T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
জীববিজ্ঞান
বিষয়ভিত্তিক
১৩৬১

ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে তা হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অ্যালবিউমিন
সমাধান
যেসব প্রোটিন সহজে পানিতে দ্রবীভূত হয়ে ঘোলাটে দ্রবণ সৃষ্টি করে তাকে অ্যালবিউমিন বলে। যেমনঃ ডিমের সাদা অংশ,রক্তরস,দুধ
১৩৬২

নিচের কোনটি জনন কোষের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শুক্রাণু
সমাধান
জনন কোষ (Germ cell) : যেসব কোষ মিয়োসিস বিভাজনের মাধ্যমে জনন কাজে অংশ গ্রহণের জন্য গ্যামেট সৃষ্টি করে তাদের জনন কোষ বলে। উদ্ভিদের অভিউলের ডিম্বমাতৃকোষ (Megaspor Mother Cell) ও পরাগধানীতে পরাগমাতৃকোষ এবং প্রাণীর ওভারির ডিম্বমাতৃকোষ ও টেস্টিসের শুক্রমাতৃকোষ জনন কোষের উদাহরণ।
১৩৬৩

সীভ প্লেট থাকে কোন কোষে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সীভ কোষে
সমাধান
ফ্লোয়েম টিস্যুতে অবস্থিত চালুনির মতো প্রস্থপ্রাচীরযুক্ত নলাকার কোষকে সিভনল বা সিভকোষ বলে। সিভকোষ এরা বিশেষ ধরনের কোষ। দীর্ঘ, পাতলা কোষপ্রাচীরযুক্ত ও জীবিত এ কোষগুলো লম্বালম্বি ভাবে একটির উপর একটি পরপর সজ্জিত হয়ে সিভনল গঠন করে। এ কোষ গুলো চালুনির মতো ছিদ্রযুক্ত সিভপ্লেট দ্বারা পরস্পর থেকে আলাদা থাকে।
১৩৬৪

F2 এর কোন অনুপাতটি মেন্ডেলের ১ম সূত্রের পরিচায়ক

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
3 : 1
সমাধান
মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
১৩৬৫

নিচের কোনটি ফাইটোহেরমোন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অক্সিন
সমাধান
উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোন হল উদ্ভিদ দেহে অবস্থিত শারীরবৃত্তীয় রাসায়নিক যৌগ, যা উদ্ভিদদেহের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় ও উদ্ভিদের শারীরবৃত্তীয় নানা কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। এগুলো উদ্ভিদদেহে অত্যন্ত কম মাত্রায় উপস্থিত থাকে। ফাইটোহরমোনের উদাহরণ: অক্সিন, জিবেরেলিন, সাইটোকিনিন, ইথিলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড।
১৩৬৬

সালোক-সশ্লেষণে নির্গত O2 এর উৎস হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
H2O
সমাধান
সালোকসংশ্লেষণ বা Photosynthesis একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। এ বিক্রিয়ায় পানি বা h2o জারিত হয়ে অক্সিজেন বা o2 উৎপন্ন করে এবং কার্বনডাই-অক্সাইড বা co2 বিজারিত হয়ে গ্লুকোজ বা c6h12o6 উৎপন্ন করে। এ কারণে সালোকসংশ্লেষণকে জারণ-বিজারণ বলে। সালোকসংশ্লেষণ একটি খাদ্য উৎপাদনকারী জারণ বিজারণ বিক্রিয়া।
১৩৬৭

বায়োগ্যাসের শতকরা ৬০-৭০ ভাগই হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মিথেন
সমাধান
গোবর ও অন্যান্য পচনশীল পর্দাথ পচানোর ফলে যে জ্বালানি গ্যাস তৈরি হয় তাই হচ্ছে বায়োগ্যাস। এতে ৬০/৭০ ভাগ জ্বালানি গ্যাস (মিথেন) তৈরি হয়ে অবশিষ্ট অংশ উন্নতমানের জৈবসার হিসাবে ব্যবহৃত হতে পারে। জ্বালানি গবেষকরা বলছেন, মানব বিষ্ঠা, মোরগ - মুরগীর বিষ্ঠা, জৈব আবর্জনা এবং গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন সম্ভব।
১৩৬৮

তেলাপোকার পরিপাকতন্ত্রের গিজার্ডে কয়টি দাঁত থাকে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৬টি
সমাধান
তেলাপোকার পরিপাকতন্ত্রের গিজার্ডে গিজার্ড (৬ টি করে দাঁত, অনুলম্ব ভাঁজ, প্যাড ইত্যাদি) থাকে | গিজার্ডের শেষ প্রান্ত ও মেসেন্টেরনের সংযোগস্থলে ৭-৮ টি বদ্ধ সরু হেপাটিক সিকা থাকে।
১৩৬৯

নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কলেরা
সমাধান
ব্যাকটেরিয়া বিশেষ করে অন্ত্রের গুলো মানুষের জন্যে উপকারী, তথাপি কিছু ব্যাকটেরিয়ার প্রজাতি রোগজনক এবং সংক্রামক ব্যাধির কারণ। যেমন, কলেরা, আমাশয়, টাইফয়েড, নিউমোনিয়া, সিফিলিস, অ্যানথ্রাক্স, কুষ্ঠব্যাধি, বিউবনিক প্লেগ ইত্যাদি। শ্বাস নালীর সংক্রমণের ফলে সৃষ্ট রোগসমূহ হলো ব্যাকটেরিয়াজনিত সর্বাপেক্ষা মারত্মক ব্যাধি।
১৩৭০

ম্যালেরিয়া পরজীবি কোন বর্গের অন্তর্ভূক্ত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Haemosporidia
সমাধান
ম্যালেরিয়ার পরজীবীর:পর্ব = Protozoa (প্রোটোজোয়া)শ্রেণী = Sporozoa (চলনাঙ্গহীন অন্তঃপরজীবী)বর্গ = Haemosporidia (সন্ধিপদ প্রাণিদেহে নিষেক ঘটে)