১৪০১
ব্যাকটেরিওফায প্রধানত কোন চক্রের মাধ্যমে বংশ বৃদ্ধি করে?
উত্তর
লাইটিক চক্র
সমাধান
লাইটিক চক্র (Lytic cycle) যে প্রক্রিয়ায় ফায ভাইরাস পোষক ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যাবৃদ্ধি করে এবং অপত্য ভাইরাসগুলো পোষক দেহের বিদারণ ঘটিয়ে নির্গত হয় তাকে লাইটিক চক্র বা বিগলনকারী চক্র বলে।
১৪০২
কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমােসােমগুলাে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?
উত্তর
মেটাফেজ
সমাধান
মেটাফেজ দশায় বংশগতির বাহক ক্রোমোজোম দুইটি ভিন্ন কন্যা কোষে আলাদা হয়ে যাওয়া আগে, মাতৃকোষের বিষুবরেখা বরাবর সারিবদ্ধভাবে অবস্থান নেয়। কোষ বিভাজনের সমগ্র সময়কারে মধ্যে মাত্র ৪ শতাংশ সময় এই মেটাফেজ দশায় অতিবাহিত হয়। বিভাজনরত কোষ মেটাফেজ দশার পূর্বে প্রোমেটাফেজ এবং পরবর্তীতে এনাফেজ দশায় অংশ নেয়।
১৪০৩
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়ে কি উৎপন্ন করে?
উত্তর
পাইরুভিক অ্যাসিড
সমাধান
শ্বসনের যে পর্যায়ে গ্লুকোজ অণু বিভিন্ন উৎসেচকের সহায়তায় ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে আংশিক ভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে , তাকে গ্লাইকোলাইসিস বলে ।
১৪০৪
ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ডিপ্লয়েড ভ্রথলির ডিপ্লয়েড ডিম্বানুটির হতে নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয়?
উত্তর
অ্যাপােস্পােরি
সমাধান
অপুংজনি (Parthenogenesis) ➞ যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পারথেনোজেনেসিস বা অপুংজনি বলে । হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পারথেনোকার্পি বলে । উদাহরণ - লেবু, কমলালেবু প্রভৃতি নিষেকক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যান্ড্রোজেনেসিস বলে ।অ্যাপোস্পোরি (Apospory) ➞ ডিম্বকের যেকোনো দেহকোষ থেকে ডিপ্লয়েড ভ্রুণথলি সৃষ্টি হতে পারে । ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ভ্রুণথলির ডিপ্লয়েড ডিম্বাণুটি হতে নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোস্পোরি । অ্যাপোস্পোরি প্রক্রিয়ায় সৃষ্ট উদ্ভিদ ডিপ্লয়েড হয় এবং মাতৃ উদ্ভিদের সমগুণসম্পন্ন হয় । Hieracium উদ্ভিদে এরূপ হতে দেখা যায় ।অ্যাডভেনটিটিভ এমব্রায়োনি (Adventitive embryony) ➞ ডিম্বকের ডিম্বক ত্বক বা নিউসেলাসের যেকোনো কোষ হতে ভ্রুণথলি গঠন ছাড়াই ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাডভেনটিটিভ এমব্রায়োনি ।অ্যাপোগ্যামি (Apogamy) ➞ ডিম্বাণু ছাড়া ভ্রুণথলির অন্য যেকোনো কোষ থেকে ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোগ্যামি বলে । এক্ষেত্রে নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টি হয় । Allium এ এরূপ লক্ষ্য করা যায় ।
১৪০৫
কোনটি অরীয় প্রতিসাম্য প্রাণী?
উত্তর
Aurelia
সমাধান
কোন প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অংশে ভাগ করা যায় তখন তাদেরকে অরীয় প্রতিসম প্রাণী বলে। অরীয় প্রতিসম প্রাণীর একটি উদাহরণ হলো: তারামাছ (Scientific name: Aurelia)। তারা মাছের পাঁচটি সমান বাহু রয়েছে, যার ফলে এটিকে একাধিকবার বিভক্ত বা ভাগ করা যায়।
১৪০৬
একজন স্বাভাবিক মানুষের মূত্রের pH এর মান কত?
উত্তর
6.5
সমাধান
pHpHpHpHpHpH হলো কোনো জলীয় দ্রবণ অম্লীয় , ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা জানার একক। একজন স্বাভাবিক মানুষের মূত্রের pH এর মান ৫.০—৬.৫।
১৪০৭
নিচের কোনটিতে Cystolith বিদ্যমান?
উত্তর
বট
সমাধান
বট ও রবার গাছের ক্যালসিয়াম কার্বনেট এর কেলাস গুলি আঙ্গুর ফলের থোকার মতো হয়, এদের Cystolith বলে।
১৪০৮
কোষ এর নামকরণ করেন কে?
উত্তর
রবার্ট হুক
সমাধান
কোষ শব্দের ইংরেজি প্রতিশব্দ সেল (cell)। সেল শব্দটি লাতিন শব্দ সেলুলা থেকে এসেছে যার অর্থ একটি ছোট্ট কক্ষ বা কুঠুরি। এই নামটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী রবার্ট হুক। ১৬৬৫ সালে তার প্রকাশিত একটি গ্রন্থে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণকৃত কর্ক কোষের কথা উল্লেখ করেন।
১৪০৯
নীল ছত্রাক বলা হয় কাকে?
উত্তর
Penicillium
সমাধান
Penicillin হলো এক ধরনের এন্টিবায়োটিক যা Penicillium নামক ছত্রাক থেকে পাওয়া যায়। Penicillium এর কনিডিয়া সবুজ বর্ণের বলে একে নীল মোল্ড (নীল ছত্রাক) বলা হয়।
১৪১০
কৃষ্ণচূড়া ফুলের পুষ্পপত্রবিন্যাস -
উত্তর
ইমব্রিকেট
সমাধান
কোনো উদ্ভিদের মুকুলাবস্থায় ফুলের বৃত্যংশ বা পাপড়িগুলো পরস্পর যেভাবে বিন্যস্ত থাকবে, তাকে পুষ্পপত্রবিন্যাস বা এস্টিভেশন বলে। যখন বৃত্যাংশ বা দলাংশের মধ্যে একটির উভয়প্রান্ত আবৃত থাকে এবং আর একটির উভয়প্রান্ত অনাবৃত থাকে এবং বাকি বৃত্যাংশ বা দলাংশগুলি ট্যুইস্টেড পদ্ধতিতে বিন্যস্ত থাকে , তখন তাকে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস বলে । উদাহরণ – কৃষ্ণচূড়া ( Delonirregia ) , কালকাসুন্দা ( Cassia sophera ) ইত্যাদি ।