বারা উত্পাদিত হয় এবং বি কোষগুলির বিস্তার এবং পার্থক্যকে উদ্দীপিত করতে সহায়তা করে।সামগ্রিকভাবে, লিম্ফোসাইট প্রস্তুতি এবং অ্যান্টিবডি গঠনের প্রক্রিয়া একটি জটিল এবং অত্যন্ত নিয়ন্ত্রিত প্রক্রিয়া যা একাধিক পদক্ষেপ এবং কারণ জড়িত।