T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
জীববিজ্ঞান
বিষয়ভিত্তিক
১৩৯১

বাংলাদেশের বিলুপ্ত প্রাণী কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঘড়িয়াল
সমাধান
সরীসৃপজাতীয় প্রাণীর মধ্যে মিঠাপানির কুমির বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। বন্য পরিবেশ থেকে এটি অনেক আগেই হারিয়ে গেলেও বাগেরহাটের খানজাহান আলীর মাজারে দুটি মিঠাপানির কুমির ছিল। দুই বছর আগে এরা মারা গিয়ে এই প্রজাতিই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এ ছাড়া পদ্মার চর ও দেশের বেশির ভাগ এলাকায় একসময় ঘড়িয়াল পাওয়া যেত। এই প্রাণী দুটি এবার মহাবিপন্নের তালিকায় প্রবেশ করেছে।
১৩৯২

জিনের যে অংশে ট্রান্সলেশন হয় না তাকে কি বলা হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইন্ট্রন
সমাধান
জিনের যে অংশে ট্রান্সলেশন হয় না তাকে ইন্ট্রন বলা হয় | এমআরএনএ (MRNA) প্রোটিন গঠনের আগে এগুলি সরানো হয়। অতএব, এই ইন্ট্রোনগুলিকে বিভক্ত করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। ইন্ট্রোন হল নিউক্লিওটাইডের নন-কোডিং অংশ এবং খুব বেশি সংরক্ষিত নয়। ভুল প্রোটিন গঠন রোধ করতে ইন্ট্রোন অপসারণ করা অপরিহার্য।
১৩৯৩

Trichophytosis-রােগ কার দ্বারা সংগঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ব্যাকটেরিয়া
সমাধান
ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব, সাধারণত ০.২-৫.০ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এরা আণুবীক্ষণিক (microscopic)। এরা এককোষী জীব, তবে একসাথে অনেকগুলো কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে। Trichophytosis-রােগ ব্যাকটেরিয়া  দ্বারা সংগঠিত হয় | এছাড়াও ব্যাকটেরিয়া জনিত অনেক রোগ আছে | যেমন, কলেরা, সিফিলিস, অ্যানথ্রাক্স, কুষ্ঠব্যাধি, বিউবনিক প্লেগ ইত্যাদি। শ্বাস নালীর সংক্রমণের ফলে সৃষ্ট রোগসমূহ হলো ব্যাকটেরিয়াজনিত সর্বাপেক্ষা মারত্মক ব্যাধি।
১৩৯৪

ফসফোলিপিডে অনুপস্থিত থাকে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গ্যালাকটোজ
সমাধান
গ্লিসারল, ফ্যাটি এসিড ও ফসফোরিক এসিড সমন্বয়ে গঠিত যৌগকে ফসফোলিপিড (Phospholipid) বলে। ফসফোলিপিডের বিশেষ রাসায়নিক উপাদান হলো ফসফাটাইডিক এসিড। এর ফসফেট গ্রুপটি কোলিন সহযোগে এস্টারিভূত হয়ে লেসিথিন উৎপন্ন করে। কোষ আবরণীসহ সকল কোষীয় অঙ্গাণুর আবরণের অন্যতম রাসায়নিক উপাদান হলো ফসফোলিপিড। লেসিথিন, সেফালিন, প্লাজমোজেন ইত্যাদি উল্লেখযোগ্য ফসফোলিপিড।
১৩৯৫

নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে কোনটি থাকে না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সঙ্গীকোষ
সমাধান
নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য :• স্পোরোফাইট অসমরেণুপ্রসূ অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর (পুং ও স্ত্রী স্পোর) তৈরি করে• স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন (cone) তৈরি করে• মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয় তৈরি হয় না অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই• পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়• ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে• গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না• ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে• নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না (ব্যতিক্রম Ephedra), তাই শাঁস (endosperm) হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়• জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না (ব্যতিক্রম Gnetum) এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না• সকলেই বায়ু পরাগী• সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়• Leaf scar নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য
১৩৯৬

এক অণু NADH + H' হতে ETS-এ কত অণু ATP উৎপন্ন হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
4
সমাধান
1 অণু NADH + H'= 3 অণু ATP 1 অণু FADH2 = 2 অণু ATP 1 অণু GTP=1 অণু ATP
১৩৯৭

জিনতত্ত্বের জনক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গ্রেগর ইয়ােহান মেন্ডেল
সমাধান
গ্রেগর ইয়োহান মেন্ডেল বা গ্রেগর জোহান মেন্ডেল (২০ জুলাই ১৮২২ – ৬ জানুয়ারী ১৮৮৪) ছিলেন একজন অস্ট্রিয়ার জীববিজ্ঞানী, ধর্মযাজক, আবহাওয়াবিদ ও গণিতজ্ঞ যার আবিষ্কারগুলি জেনেটিক্স ও বংশগতি বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছিল, তাই তাকে প্রায়শই "জেনেটিক্সের জনক" বা "জিনতত্ত্ববিদ্যার জনক" বলে অভিহিত করা হয়।
১৩৯৮

সালােকসংশ্লেষনের মাধ্যমে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কত অণু পানির প্রয়ােজন হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
12
সমাধান
সালোকসংশ্লেষণ একটি জৈব রাসায়নিক বিক্রিয়া যা নিম্নরূপ-6CO2 + 12H2O ----------> C6H12O6 + 6O2 + 6H2Oতাই বলা যায়, সালােকসংশ্লেষনের মাধ্যমে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য 12 অণু পানির প্রয়ােজন হয় |
১৩৯৯

সঞ্চিত পলিস্যাকারাইডের উদাহরণ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সবগুলাে
সমাধান
পলিস্যাকারাইড (Polysaccharide) ➞ অনেকগুলো মনোস্যাকারাইড একত্রে পলিমারভুক্ত হয়ে গঠন করে পলিস্যাকারাইড । প্রকৃতিতে কাজের ভিত্তিতে পলিস্যাকারাইড দু'প্রকার :(i) গাঠনিক পলিস্যাকারাইড ➞ এরা জীবদেহে কাঠামো নিমার্ণ বা গঠনের সাথে জড়িত থাকে । যেমন - সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন প্রভৃতি উদ্ভিদের কোষপ্রাচীর গঠন করে ।(ii) সঞ্চয়ী পলিস্যাকারাইড ➞ এরা জীবদেহে সঞ্চিত বস্তু হিসেবে থাকে, যা পরে শক্তির উৎস হিসেবে ব্যয় হয়ে থাকে । যেমন - স্টার্চ, গ্লাইকোজেন প্রভৃতি । এরা শ্বসন কার্যেও ব্যবহৃত হয় ।
১৪০০

ক্লোরােপ্লাস্টের বৈশিষ্ট্য হলাে- (i) এরা সবুজ এবং খাদ্য তৈরি করতে, পারে (ii) লিউকোপ্লাস্ট হতে সৃষ্টি হয় (iii) ফুলের পরাগায়নে সাহায্য করে (iv) উপরের কোনটিই নয়

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
i, ii ও iii
সমাধান
ক্লোরোপ্লাস্ট মূলত থাকে গাছের পাতায়, কচি কান্ডের ত্বকে, ফুলের বৃতিতে এবং কচি ফলের ত্বকে। সাধারণত যে সমস্ত কোষকলাতে সালোকসংশ্লেষণ হয়, সেই সব কলার কোষে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে। এছাড়াও বীজের মধ্যে ভ্রূণে আর বড় গাছের প্যারেনকাইমা কলার কোষে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। ক্লোরােপ্লাস্টের বৈশিষ্ট্য হলাে- (i) এরা সবুজ এবং খাদ্য তৈরি করতে, পারে (ii) লিউকোপ্লাস্ট হতে সৃষ্টি হয় (iii) ফুলের পরাগায়নে সাহায্য করে