T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
জীববিজ্ঞান
বিষয়ভিত্তিক
৬২১

রক্তশূন্যতা হলে চুপসে যায় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শিরা
৬২২

কোনটি মস্কিঙ্কের সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রস্থল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সেরিব্রাম
সমাধান
দুটি বড়, কুন্ডলী পাকানো ও খাজঁ বিশিষ্ট খন্ড নিয়ে সেরেব্রাম (ইংরেজি: cerebrum) গঠিত। খন্ড দুটিকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে। সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে আবৃত করে রাখে। খন্ড দুটি ভেতরের দিকে কর্পাস ক্যালোসাম নামে চওড়া স্নায়ুগুচ্ছ দিয়ে যুক্ত।
৬২৩

উদ্ভিদের পুষ্টির প্রক্রিয়ায় প্রয়োজনীয় মাইক্রোমৌল কোনগুলো?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Zn,Mn,Mo,B, Cu,Cl
সমাধান
উদ্ভিদের পুষ্টির প্রক্রিয়ায় প্রয়োজনীয় মাইক্রোমৌল ৬টি। যথা: দস্তা, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, তামা, ক্লোরিন। এগুলো খুব কম পরিমাণে লাগে বলে এগুলোকে মাইক্রোমৌল বলে।
৬২৪

কোনটি শিরার বৈশিষ্ট্য নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পালমোনারী ধমীতে কপাটিকা থাকে না
সমাধান
শিরার বৈশিষ্ট্য:১৷ শিরার উৎসস্থল জালক এবং মিলনস্থল হৃৎপিণ্ড।২৷ শিরার প্রাচীর পাতলা ও গহ্বর বড়।৩৷ শিরার মধ্যে কপাটিকা থাকে।৪৷ শিরার মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে পরিবাহিত হয়।৫৷ শিরার মাধ্যমে দূষিত রক্ত বা ডি অক্সিজিনেটেড ব্লাড পরিবাহিত হয়, (ব্যতিক্রম ফুসফুসীয় শিরা, যেখানে যুক্ত রক্ত পরিবাহিত হয়)।৬৷ শিরার মধ্যে দিয়ে রক্ত ধীরে প্রবাহিত হয়।৭৷ শিরার স্পন্দন নেই।৮৷ শিরা কেটে গেলে গল গল করে রক্ত বেরোয়।৯।দেহ থেকে হৃদপিন্ডের দিকে পরিবহন করে১০।কম চাপে রক্ত পরিবহন করে১১।পালমোনারী শিরাতে কপাটিকা থাকে না
৬২৫

ফিবুলা দেখতে কিসের মত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দীর্ঘ ষষ্টির মত
সমাধান
ফিবুলা নিন্ম বাহুর অস্থি। অর্থাৎ পায়ে থাকে এবং ফিমার, টিবিয়া এর পরে অবস্থান।
৬২৬

'Natural history' বিশ্বকোষে প্রাণিবিজ্ঞানের প্রায় সব শাখার ওপর আলোকপাত করেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্লিনি
সমাধান
প্লিনি (Pliny the Elder) একজন রোমান লেখক ও প্রকৃতিবাদী দার্শনিক ছিলেন যিনি বিশ্বের প্রথম বিশ্বকোষ রচনা করার জন্য জগদ্বিখ্যাত। তাঁর লেখা সেই বিশ্বকোষের নাম ছিল ‘ন্যাচারালিস হিস্টোরিয়া’ তথা ‘ন্যাচারাল হিস্ট্রি’। তাঁর লেখা এই বইটিই পরবর্তীকালে আধুনিকতম বিশ্বকোষ রচনার নমুনা হিসেবে পরিগণিত হয়। প্লিনি তাঁর অবসর জীবনের বেশিরভাগ সময়ই লেখালিখি, পড়াশোনা ও প্রাকৃতিক এবং ভৌগোলিক নানাবিধ ঘটনা পর্যবেক্ষণ করেই কাটিয়েছিলেন। প্লিনির অন্যতম সর্বশ্রেষ্ঠ কাজের মধ্য উল্লেখযোগ্য হল ‘বেলা জার্মানিয়া’ তথা ‘দ্য হিস্ট্রি অফ দ্য জার্মান ওয়ার্স’। কিন্তু এই বইটি বর্তমানে লুপ্ত। অনেক বিখ্যাত ঐতিহাসিকদের মতে প্রাচীন গ্রিসের দার্শনিক ও ইতিহাসবিদ ট্যাসিটাস জার্মানির উপর একটি বই রচনার সময় প্লিনির লেখা ‘বেলা জার্মানিয়া’ বইটিকেই প্রধান উৎস হিসেবে বিবেচনা করেছিলেন।
৬২৭

কোনটি সেক্স লিংকড জীনের জন্য সত্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পুরুষের বর্ণান্ধতার জন্য দায়ী
সমাধান
সেক্স লিংকড জিনের কারণে মানুষের যেসব সমস্যা দেখা দেয় :বর্ণান্ধতা , হিমোফিলিয়া, রাতকানা, অপটিক অ্যাট্রফি, জুভেনাইল গ্লুকোমা, হোয়াইট ফোরলক, মায়োপিয়া, মাসক্যুলার ডিসট্রফি।
৬২৮

কোষ বিভাজনে স্পিন্ডল যন্ত্রের যে তন্ত্রুর সাথে সেন্ট্রোমিয়ার সংযুক্ত হয় তাকে বলা হয়--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সবগুলো
সমাধান
প্রাে-মেটাফেজ (Pro-metaphase) পর্যায়ের একেবারে প্রথম দিকে উদ্ভিদকোষে কতকগুলাে তন্তুময় প্রােটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের (spindle apparatus) সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। কোষ কংকালের মাইক্রোটিবিউল দিয়ে তৈরি স্পিন্ডলযন্ত্রের তন্তুগুলাে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে স্পিন্ডল তন্তু (spindle fibre) বলা হয়। এ পর্যায়ে ক্রোমােজোমের সেন্ট্রোমিয়ার স্পিড়লষত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এই তন্তুগুলােকে আকর্ষণ তন্তু (traction fibre) বলা হয়। ক্রোমােজোমের সাথে এই তন্তুগুলি সংযুক্ত বলে এদের ক্রোমােসােমাল তন্দুও বলা হয়। ক্রোমােজোমগুলাে এ সময়ে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। প্রাণিকোষে স্পিন্ডল। যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে এবং সেন্ট্রিওল দুটির চারদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়। একে অ্যাস্টার রে বলে।
৬২৯

কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পরিপক্ক কোষ মৃত
সমাধান
প্যারেনকাইমা বৈশিষ্ট্য ও গঠন: কোষগুলো জীবিত ও সমান আকারের । কোষ প্রাচীর পাতলা, সমান পুরু ও সেলুলোজ দিয়ে তৈরি । কোষগুলো গোলাকার, বহুভুজাকৃতি, ডিম্বাকার ও প্রোটোপ্লাজম যুক্ত। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকে।
৬৩০

ব্যাকটেরিয়া একটি-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রাক-কেন্দ্রিক
সমাধান
অণুজীব হল সেই সকল ক্ষুদ্র এককোষী জীব যাদের খালি চোখে দেখা যায় না। এরা প্রাককেন্দ্রিক, সুকেন্দ্রিক উভয় প্রকার হতে পারে। সকল প্রকার ব্যাক্টেরিয়া, আরকিয়া, প্রটোজোয়া, এককোষী শৈবাল, ছত্রাক অণুজীবের অন্তর্গত।