৬০১
গ্লুকোজ ৬ ফসফেট থেকে ফ্রুক্টোজ ৬ ফসফেট তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম-
উত্তর
ফসফোগ্লুকো আইসোমারেজ
সমাধান
ফ্রুক্টোজ-৬ ফসফেট, ATP থেকে একটি ফসফেট গ্রহণ করে ফ্রুক্টোজ ১-৬ বিসফসফেটে পরিণত হয়। এ বিক্রিয়ার ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম ক্রিয়াশীল হয় এবং একটি অউচ সৃষ্টি হয়। বিক্রিয়াটি একমুখী।
৬০২
ফল পাকানোর হরমোন হলো-
উত্তর
ইথিলিন
সমাধান
ইথিলিন , "ফল-পাকানোর হরমোন" নামেও পরিচিত, এটি একটি গ্যাস।
৬০৩
কোনটি পুষ্পায়নে সহায়তা করে?
উত্তর
ফ্লোরিজেন
সমাধান
ফ্লোরিজেন এক ঘরনের পস্টুলেটেড হরমোন। গাছের ফুল ফোটাতে এই হরমোনটি ব্যাবহার করা হয়।ফ্লোরিজেন উৎপন্ন হয় উদ্ভদের পাতায়
৬০৪
কোনটিতে শ্বসন ঘটে না?
উত্তর
নিউক্লিয়াসে
সমাধান
শ্বসন কোথায় এবং কখন সংঘটিত হয়? শ্বসনের সময় : প্রতিটি সজীব কোষে দিবারাত্র শ্বসন সংঘটিত হয় । শ্বসনের স্থান : শ্বসন (সবাত শ্বসন) প্রক্রিয়াটি দুটি পর্যায়ে সম্পন্ন হয় । প্রথম পর্যায় গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ও দ্বিতীয় পর্যায় ক্রেবস-চক্র মাইটোকনড্রিয়ায় ঘটে ।
৬০৫
কোনটি সত্য নয়?
উত্তর
রাইজোম এককোষী
সমাধান
Rhizome এটি এমন একটি কান্ড যা মাটির স্তরের নীচে যা অনুভূমিকভাবে বৃদ্ধি পায়, শিকড় নির্গত করে যা নীচের দিকে যাবে এবং অঙ্কুরগুলি নোড থেকে উপরের দিকে বের হবে তাই রাইজোম এককোষী নয়
৬০৬
কোন খাদ্য সক্রিয় পরিশোষণে শোষিত হয়?
উত্তর
খনিজ লবণ
সমাধান
ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন, আয়োডিন, লৌহ, সালফার ইত্যাদি লবণ জাতীয় দ্রব্য খাদ্যের সঙ্গে দেহে প্রবেশ করে এবং দেহ গঠনে সাহায্য করে। প্রধানত দুইভাবে খনিজ লবন দেহে কাজ করে। যথা- দেহ গঠন উপাদানরূপে ও দেহ অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। মাংস, ডিম, দুধ, সবুজ শাকসবজি এবং ফল খনিজ লবণ প্রধান উৎস।
৬০৭
প্রোক্যারিওটিক কোষের বেলায় সঠিক নয়-
উত্তর
ক্লোরোপ্লাস্ট থাকে
সমাধান
প্রোক্যারিওটিক কোষ (Prokaryotic cell)যেসব কোষে আদর্শ এবং সংগঠিত নিউক্লিয়াস থাকে না, কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না, তাদের আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ বলে। উদাহরণ, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, মাইকোপ্লাজমা ইত্যাদি।
৬০৮
ফুসফুসের ক্ষেত্রে কোনটি সঠিক?
উত্তর
ডান ফুসফুসে ১০ টি ও বাম ফুসফুসে ৮টি সেগমেন্ট থাকে
সমাধান
মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ফুসফুস। ফুসফুস কিভাবে কাজ করে, শ্বসনত্নের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস যার মাধ্যমে শ্বাসকার্য সম্পন্ন হয়ে থাকে।শ্বসনতন্ত্রের সাথে অন্যান্য অঙ্গসমূহ হচ্ছে শ্বাসনালী। যার সাহায্যে ফুসফুসে বাতাস প্রবেশ করে থাকে ও বের হয়। ফুসফসের চারপাশে থাকে রক্তনালী। ফুসফুস আমাদের দেহে বিশুদ্ধ বাতাস প্রবেশ করতে সাহায্য করে থাকে। এছাড়াও, দেহ থেকে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য অপ্রয়োজনীয় গ্যাস বের হতে সাহায্য করে।
৬০৯
ফাইব্রিনোজেন যেখানে তৈরি হয়-
উত্তর
যকৃত
সমাধান
Fibrinogen এটি লিভারের মধ্যে উৎপাদিত ১৩ টি অপরিহার্য যৌগিক কারণ এবং এটি রক্ত জমাট বাঁধার গঠনে সহায়তা করে। যখন আপনি আঘাত এবং রক্তপাত ভোগ করেন, তখন আপনার শরীরের দ্রবণীয় Fibrinogen অদ্রবণীয় থ্রেডে ঢেকে যায় এবং একটি আঘাতের জায়গায় একটি জালের মতো গঠন তৈরি করে যা আঘাত ভাল না হওয়া পর্যন্ত এটি এঁটে থাকে।
৬১০
কোনটি ভাইরাস জনিত রোগ নয়?
উত্তর
হুপিং কফ
সমাধান
ভাইরাস জনিত রোগসমূহ: টেকনিক : "হায় হায় একি বসন্ত মাস এলো ভাইকে Influenza জ্বরে পেল"হায়---হামহায়---হার্পিসএকি---এইডসবসন্ত ---বসন্তমাস---মাম্পসএলো---এনকেফালাইটিসভাইকে --- ভাইরাল হেপাটিইটিসInfluenza---ইনফ্লুয়েঞ্জাজ্বরে ---জলাতঙ্কপেল---পোলিও