৫৯১
অ্যারোমেটিক অ্যামাইনো এসিড কোনটি?
উত্তর
ফিনাইল এলানিন
সমাধান
মানবদেহে অত্যাবশ্যকীয় এমিনো এসিড হল ফিনাইল এলানিন। যে সকল অ্যামাইনো এসিড দেহের অভ্যন্তরে তৈরি হয় না কিন্তু প্রোটিন তৈরির জন্য অপরিহার্য তাদেরকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড বলে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড 9টি। যেমন: লাইসিন, লিউসিন, আইসো - লিউসিন, মিথিওনিন, ভ্যালিন, ফ্রিওনিন, ট্রিপটোফেন, ফিনাইল এলানিন, হিসটিডিন।
৫৯২
নিচের কোনটি অমিল?
উত্তর
ক্ষুদ্রাঙ্গ-ভিলাই
সমাধান
উদ্ভিদ ও প্রাণিকোষে একটি ক্ষুদ্রাঙ্গ আছে, যাকে শক্তি ঘর (Power house of cell) বলা হয়।ক্ষুদ্রান্তে অন্তঃপ্রাচীরে আঙুলের মত প্রবর্ধক বা অভিক্ষেপ থাকে, এদের ভিলাই বলে।
৫৯৩
Plasmodium vivax মানুষের শরীরে প্রবেশের পর জ্বর আসে-
উত্তর
৪৮ ঘন্টা পর
সমাধান
৪৮ ঘণ্টা পর পর কাঁপুনি দিয়ে জ্বর আসা Plasmodium vivax দ্বারা সৃষ্ট ম্যালেরিয়ার প্রধান লক্ষণ।
৫৯৪
ম্যালেরিয়া দিক থেকে সর্বোচ্চ ঝুকিঁসম্পন্ন দেশ-
উত্তর
মিয়ানমার
সমাধান
ম্যালেরিয়া (ইংরেজি Maaria)হল মানুষ এবং অন্যন্যা প্রাণিদের একটি মশা বাহিত সংক্রামক রোগ যার মূলে রয়েছে প্লাজমোডিয়াম গোএের প্রোটিস্টা( একধরনের অনুজীব ) ইতালিয় শব্দ mal (অর্থ -দূষিত)ও aria ( বায়ু)ম্যালেরিয়া শব্দটি এসেছে। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম প্লাজমোডিয়াম ভলভক্স।
৫৯৫
মেসোগ্লিয়া নামক অকোষীর বস্তু কোথায় বিদ্যমান?
উত্তর
হাইড্রা
সমাধান
মেসোগ্লিয়া (Mesogloea) মেসোগ্লিয়া হলো হাইড্রার এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস এর মধ্যবর্তী স্থানে অবস্থিত জেলীর মতো, স্বচ্ছ, স্থিতিস্থাপক স্তর। মেসোগ্লিয়া স্তরটি দেহ এবং কর্ষিকা উভয় স্থানে ছড়ানো থাকে। তবে কর্ষিকায় সবচেয়ে পাতলা এবং পাদ চাকতিতে সবচেয়ে বেশি পুরু হয়।
৫৯৬
Historia Animalium গ্রন্থের রচয়িতা কে?
উত্তর
অ্যারিস্টটল
সমাধান
The book Historia Animalium is written by Aristotle.
৫৯৭
এমাটিডিয়াম নিন্মের কোনটির একক?
উত্তর
আরশোলার পুঞ্জাক্ষি
সমাধান
এমাটিডিয়া' (একবচন: 'এমাটিডিয়াম ') আর্থ্রোপোড পর্বের পোকামাকড়, এস. ক্রাস্টাসিয়ান এবং মিলিপিডে এর পুঞ্জাক্ষির গাঠনিক একক । একটি এমাটিডিয়ামে আলো সংগ্রহকারী কোষ এর আস্তরণ থাকে যার চারপাশে সমর্থন কোষ এবং রঙ্গক কোষগুলি থাকে। এমাটিডিয়ামের বাইরের অংশটি স্বচ্ছ কর্নিয়া দিয়ে আবৃত।
৫৯৮
ক্রেবসচক্রের শেষ যৌগ কোনটি?
উত্তর
অক্সলো অ্যাসিটিক এসিড
সমাধান
অক্সালিক অ্যাসিড একটি জৈব যৌগ এর রাসায়নিক সংকেত C2H2O4। এটি সাদা স্ফটিকাকার শক্ত পদার্থ এবং পানিতে বর্ণহীন দ্রবণ তৈরি করে। এটির গাঠনিক সংকেত HOOCCOOH, এটি সাধারণ ডাইকার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণিবিন্যাসকে প্রতিফলিত করে।
৫৯৯
কোনটি একবর্ষী উদ্ভিদের উদাহরণ নয়?
উত্তর
হলুদ
সমাধান
একবর্ষজীবী উদ্ভিদ হল সেই শ্রেণীভুক্ত উদ্ভিদসমূহ যাদের অঙ্কুরোদগম থেকে শুরু করে দৈহিক বৃদ্ধি, ফল বা নতুন বীজ উৎপাদন ইত্যাদি সম্পূর্ণ জীবনচক্রের বিভিন্ন ধাপ এক বছরের মধ্যে সমাপন হয়। সত্যিকারের একবর্ষজীবী উদ্ভিদ -এর উদাহরণের মধ্যে রয়েছে ভুট্টা, গম, চাল, লেটুস, মটর, তরমুজ, শিম, জিনিয়া এবং গাঁদা।
৬০০
স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য-
উত্তর
কোষগুলো বিভাজনে অক্ষম
সমাধান
স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যঃ১। এই টিস্যুর কোষ গুলো বিভাজিত হতে পারেনা২। কোষ গুলো বেশীর ভাগ সময় মৃত হয়। তবে, যে সব কোষ জীবিত ঠাকে, তাদের সাইটোপ্লাজম কম হয়।৩। নিউক্লিয়াস ছোট ও কোষের কিনারার দিকে থাকে।৪। কোষ গহবর থাকে।৫। কোষ প্রাচীর বেশ পুরু ঠাকে ও এতে নানান ধরণের নকশা দেখা যায়।