T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
জীববিজ্ঞান
বিষয়ভিত্তিক
১৪১১

DNA অণুতে অনুপস্থিত থাকে কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইউরাসিল
সমাধান
ইউরাসিল হল নিউক্লিক অ্যাসিড আরএনএর চারটি নিউক্লিওবেসের মধ্যে একটি। অন্যগুলো হল অ্যাডেনিন, সাইটোসিন এবং গুয়ানিন। আরএনএতে, ইউরাসিল দুটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অ্যাডেনিনের সাথে আবদ্ধ হয়। ডিএনএ-তে, ইউরাসিল নিউক্লিওবেস থাইমিন দ্বারা প্রতিস্থাপিত হয়। ইউরাসিল হল থাইমিনের একটি ডিমিথিলেটেড ফর্ম। তাই বলা হয় DNA অণুতে ইউরাসিল অনুপস্থিত থাকে |
১৪১২

মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেন দ্বারা কেন্দ্রের দিকে সৃষ্ট ভাঁজগুলোকে বলা হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Cristae
সমাধান
মাইটোকন্ড্রিয়া একটি দ্বিস্তরবিশিষ্ট আবরণী (ঝিল্লি বা মেমব্রেন ) দিয়ে আবৃত থাকে। মেমব্রেনটি লিপোপ্রোটিন বাইলেয়ার প্রকৃতির। বাইরের স্তরটি সোজা কিন্তু ভেতরের স্তরটি কেন্দ্রের  অনেক ভাঁজবিশিষ্ট। ভেতরের মেমব্রেন  এর  ভাঁজগুলোকে  ক্রিস্টি বলা হয়।
১৪১৩

বাংলাদেশ কত প্রজাতির Sunfern আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
16
সমাধান
সানফার্ন হল ফার্নের মতো টেক্সচারের একটি অভিনব সংগ্রহ যা পূর্ণ সূর্যের মধ্যে বিকশিত হয় - নিখুঁত অ্যাকসেন্ট উদ্ভিদ। বাংলাদেশ 16 প্রজাতির Sunfern আছে |
১৪১৪

অবাত শ্বসনে কত কিলোক্যালি শক্তি উৎপন্ন হয়।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
20
সমাধান
যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে সংগঠিত হয় তাকে অবাত শ্বসন বলে। অবাত শ্বসনে ATP আকারে ২০ কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয় |
১৪১৫

নিচের কোনটি আয়রন-সালফার প্রোটিন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফেরিডক্সিন
১৪১৬

ভাইরাস এর দেহ গঠিত হয় যে উপাদান দিয়ে তার নাম -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রোটিন ও নিউক্লিক এসিড
সমাধান
ভাইরাসের দেহ শুধু প্রোটিন আবরণ ও নিউক্লিক এসিড (ডিএনএ ও আরএনএ) নিয়ে গঠিত।
১৪১৭

পত্ররন্ধ্রের খোলা বন্ধের ওপর প্রভাব বিস্তার করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Osmotic potential
সমাধান
অভিস্রবণের প্রভাব কাজে লাগিয়ে পত্ররন্ধ্রের রক্ষীকোষ গুলো স্ফীত বা চিকন হয়। এর মাধ্যমে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়। সুতরাং, এই প্রক্রিয়ায় অভিস্রবণ বা অসমোটিক পটেনশিয়াল দায়ী।
১৪১৮

নিডারীয়দের দংশন অঙ্গাণু কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিমাটোসিস্ট
সমাধান
নিডারিয়ানদের দংশন অঙ্গাণু (Stinging organelles) হচ্ছে – নেমাটোসিস্ট। কোষের ভেতরে প্রোটিন ও ফেনলে গঠিত হিপনোটক্সিন নামের বিষাক্ত তরলে পূর্ণ এবং একটি লম্বা, সরু, ফাঁপা ও প্যাঁচানো সূত্রকযুক্ত স্থূল প্রাচীরের ক্যাপস্যুলকে নেমাটোসিস্ট বলে।
১৪১৯

নিচের কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নেই?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
O blood group
সমাধান
ব্লাডগ্রুপ-AB ➞ AB ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B উভয়ই থাকে, কিন্তু রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিবডি থাকে না । AB গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ অ্যান্টিবডি-A বা B নেই । AB ব্লাডগ্রুপের দাতা শুধু AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপের রক্ত নিতে পারে, এজন্য AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ।ব্লাডগ্রুপ-O ➞ O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে । O গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য তিনটি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয় । O ব্লাডগ্রুপের দাতা সকল ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু O ব্লাডগ্রুপের রক্ত নিতে পারে, এজন্য O ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয় ।প্রকৃতপক্ষে, সার্বজনীন গ্রহীতা হলো AB পজিটিভ এবং সার্বজনীন দাতা হলো O নেগেটিভ ।
১৪২০

লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অস্টিওপোরেসিস
সমাধান
মারণ জিন বা লিথাল জিন (অনুপাত ২ : ১) ➞ যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে । কোনো জিনের মিউটেশন ঘটার পর সংশ্লেষিত প্রোটিন যদি নিষ্ক্রীয় হয় এবং উক্ত প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারনের জন্য অপরিহার্য হয় তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে । লিথাল জিনের প্রভাবকে লিথালিটি বলে । মানুষে হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমিলিথাল ধরনের । ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাবভাইটাল ধরনের ।মানুষের লিথাল জিনঘটিত কয়েকটি বংশগত রোগ : থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস প্রভৃতি ।