১৩৪১
কোষের ৯০% RNA থাকে-
উত্তর
সাইটোপ্লাজমে
সমাধান
সাধারণত কোষের ৯০ ভাগ আরএনএ সাইটোপ্লাজমে এবং বাকী ১০ ভাগ থাকে নিউক্লিয়াসে। এছাড়াও রাইবােসােম, ক্রোমােসােম, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডেও আরএনএ পাওয়া যায়। ব্যাকটেরিয়া এবং কিছু ভাইরাসেও আরএনএ উপস্থিত থাকে।
১৩৪২
নিচের কোনটি ভিটামিন C সঞ্চিত করে?
উত্তর
গলগি বডি
সমাধান
গলগি বডির কাজ (Function of Golgi Apparatus) :(i) লাইসোসোম ও ভিটামিন তৈরি করা(ii) অ-প্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করা(iii) কিছু এনজাইম ও প্রাণরস নির্গম করা(iv) কোষ বিভাজনকালে কোষপ্লেট তৈরা করা(v) প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল তৈরি করা(vi) কোষস্থ পানি বের করা(vii) এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা(viii) বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশগ্রহণ করা, তাই উদ্ভিদ কোষে গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়(ix) মাইটোকন্ড্রিয়াকে ATP উৎপাদনে উদ্বুদ্ধ করা(x) প্রোটিন ও Vit-C সঞ্চয় করা(xi) কোষ প্রাচীর গঠনের জন্য প্রয়োজনীয় পদার্থ ক্ষরণ করা(xii) শুক্রাণু গঠনে সহায়তা করা(xiii) লিপিড সংশ্লেষণ ও প্রোটিন ক্ষরণের সাথে জড়িত থাকা
১৩৪৩
জৈব প্রযুক্তির মাধ্যমে E. coli ব্যবহার করে প্রস্তুত করা হয়-
উত্তর
ইনসুলিন
সমাধান
Escherichia coli (E. coli) ব্যাকটেরিয়া সাধারণত সুস্থ মানুষ এবং প্রাণীদের অন্ত্রে বাস করে । বেশিরভাগ ধরনের ই. কোলাই ক্ষতিকারক নয় বা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত ডায়রিয়া সৃষ্টি করে। জৈব প্রযুক্তির মাধ্যমে E.coli ব্যবহার করে প্রস্তুত করা হয় ইনসুলিন | কিন্তু কিছু স্ট্রেন, যেমন E. coli O157:H7, গুরুতর পেটে ব্যথা, রক্তাক্ত ডায়রিয়া এবং বমি হতে পারে।
১৩৪৪
মাইটোসিসে কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে?
উত্তর
মেটাফেজ
সমাধান
প্রোফেজ (Prophase) ➞ এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে ।প্রো-মেটাফেজ (Pro-metaphase) ➞ এই পর্যায়ের প্রথম দিকেই স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর আঘাতে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে এবং এক সময় বিলুপ্ত হয়ে যায় । এই পর্যায়ে নিউক্লিওলাসেরও বিলুপ্তি ঘটে ।মেটাফেজ (Metaphase) ➞ নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে ।রেফারেন্স : ড. মোহাম্মদ আবুল হাসান
১৩৪৫
নিম্নের কোনটি নিউক্লিয়াসবিহীন জীবিত কোষ?
উত্তর
সীভনল
সমাধান
সিভনল নিউক্লিয়াসবিহীন জীবিত কোষ| ফ্লোয়েম টিস্যুতে অবস্থিত চালুনির মতো প্রস্থপ্রাচীরযুক্ত নলাকার কোষকে সিভনল বা সিভকোষ বলে। সিভকোষ এরা বিশেষ ধরনের কোষ। দীর্ঘ, পাতলা কোষপ্রাচীরযুক্ত ও জীবিত এ কোষগুলো লম্বালম্বি ভাবে একটির উপর একটি পরপর সজ্জিত হয়ে সিভনল গঠন করে। এ কোষ গুলো চালুনির মতো ছিদ্রযুক্ত সিভপ্লেট দ্বারা পরস্পর থেকে আলাদা থাকে।
১৩৪৬
নিচের কোনটি কো-এনজাইমের উদাহরণ?
উত্তর
সবগুলো
সমাধান
এনজাইমের প্রোসথেটিক গ্রুপটি কোন জৈব রাসায়নিক পদার্থ হলে সেই এনজাইমই হলো কো-এনজাইম। যেমন- NAD, ATO, FAD, ATP ইত্যাদি
১৩৪৭
তেলাপোকার দেহ O2 বহনকারী রঞ্জক কোনটি?
উত্তর
নেই
সমাধান
তেলাপোকা এক ধরনের ক্ষতিকর পোকা। যাবতীয় ময়লা আবর্জনা ও অন্ধকারে বাস, সহজে অভিযোজন করতে পারে বলে এরা পাঁচ কোটিরও বেশি বছর যাবৎ টিকে আছে। তেলাপোকারা বহু পুরনো দলভুক্ত পোকা, এদের প্রায় ৩২০ মিলিয়ন বছর পুরনো কার্বনিফেরাস যুগেও পাওয়া গিয়েছিল।
১৩৪৮
জনন কোষ সৃষ্টিতে প্রতিটি মাইক্রোগ্যামিটোসাইট কয়টি মাইক্রাগ্যামিট সৃষ্টি করে?
উত্তর
৪-৮টি
সমাধান
যেসব কোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে জনন কাজে অংশ গ্রহণের জন্য গ্যামেট সৃষ্টি করে তাদের জনন কোষ বলে। জনন কোষ সৃষ্টিতে প্রতিটি মাইক্রোগ্যামিটোসাইট ৪-৮ টি মাইক্রোগ্যামিট সৃষ্টি করে | উদ্ভিদের অভিউলের ডিম্বমাতৃকোষ (Megaspor Mother Cell) ও পরাগধানীতে পরাগমাতৃকোষ এবং প্রাণীর ওভারির ডিম্বমাতৃকোষ ও টেস্টিসের শুক্রমাতৃকোষ জনন কোষের উদাহরণ।
১৩৪৯
অস্থির বাইরের আবরণকে কী বলা হয়?
উত্তর
প্যারিঅস্টিয়াম
সমাধান
অস্থি কলা মেরুদণ্ডী প্রাণীদের দেহের অস্থিনির্মিত অন্তঃকঙ্কাল গঠনকারী একটি কঠিন যোজক কলা। অস্থির বাইরের আবরণকে প্যারিঅস্টিয়াম বলা হয় |
১৩৫০
উদ্দীপকের জৈবপদার্থর যে অংশ প্রতিরক্ষী হিসেবে কাজ করে তার নাম-
উত্তর
প্রোটিন
সমাধান
প্রোটিন (Protein) হল এক প্রকারের বৃহৎ জৈব অণু কিংবা বৃহদাণু, যা এক বা একাধিক দীর্ঘ অ্যামিনো অ্যাসিড উদ্বৃত্তের শৃঙ্খল নিয়ে গঠিত। উদ্দীপকের জৈবপদার্থর প্রোটিন অংশ প্রতিরক্ষী হিসেবে কাজ করে |