৫৮১
নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাক্টেরিয়া Clostridiun কোন ধরনের জীব?
উত্তর
মিথোজীবী
সমাধান
দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সহাবস্থানকে মিথোজীবিতা বলে। সহাবস্থানরত জীব দুটিকে পরস্পরের মিথোজীবী বলে।
৫৮২
জেরোফাইটিক শব্দটি সম্পর্কিত-
উত্তর
মরুজ
সমাধান
যে সব উদ্ভিদ শুষ্ক ( অর্থাৎ যেখানে জলের পরিমাণ খুব কম) পরিবচেশ জন্মায় তাদের জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলে। মরুভূমি অঞ্চলের উদ্ভিদের সাধারণত জাঙ্গল উদ্ভিদ বলা হয়।জঙ্গল উদ্ভিদের উদাহরণফণিমনসা, বাবলা ইত্যাদি
৫৮৩
লুন্ডিগার্ডের সক্রিয় আয়ন শোষণ মতানুসারে নিচের কোন আয়ন পরিশোষিত হয়?
উত্তর
অ্যানায়ন
সমাধান
অ্যানায়নে প্রোটনের চেয়ে ইলেক্ট্রন বেশি থাকে। এর আধান ঋণাত্মক।সাধারণত সব পরমানুর আধানই নিরপেক্ষ।
৫৮৪
Viviparous শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
উত্তর
অঙ্কুরোদগমে
সমাধান
অঙ্কুর অবস্থায় শুধু প্রধান মূলটি বীজ থেকে বেড়ে বৃদ্ধি পেতে থাকে। এভাবে অঙ্কুরিত মুলের ভারে এক সময় ছিঁড়ে পড়ে নিচের নরম কাদামাটিতে মূলটি খাড়া ভাবে ঢুকে আটকে যায় এবং শীর্ষমুকুল চারায় পরিনত হয়। একেই 'জরায়ুজ অঙ্কুরোদগম' বা viviparous germination বলে। অর্থাৎ বীজ গাছে থাকা অবস্থায় অঙ্কুরিত হয়ে চারায় পরিনত হয়।
৫৮৫
নিচের কোনটি ব্যাক্টেরিয়ার বংশগতি সম্পর্কীয়?
উত্তর
কোনটিই নয়
সমাধান
পৃথিবীর অধিকাংশ জায়গায়, যেখানে আবাসস্থল আছে সেখানে ব্যাকটেরিয়া বিদ্যমান রয়েছে।ব্যাকটেরিয়া মাটি, পানি ,বর্জ্য এবং ভূত্বকের গভীরে বাস করে। বেশিরভাগ ব্যাকটেরিয়া এখনো আবিষ্কার হয়নি। মাত্র ২৭ শতাংশ আবিষ্কৃত হয়েছে।
৫৮৬
কোনটি বহুকোষী উদ্ভিদের উদাহরণ নয়?
উত্তর
Volvox
সমাধান
Volvox একটি colonial শৈবাল; বাকীরা বহুকোষী শৈবাল।
৫৮৭
র্যাফ্লেশিয়া পৃথিবীর বৃহত্তম ফুল কোন দেশে পাওয়া যায়?
উত্তর
ইন্দোনেশিয়া
সমাধান
বিশ্বের সবচেয়ে বড় ফুল হয় এদেরই। র্যাফলেশিয়ার সবচেয়ে বড় ফুলের দেখা মেলে ইন্দোনেশিয়ার জঙ্গলে। ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপ ছাড়া স্থানীয়ভাবে এটি পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে পাওয়া যায়।
৫৮৮
নিচের কোনটি ব্যাক্টেরিয়াজনিত রোগ নয়?
উত্তর
পোলিও
সমাধান
পোলিওমাইলিটিজ (/poʊlioʊmaɪəlaɪtɪs/) এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ। সচরাচর এটি পোলিও নামেই সর্বাধিক পরিচিত।
৫৮৯
হরলিকস্ পাউডার বাতাসে রাখলে যে প্রক্রিয়ায় বাতাস থেকে পানি শোষণ করে-
উত্তর
ইমবাইবিশন
সমাধান
ইমবাইবিশন বলতে কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে বোঝায়। এক খন্ড শুকনা কাঠের এক প্রান্ত পানিতে ডুবালে ঐ কাঠের খন্ডটি কিছু পানি টেনে নেবে৷ আমরা জানি, কলয়েড জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল পদার্থ শুষে নেয়। এ জন্য কাঠের খন্ডটি পানি শুষে নিয়েছে৷ এটাই হলো ইমবাইবিশন প্রক্রিয়া। সেলুলোজ, স্টার্চ, জিলাটিন ইত্যাদি হাইড্রোফিলিক বা পানিপ্রিয় পদার্থ৷ এরা তরল পদার্থের সংস্পর্শে এলে তা শুষে নেয় আবার তরল পদার্থের অভাবে সংকুচিত হয়।
৫৯০
পাতার যে কোষে সালোক-সংশ্লেষণ ঘটে-
উত্তর
প্যালিসেড প্যারেনকাইমা
সমাধান
প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ S অংশ (পত্ররন্ধ্র) দ্বারা বাষ্পাকারে পানি নির্গত করে। সাধারণত পাতার নিম্নত্বকে S অংশ (পত্ররন্ধ্র) অবস্থান করে। বিষমপৃষ্ঠ পাতার ওপরের ত্বকের দিকে থাকে প্যালিসেড প্যারেনকাইমা এবং নিচের ত্বকের দিকে থাকে স্পঞ্জি প্যারেনকাইমা। পাতার প্যালিসেড কোষগুলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়।