T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
জীববিজ্ঞান
বিষয়ভিত্তিক
১৪৩১

রক্ত জমাটের জন্য কোন উপাদানটির প্রয়োজন নেই?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইনসুলিন
সমাধান
দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্থ হলে রক্তপাত বন্ধের উদ্দেশে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে সে প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে । এ প্রক্রিয়ায় অণুচক্রিকা ও রক্তরসে অবস্থিত ১৩ ধরনের ক্লটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।ফ্যাক্টরগুলো নাম নিম্নরূপ :• ফ্যাক্টর-I বা ফাইব্রিনোজেন• ফ্যাক্টর-II বা প্রোথ্রম্বিন• ফ্যাক্টর-III বা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-IV বা ক্যালসিয়াম আয়ন• ফ্যাক্টর-V বা ল্যাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাকসেলারিন• ফ্যাক্টর-VI বা অ্যাকসেলারিন• ফ্যাক্টর-VII বা স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভারটিন• ফ্যাক্টর-VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর (AHF)• ফ্যাক্টর-IX বা ক্রিস্টমাস ফ্যাক্টর• ফ্যাক্টর-X বা স্টুয়ার্ট ফ্যাক্টর• ফ্যাক্টর-XI বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-XII বা হ্যাগম্যান ফ্যাক্টর• ফ্যাক্টর-XIII বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর
১৪৩২

আইলেটস্ অব ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অগ্ন্যাশয়
সমাধান
অণুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলে, অগ্ন্যাশয়ের একটি রঞ্জিত প্রস্থচ্ছেদ-এ দুই ধরনের প্যারেনকাইমাল কোষ দেখা যায়। হালকা রং-এ রঞ্জিত কোষ গুলো কে বলা হয় "আইলেটস অব ল্যাংগারহ্যান্স"। এগুলো হরমোন তৈরী করে এবং অন্তঃক্ষরা কার্যাবলীর অন্তরগত।
১৪৩৩

মানুষের স্বাভাবিক রক্তচাপ কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
120 mm : 80 mm
সমাধান
যার সংখ্যা বেশি, তাকে বলা হয় সিস্টোলিক চাপ এবং যার সংখ্যা কম, তাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। উদাহরণ হিসেবে বলা যায়, কোনও ব্যক্তির রক্তচাপ ১২০/৮০ mmHg হলে ১২০ হল সিস্টোলিক নম্বর এবং ৮০ হল ডায়াস্টোলিক নম্বর। সাধারণত এক জন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে আদর্শ ব্লাড প্রেশার হল-- ১২০/৮০ মিলিমিটার মার্কারি।
১৪৩৪

সালোকসংশ্লেষণে উদ্ভূত অক্সিজেন এর উৎস কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
H2O
সমাধান
সালোকসংশ্লেষে অক্সিজেনের উৎস হল H20(জল)। জল এ কার্বন ডাই অক্সাইড যখন পাতার মধ্যে আসে তখন ক্লোরোপ্লাস্ট ( সবুজ প্লাসটিড) সূর্যালোকের সাহায্যে গ্লুকোজ বানায়। অক্সিজেন পাতা থেকে হাওয়ায় বেরিয়ে যায় ।
১৪৩৫

NADP কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কো- এনজাইম
সমাধান
এনজাইমের প্রোসথেটিক গ্রুপটি কোন জৈব রাসায়নিক পদার্থ হলে সেই এনজাইমই হলো কো-এনজাইম। Example: NADP (Nicotinamide Adenine Di-nucleotide Phosphate)|
১৪৩৬

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় কোন উদ্ভিদ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সর্পগন্ধা
সমাধান
যে বাড়ীতে সর্পগন্ধা থাকে সে বাড়ীতে সাপ আসে না। গাছের মূল নানা প্রকার রোগের চিকিত্সায় লাগে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। সর্পগন্ধার মূল চুর্ণ করে অল্প পরিমাণ খেলে উত্তেজনা প্রশমিত হয় ও ঘুম ভাল হয়। দৈহিক দুবর্লতা ও মানসিক অবসাদজনিত রোগেও মূলের চূর্ণ ব্যবহৃত হয়। স্কিটসোফ্রিনিয়ার রোগীরা এতে উপকৃত হয়। সাধারণ জ্বর এবং পেটের গোলমালেও উপকারী। তবে ব্রঙ্কাইটিস, হাঁপানি, গ্যাসট্রিক আলসারে এর ব্যবহার ক্ষতিকর।
১৪৩৭

পাতার তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফ্লোয়েম
সমাধান
জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য :জাইলেম : (i) জাইলেম প্রধানত মৃত টিস্যু(ii) জাইলেমে ভেসেল, ট্রাকিড, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) জাইলেমে একমাত্র জীবিত উপাদান হলো উড প্যারেনকাইমা(iv) জাইলেম কান্ডের কেন্দ্রের দিকে থাকে(v) পানি ও খাদ্যরস পরিবহন এবং দেহকে দৃঢ়তা প্রদান করাই জাইলেমের কাজ(vi) জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন হয়ফ্লোয়েম : (i) ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু(ii) ফ্লোয়েমে সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার(iv) ফ্লোয়েম কান্ডের পরিধির দিকে থাকে(v) খাদ্য পরিবহন ও খাদ্য সঞ্চয় করাই ফ্লোয়েমের কাজ(vi) ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী বা উভমুখী সংবহন হয়
১৪৩৮

ভাইরাস কি দ্বারা গঠিত -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রোটিন ও নিউক্লিক এসিড
সমাধান
ভাইরাসের দেহে কোন নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই; কেবল প্রোটিন এবং নিউক্লিক এসিড দিয়ে দেহ গঠিত। কেবলমাত্র উপযুক্ত পোষকদেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে। এদের অভ্যন্তরীণ তথ্য বহনকারী সূত্রক দুই প্রকারের হতে পারে: ডিএনএ এবং আরএনএ।
১৪৩৯

সুস্পষ্ট স্বতেজী জনুক্রম দেখা যায় কোন উদ্ভিদে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Pteris
সমাধান
সুস্পষ্ট জনুক্রমRiccia, Pteris, ম্যালেরিয়া পরজীবী, ব্রায়োফাইটা, টেরিডোফাইটাঅস্পষ্ট জনুক্রমশৈবাল, ছত্রাক, Ulothrixজনুক্রমবিহীনভাইরাস, ব্যাকটেরিয়াএখানে, Pteris সবচেয়ে উন্নত উদ্ভিদ হওয়ায় উত্তরটি হবে Pteris
১৪৪০

একবীজ পত্রী উদ্ভিদের মূলে জাইলেম কলার সংখ্যা -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ছয় থেকে অধিক
সমাধান
অরীয় (Radial) ➞ যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে এবং পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে । পুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায় । দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম অথবা ফ্লোয়েম বান্ডল এর সংখ্যা সাধারণত পাঁচ এর কম থাকে (২-৪) কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের প্রত্যেকের সংখ্যা সাধারণত ছয় এর অধিক