১৩৩৪
Hydra এর দেহে কোনটি কঙ্কাল হিসেবে কাজ করে?
উত্তর
মেসোগ্লিয়া
সমাধান
Hydra– র মেসোগ্লিয়া প্রায় ০.১ মাইক্রোমিটার পুরু। এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস উভয় স্তরের কোষ মেসোগ্লিয়া গঠনে অংশ গ্রহণ করে। কাজ : মেসোগ্লিয়া দেহের অবলম্বনে সহায়তা করে এবং এক ধরনের নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে।
১৩৩৫
স্তন্যপায়ী প্রাণীর মুখ্য ডিম্ব ঝিল্লিক কী বলে?
উত্তর
জোনা পেলুসিডা
সমাধান
স্তন্যপায়ী প্রাণীর মুখ্য ডিম্ব ঝিল্লিক জোনা পেলুসিডা বলে | জোনা পেলুসিডা একটি শক্ত আবরণ যা কিনা ডিম্বাশয়ে ডিম্বাণু কে ঘিরে থাকে। এই আবরণ নিজ অবস্থানে থাকে যখন ডিম্বাণু ফেলোপিয়ান নালি দিয়ে ইউটেরাসে পৌঁছায়। নিষেকের জন্য শুক্রাণুকে এর মধ্যে দিয়ে প্রবেশ করতে হয়।
১৩৩৬
কোষ ঝিল্লিতে কত ভাগ লিপিড আছে?
উত্তর
৫০
সমাধান
প্রাণীকোষে কোঝঝিল্লি সবচেয়ে বাইরের স্তর কিন্তু উদ্ভিদকোষে এটি কোষপ্রাচীর ও সাইটোপ্লাজমের মাঝে অবস্থান করে। তিনটি স্তর দিয়ে গঠিত । বিভিন্ন প্রকার কোষে যত প্রকার ঝিল্লি থাকে তাহাদের সকলেরই মৌলিক গঠন ত্রিস্তর বিশিষ্ট একক ঝিল্লি । মাঝে একটি পাতলা স্তর থাকে এবং তার দুই পাশে দুটি পাতলা স্তর থাকে । বাইরের দিকের স্তরটি বেশি পুরু থাকে । মাঝের পাতলা স্তরে লিপিড থাকে এবং দুই পাশে প্রোটিনে পুরু স্তর থাকে । লিপিড স্তর 35Å পুরু । কোষ ঝিল্লিতে প্রায় 50 ভাগ লিপিড আছে |
১৩৩৭
মানুষের একটি কোষে নিউক্লিওপ্লাজম থাকে প্রায়-
উত্তর
3 x 10 7
সমাধান
নিউক্লিওপ্লাজম (Nucleoplasm):নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত অর্ধ-তরল, স্বচ্ছ ও দানাদার তরল পদার্থ। একে নিউক্লিয়াসের রস বা ক্যারিওলিম্ফ (Karyolymph) বলা হয়। এতে ক্রোমাটিন জালিকা বা তন্তু ভাসমান অবস্থায় থাকে।
১৩৩৮
প্রাইমারি ফ্লোয়েম যে ধরনের কোষ দিয়ে গঠিত হয় না-
উত্তর
বাস্টতন্তু
সমাধান
জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিতসেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয় । পাটের আঁশ বাস্ট ফাইবার ।
১৩৩৯
নিচের কোনটি থেকে উচ্চ রক্ত চাপের ঔষধ পাওয়া যায়
উত্তর
Rauvolfia serpentina
সমাধান
Rauwolfia serpentina উচ্চ রক্তচাপের জন্য একটি নিরাপদ এবং কার্যকর চিকিৎসা । উদ্ভিদটি 1940-এর দশকে ভারত জুড়ে অনেক চিকিত্সক ব্যবহার করেছিলেন এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা সহ 1950 এর দশকে সারা বিশ্বে ব্যবহার করা হয়েছিল।
১৩৪০
কোন হরমোন রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে?
উত্তর
থাইরোক্যঅলসিটনিন
সমাধান
থাইরক্সিন (Thyroxine) প্রাথমিক হরমোন যা থাইরয়েড গ্রন্থি দ্বারা গোপন হয়। থাইরক্সিন (Thyroxine) শরীরের বিপাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হৃদযয়ের পাচনীয় কার্যকারিতাগুলিকে নিয়ন্ত্রণ করে। এটি হাড়কে শক্তিশালী রাখে, মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং পেশী বৃদ্ধির নিয়ন্ত্রণ করে ।ইনসুলিন(Insulin), হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন,এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স-এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। মূলত ডায়েবেটিস মেলাইটাস এ ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে।