১৩৫১
জাইলেম টিস্যুর উপাদান নয় কোনটি?
উত্তর
সঙ্গী কোষ
সমাধান
জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত
১৩৫২
কোনটি উদ্ভিদের বৃদ্ধি কারক ফাইটো হরমনো নয়?
উত্তর
ডরমিন
সমাধান
উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোন হল উদ্ভিদ দেহে অবস্থিত শারীরবৃত্তীয় রাসায়নিক যৌগ, যা উদ্ভিদদেহের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় ও উদ্ভিদের শারীরবৃত্তীয় নানা কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। Example: অক্সিন, জিবেরিলিন ইত্যাদি |
১৩৫৩
রক্তের RBC এবং WBC এর অনুপাত হলো-
উত্তর
৭০০:১
সমাধান
লোহিতকণিকার তুলনায় শ্বেতকণিকার সংখ্যা অনেক কম। লোহিতকণিকা (RBC) ও শ্বেতকণিকার (WBC) অনুপাত প্রায় ৭০০:১।
১৩৫৪
কোন শৈবালে বায়ুকুঠুরী আছে?
উত্তর
Sargassum
সমাধান
বায়ুকুঠুরী বা শ্বাসকুঠুরী (অন্ত-পত্ররন্ধ্রীয় বায়ুকুঠুরী বা অন্ত-পত্ররন্ধ্রীয় শ্বাসকুঠুরী) উদ্ভিদের পত্ররন্ধ্রের ঠিক নিচে অবস্থিত একটি প্রকোষ্ঠ। Sargassum শৈবালে বায়ুকুঠুরী আছে |
১৩৫৫
ভাইরাসের RNA হলো-
উত্তর
gRNA
সমাধান
বংশগতীয় RNA বা genetic RNA ভাইরাস এর বংশগতি উপাদান হিসেবে DNA থাকে না তাদের RNA কে gRNA বলে।
১৩৫৬
নিচের কোনটি অগ্ল্যাশয় গ্রন্থির নিঃসরণ নয়?
উত্তর
পেপসিন
সমাধান
পেপসিন এক প্রকার প্রোটিজ এনজাইম যা প্রোটিনকে ছোট ইউনিটে পরিণত করতে সাহায্য করে। এটি পেপসিনোজেন নামে পরিচিত একটি নিষ্ক্রিয় জাইমোজেন আকারে পেটের অভ্যন্তরীণ আস্তরণে উপস্থিত প্রধান কোষ দ্বারা নিঃসৃত হয়। পাকস্থলীতে উৎপন্ন হওয়ার পর এটি পাকস্থলীতে উপস্থিত অ্যাসিড পরিবেশের সংস্পর্শে আসে এবং সক্রিয় হয়ে ওঠে।
১৩৫৭
Spirogyra শৈবালের কোষপ্রাচীর কয় স্তুর বিশিষ্ট?
উত্তর
তিন স্তর বিশিষ্ট
সমাধান
Spirogyra-এর কোষপ্রাচীর তিনস্তর বিশিষ্ট। (যেমনটা সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রেও।) ভেতরের দু’স্তর সেলুলোজ নির্মিত, বাইরের স্তর পেকটিন নির্মিত)
১৩৫৮
নিচের কোনটি RNA ভাইরাস?
উত্তর
টোবাকো মোজাইক ভারইস
সমাধান
টোবাকো মোজাইক ভাইরাস (TMV) একটি ধনাত্মক-ইন্দ্রিয় বিশিষ্ট একসূত্রক RNA- ভাইরাস। এটি টোবাকো মোজাইক ভাইরাস গণের সদস্য, যারা বিস্তৃত প্রজাতির গাছপালাকে, বিশেষ করে তামাক ও সোলানাসিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সংক্রমিত করে। সংক্রমণে গাছের পাতাগুলির উপর মোজাইকের মতো বৈশিষ্ট্যযুক্ত প্যাটার্ন তৈরি হয়।
১৩৫৯
নিচের কোনটি নগ্নজীবী উদ্ভিদ?
উত্তর
Cycas
সমাধান
যে সকল উদ্ভিদের ফুল ও বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয় না বিধায় বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদের নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ (Gymnosperm) বলে। উদাহরণ – সাইকাস, পাইনাস।
১৩৬০
ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি?
উত্তর
নিউক্লিক এসিড
সমাধান
ক্রোমোজোম ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড বা ডিএনএ বা জীন অণু ধারণ করে এবং ডিএনএ -এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষ করে। এটাই মুলত ক্রোমোজোমের প্রধান উপাদান।