১৩২১
র্শকরা বিশ্লেষী এনজাইম কোনটি?
উত্তর
টায়ালিন
সমাধান
টায়ালিন হলো লালারসে এক ধরনের উত্সেচক বা এনজাইম যা শ্বেতসারকে আংশিক ভেঙে শর্করায় (র্শকরা বিশ্লেষী) পরিণত করে। টায়ালিন হলো লালায় অবস্থিত এক ধরনের এনজাইম।
১৩২২
পুস্পক উদ্ভিদের মূল কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে?
উত্তর
অরীয়
সমাধান
অরীয় (Radial) ➞ যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে এবং জাইলেম বান্ডেল ও ফ্লোয়েম বান্ডেল ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে । পুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায় । দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম অথবা ফ্লোয়েম বান্ডল এর সংখ্যা সাধারণত পাঁচ এর কম থাকে (২-৪) কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের প্রত্যেকের সংখ্যা সাধারণত ছয় এর অধিক
১৩২৩
নিচের কোন পর্বের প্রাণীদের শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত?
উত্তর
নেমাটোডা
সমাধান
নেমাটোডা প্রাণিজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। এরা একলিঙ্গ প্রাণী। নেমাটোডা পর্বের প্রাণীদের শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত |
১৩২৪
ক্যারোটনিকার অস্থি নয় কোনটি?
উত্তর
ল্যাক্রমিালা
সমাধান
Lachrymella Marasmiaceae পরিবারের ছত্রাকের একটি প্রজাতি। জিনাসটিতে ছোট থেকে মাঝারি আকারের মাশরুমের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে, সাধারণত প্রায় 1 থেকে 8 সেন্টিমিটার ব্যাসের ক্যাপ সহ, যা সারা বিশ্বের নাতিশীতোষ্ণ এবং বোরিয়াল বনে পাওয়া যায়।Lachrymella গণের মাশরুমগুলি শুকনো থেকে আর্দ্র ক্যাপগুলির দ্বারা চিহ্নিত করা হয় যেগুলি প্রায়শই বেল-আকৃতির বা উত্তল হয় যখন ছোট হয় এবং বয়সের সাথে সাথে চ্যাপ্টা বা আরও ফানেল আকৃতির হয়। ফুলকাগুলি সাধারণত প্রশস্তভাবে ব্যবধানে এবং কান্ডের সাথে সংযুক্ত থাকে এবং বীজগুলি সাদা থেকে ক্রিম রঙের হয়। Lachrymella এর কিছু প্রজাতির ভোজ্য ফলের দেহ রয়েছে, অন্যগুলি অখাদ্য বা অজানা ভোজ্য বলে বিবেচিত হয়। "Lachrymella" নামটি ল্যাটিন শব্দ "lachryma" থেকে এসেছে, যার অর্থ "টিয়ার", যা তরলের ফোঁটা বোঝায় যা কখনও কখনও আর্দ্র অবস্থায় কিছু প্রজাতির ক্যাপগুলিতে দেখা যায়।
১৩২৫
ডিওডেনামের মিউকোসা হতে নিঃসৃত হরমোন কোনটি?
উত্তর
সিক্রেটিন
সমাধান
সিক্রেটিন (Secretin) : অন্ত্রের (ডিওডেনামের) মিউকোসা থেকে হরমোন ক্ষরিত হয়। এর প্রভাবে অগ্নাশয় থেকে অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়।
১৩২৬
মানুষরে শরীরে যৌনবাহিত রোগ নয় কোনটি?
উত্তর
হেপাটাইটিস
সমাধান
হেপাটাইটিস হল লিভার টিস্যুর প্রদাহ। হেপাটাইটিসযুক্ত কিছু লোকের কোনও লক্ষণ নেই, আবার অন্যদের হলুদ বর্নের ত্বক দেখা দেয় এবং চোখের জন্ডিস ( জন্ডিস ), ক্ষুধা, বমিভাব, ক্লান্তি, পেটে ব্যথা এবং ডায়রিয়া হয় ।
১৩২৭
রেটিনার কোণ কোষে পাওয়া যায় কোনটি?
উত্তর
আয়োডপসিন
সমাধান
রড ও কোণ কোষ পাওয়া যায় – চোখের রেটিনায়। রড কোষে রঞ্জক থাকে – রোডোপসিন। রেটিনা – অক্ষিগোলকে থাকে। অন্ধকারে দেখতে সাহায্য করে – রড কোষ। কোণ কোষে রঞ্জক থাকে – আয়োডপসিন ও সায়ানপসিন।
১৩২৮
জীবদহেরে কোথায় O2 এবং CO2 এর বিনিমিয় ঘটে?
উত্তর
অ্যালভিওলাস
সমাধান
অ্যালভিওলাই হল মানবদেহের যেখানে শ্বাসক্রিয়ার জন্য প্রকৃত গ্যাস বিনিময় ঘটে। অ্যালভিওলাস হল 500 মাইক্রোমিটার আকার বিশিষ্ট ফুসফুসের একটি ছোট বায়ু থলি। তাই ফুসফুসে প্রায় 400 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। অ্যালভিওলাস ফুসফুসের কার্যকরী একক। এগুলো আঙ্গুরের থোকার মতো গুচ্ছাবদ্ধ, অতি ক্ষুদ্রাকায়, বুদবুদ সদৃশ বায়ুথলি এবং গ্যাস বিনিময়ের তল (gas cxchange surface) গঠন করে। ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা বয়সের সাথে সম্পর্কিত।
১৩২৯
মানুষের প্রতিকোষে অটোজোম রয়েছে -
উত্তর
২২জোড়া
সমাধান
প্রতিটি জীবে একটি নির্দিষ্ট সংখ্যক unique ক্রোমোসোম থাকে, যেমন - মানুষের ২৩টি । সবগুলো ইউনিক ক্রোমোসোম মিলে একটি ক্রোমোসোম সেট হয় । মানুষের দুই সেট ক্রোমোসোম থাকে অর্থাৎ প্রতিটি ক্রোমোসোম দুই কপি করে আছে । যে কোষে ২ সেট ক্রোমোসোম আছে তাকে বলা হয় ডিপ্লয়েড কোষ বা '2n' । মানুষ ডিপ্লয়েড জীব ।মানুষের ৪৬টি ক্রোমোসোমের মধ্যে ৪৪টি ক্রোমোসোমকে অটোসোম বলা হয় আর বাকি ২টি ক্রোমোসোমকে বলা হয় সেক্স ক্রোমোসোম ।
১৩৩০
রক্তের প্লাজমায় সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
উত্তর
অ্যালডোস্টেরন
সমাধান
রক্তের প্লাজমায় সোডিয়ামের মাত্রা স্থির রাখতে যে হরমোনটি নিয়ন্ত্রন নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে সেটি হচ্ছে অ্যালডোস্টেরন (aldosterone)। এ হরমোনও পানি পুনঃশোষণকে প্রভাবিত করে অ্যালডোস্টেরন ক্ষরিত হয় অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স (বহিঃস্থ অঞ্চল থেকে)।