১৪২১
হাইড্রার দ্রুত চলনের নাম কি?
উত্তর
সমার সল্টিং
সমাধান
হাইড্রার দুটি স্বতন্ত্র চলন পদ্ধতি আছে- লুপিং বা হামাগুড়ি এবং সমারসল্টিং বা ডিগবাজি। এদের মধ্যে হামাগুড়ি ধীরে ও somersaulting দ্রুত চলনের ক্ষেত্রে ।
১৪২৩
ফসফরাইলেশন প্রক্রিয়া কয় প্রকার?
উত্তর
2
সমাধান
ফটোফসফোরাইলেশন দুই প্রকার— (i) চক্রাকার ফটোফসফোরাইলেশন। (ii) অচক্রাকার ফটোফসফোরাইলেশন।
১৪২৪
বংশগতি বিদ্যার জনক কে?
উত্তর
মেন্ডেল
সমাধান
গ্রেগর ইয়োহান মেন্ডেল বা গ্রেগর জোহান মেন্ডেল (২০ জুলাই ১৮২২ – ৬ জানুয়ারী ১৮৮৪) ছিলেন একজন অস্ট্রিয়ার জীববিজ্ঞানী, ধর্মযাজক, আবহাওয়াবিদ ও গণিতজ্ঞ যার আবিষ্কারগুলি জেনেটিক্স ও বংশগতি বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছিল, তাই তাকে প্রায়শই "জেনেটিক্সের জনক" বা "জিনতত্ত্ববিদ্যার জনক" বলে অভিহিত করা হয়।
১৪২৫
নিম্নে উল্লেখিত কোন উপাদানটি কোষ বিভাজনের উদ্দীপক?
উত্তর
সেন্ট্রিওল
সমাধান
সেন্ট্রিওল কোষ বিভাজনের উদ্দীপক | সেন্ট্রিওল হল প্রাণিকোষের নিউক্লিয় আবরণীর কাছাকাছি অবস্থিত বেলনাকৃতি বা দন্ডাকার ফাপা অণু নালিকা যুক্ত অঙ্গাণু। এটি একটি আবরণী বিহীন কোষাঙ্গাণু। সেন্ট্রিওল স্বচ্ছ দানাবিহীন যে অঞ্চলে বেষ্টিত থাকে তাকে সেন্ট্রোজোম বলে। ঘন ও নিরেট যে এলাকাটি একে বেষ্টন করে রাখে তার নাম সেন্ট্রোস্ফিয়ার।
১৪২৬
মানবদেহের একটি কোষে অটোসোমের সংখ্যা কত?
উত্তর
44 টি
সমাধান
প্রতিটি জীবে একটি নির্দিষ্ট সংখ্যক unique ক্রোমোসোম থাকে, যেমন - মানুষের ২৩টি । সবগুলো ইউনিক ক্রোমোসোম মিলে একটি ক্রোমোসোম সেট হয় । মানুষের দুই সেট ক্রোমোসোম থাকে অর্থাৎ প্রতিটি ক্রোমোসোম দুই কপি করে আছে । যে কোষে ২ সেট ক্রোমোসোম আছে তাকে বলা হয় ডিপ্লয়েড কোষ বা '2n' । মানুষ ডিপ্লয়েড জীব ।মানুষের ৪৬টি ক্রোমোসোমের মধ্যে ৪৪টি ক্রোমোসোমকে অটোসোম বলা হয় আর বাকি ২টি ক্রোমোসোমকে বলা হয় সেক্স ক্রোমোসোম ।
১৪২৭
কোন প্রাণীতে ডায়াফ্রাম থাকে?
উত্তর
স্তন্যপায়ী
সমাধান
স্তন্যপায়ী প্রাণীতে ডায়াফ্রাম থাকে | মধ্যচ্ছদা মানবে দেহের অভ্যন্তরস্থ একটি পর্দা বিশেষ যা বক্ষ গহ্বর (Thoracic Cavity) থেকে উদর গহ্বর(Abdominal Cavity) কে পৃথক করে রেখেছে। এই পর্দা ঐচ্ছিক মাংসপেশী দিয়ে গঠিত। ইংরাজী ভাষায় একে বলে ডায়াফ্রাম (The Diaphragm)।
১৪২৮
প্রাণীকূলে সর্ববৃহৎ কোষ কোনটি?
উত্তর
উট পাখির ডিম
সমাধান
প্রানীকূলে সর্ববৃহৎ কোষ হচ্ছে উটপাখির ডিম(১৭×১২.৫ সে. মি)।
১৪২৯
সার্বজনীন গ্রহীতা রক্তগ্রুপের নাম কি?
উত্তর
AB
সমাধান
AB রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কারন সব গ্রুপের রক্ত এটি গ্রহন করতে পারে। O রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ বলা হয়।
১৪৩০
মৌমাছি পালন কে কি বলে?
উত্তর
এপিকালচার
সমাধান
মৌমাছি চাষ করাকে এপিকালচার বলে। প্রাকৃতিক পরিবেশ থেকে মৌমাছি নিয়ে মৌচাকের উপযোগী পরিবেশ তৈরি করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করাই হলো মৌমাছি চাষ। মৌমাছি চাষ করাকে এপিকালচার বলে।