১৪৫১
F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য যে ক্রস করা হয় তার নাম হচ্ছে -
উত্তর
Test cross
সমাধান
F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃবংশীয় এক সদস্যের এর সঙ্গে সংকরায়নকে ব্যাক ক্রস বলে।
১৪৫২
কোনটি বাংলাদেশের একটি বিলুপ্ত পাখির নাম?
উত্তর
Pavo cristatus
সমাধান
Pavo cristatus হচ্ছে নীলকণ্ঠি ময়ূরের বৈজ্ঞানিক নাম। একসময় ভারতীয় উপমহাদেশে অনেক দেখা গেলেও আজ প্রায় বিলুপ্তপ্রায়।
১৪৫৩
আধুনিক পাঁচ জগৎ শ্রেণিবিন্যাস ধারণায় প্রোটোজোয়া জীবগোষ্ঠী--- জগতের অন্তর্ভুক্ত -
উত্তর
Protoctista
সমাধান
প্রোটোজোয়া Protoctista জগতের বৃহৎ এক প্রাণি-দল (subkingdom), যাদের সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য হলো মাত্র একটি কোষে দেহ গঠিত। প্রকৃত নিউক্লিয়াস, সুচিহ্নিত কোষকাঠামো এবং একটি বিপাকীয় প্রক্রিয়ার নির্দিষ্ট ধরন দ্বারা প্রোটোজোয়া অন্যান্য প্রটিস্টা থেকে স্বতন্ত্র, যদিও কোন কোন ক্ষেত্রে এই বিভাজন খুব স্পষ্ট নয়।
১৪৫৪
অ্যাসপিডারিটিস নিগ্রিকান্স নামের সরীসৃপটি কোন অঞ্চলের নিজস্ব?
উত্তর
Oriental
সমাধান
The black softshell turtle or Bostami turtle (Nilssonia nigricans), previously placed in genus Aspideretes, is a species of freshwater turtle found in India and Bangladesh.Oriental is sometimes still used to refer to people from East and Southeast Asia.
১৪৫৫
স্পঞ্জোসিল পাওয়া যায় --- পর্বের প্রাণীতে
উত্তর
Porifera
সমাধান
বহুকোষী প্রাণিদের মধ্যে Porifera পর্বের প্রাণীরা প্রাচীনতম ও সরল প্রকৃতির। দেহে অসংখ্য ছিদ্র থাকায় এদের ছিদ্রাল প্রাণী বলে। দেহের অভ্যন্তরে কোয়ানোসাইট কোষ দ্বারা আবৃত স্পঞ্জোসিল (Spongocoel) নামক প্রশস্ত গহ্বর বর্তমান যা অসক্যুলাম (Osculum) নামক বড় আকারের ছিদ্রের মাধ্যমে বাহিরে উন্মুক্ত।
১৪৫৬
শর্করা থেকে গ্লুকোজ তৈরিতে কোন এনজাইমটি কাজ করে?
উত্তর
Amylase
সমাধান
অ্যামাইলেজ হল একটি এনজাইম, বা বিশেষ প্রোটিন, যা আপনাকে কার্বোহাইড্রেট হজম করতে সাহায্য করে । অ্যামাইলেসের প্রধান কাজ হল স্টার্চ অণুতে গ্লাইকোসিডিক বন্ডগুলিকে হাইড্রোলাইজ করা, জটিল কার্বোহাইড্রেটকে সাধারণ শর্করায় রূপান্তর করা । আপনার শরীরের বেশিরভাগ অ্যামাইলেজ আপনার অগ্ন্যাশয় এবং লালা গ্রন্থি দ্বারা তৈরি হয়। আপনার রক্ত এবং প্রস্রাবে অল্প পরিমাণে অ্যামাইলেজ স্বাভাবিক।
১৪৫৭
শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে কোনটি সত্য?
উত্তর
বেসোফিল হেপারিন নিঃসৃত করে
সমাধান
বেসোফিল হ'ল এক ধরণের শ্বেত রক্তকণিকা | বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতর জমাট বাধতে বাধা দেয়।
১৪৫৮
নিম্নের কোনটি অপ্রকৃত সিলোমের উদাহরণ?
উত্তর
Nematoda
সমাধান
অপ্রকৃত সিলোম মূলত ভ্রূণীয় পরিস্ফুটনের সময় এক্টোডার্স ও এন্ডোডার্মের মাঝে প্রশস্ত স্থান সৃষ্টির মাধ্যমে উদ্ভব ঘটে। এক্ষেত্রে মেসেন্টের গঠিত হয় না এবং নির্দিষ্ট অঞ্চলে মেসোডার্ম পুঞ্জিভূত থাকে। উদাহরণ – Rotifera, Nematoda ইত্যাদিতে অপ্রকৃত সিলোম দেখা যায়।
১৪৫৯
নেফ্রনের কোন অংশটি ছাকনির কাজ করে?
উত্তর
Glomerulus
সমাধান
নেফ্রনের বোম্যান্স ক্যাপসুলের ভেতর একগুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি অঙ্গই হলো গ্লোমেরুলাস। এটি অতি সূক্ষ্ম পরিসুত যন্ত্র হিসেবে রক্ত থেকে রেচন পদার্থগুলোকে পরিস্রাবণ করা ।
১৪৬০
মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?
উত্তর
Cerebelum
সমাধান
সেরিবেলাম আপনার মস্তিষ্কের পিছনে অবস্থিত। এটি মোটর দক্ষতার সাথে সম্পর্কিত সমন্বয় এবং আন্দোলনে সাহায্য করে, বিশেষ করে হাত এবং পায়ের সাথে জড়িত। এটি ভঙ্গি, ভারসাম্য এবং ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে ।