৬৪১
ডিম্বণু যন্ত্রে নিউক্লিয়াসের সংখ্যা কয়টি?
উত্তর
৩টি
সমাধান
ভ্রূণথলির যে মেরু ডিম্বকরন্ধ্রের দিকে থাকে, সে মেরুর তিনটি নিউক্লিয়াসকে একত্রে ডিম্বাণু যন্ত্র বলে। ডিম্বাণু যন্ত্রের মাঝখানের নিউক্লিয়াসটি বড় থাকে। একে ডিম্বাণু বলে।
৬৪২
শস্যের প্রথম কোষটি--
উত্তর
ট্রিপ্লয়েড
সমাধান
শস্য বা শাঁস হলো বীজের একটি অত্যাবশ্যক অবয়ব। বৃদ্ধিরত ভ্রূণের খাদ্য এ শস্যে জমা হয় এবং শস্য থেকেই ভ্রূণ খাদ্য আহরণ করে। ভ্রুণথলির সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে একটি পুংজনন কোষের মিলনের মাধ্যমে যে ট্রিপ্লয়েড কোষ গঠিত হয়, তা-ই শস্যের প্রথম কোষ।
৬৪৩
মূলের সাহায্যে প্রজনন করে--
উত্তর
ডালিয়া
সমাধান
ডালিয়া, পটোল, কাঁকরোল মূলের সাহায্যে প্রজনন করে থাকে। এদের যেকোনো একটির মূল উপযুক্ত পরিবেশে লাগিয়ে দিলে তা থেকেই স্বাভাবিকভাবে নতুন গাছের জন্ম হয়। এ ধরনের প্রজননকে স্বাভাবিক অঙ্গজ প্রজনন বলে।
৬৪৪
কোনটি নিডেরিয়া পর্বের সদস্য?
উত্তর
Aurelia aurita
সমাধান
Cnidaria পর্বকে ৩ টি (শ্রেণী)তে ভাগ করা হয়েছে,গ্রিক knide = nettle, রোম বা কাটা aria = connected with, সংযুক্ত
৬৪৬
পাট গাছের পাতার সবুজ অংশ খেয়ে ফেলে--
উত্তর
চেলে পোকা
সমাধান
পাটের চেলে পোকা পাট গাছের সবুজ পাতা খেয়ে ফেলে। বৈশাখের প্রথম হতে চারা পাট গাছে এদের আক্রমণ দেখা দেয় এবং তা ফসল কাটা পর্যন্ত স্থায়ী থাকে। পূর্ণ বয়স্ক পোকা চারা গাছের পাতা ছিদ্র করে খায়, এবং চারা গাছের কচি ডগায় ছিদ্র করে ডিম পাড়ে।
৬৪৭
নিম্বের কোনটি হৃদপিন্ডের স্তর নয়?
উত্তর
পেরিকার্ডিয়াম
সমাধান
হৃদপিন্ডের প্রাচীরের ৩টি স্তর থাকে । যথা- এপিকার্ডিয়াম (Epicardium)মায়োকার্ডিয়াম (Myocardium)এন্ডোকার্ডিয়াম (Endocardium)হৃদপিন্ড দুইস্তর বিশিষ্ট যে পাতলা পর্দা দ্বারা আবৃত তাকে পেরিকার্ডিয়াম বলে।
৬৪৮
সিম্পল এপিথেলিয়াল টিস্যুর উদাহরণ নয় কোনটি?
উত্তর
ট্রাকিয়া
সমাধান
সাধারণ আবরণী টিস্যু ভিত্তি পর্দার ওপর একস্তরে সজ্জিত। উদাহরণঃ বৃক্কের বোম্যান্স ক্যাপসুল,বৃক্কের সংগ্রাহক নালিকা, অন্ত্র প্রাচীর ইত্যাদি।সূত্রঃ ৯ম-১০ম শ্রেণীর জীববিজ্ঞান বই
৬৪৯
কোনটি নিউক্লিওটাইডের পাইরিমিডিন বেন নয়?
উত্তর
গুয়ানিন
সমাধান
Peurin= A,T,G,CPyrimidin= A,T,U,C
৬৫০
নিউক্লিয়ার মেমব্রেনের দুই পর্দার মধ্যবর্তী স্থানকে কি বলে?
উত্তর
পেরিনিউক্লিয়ার স্থান
সমাধান
নিউক্লিয়ার আবরণীর দুটো স্তরের মধ্যবর্তী তরল পদার্থপূর্ণ স্থানকে পেরিনিউক্লিয়ার স্থান (Perinuclear space) বলে । এই স্থানটি প্রায় ১০-১৫ nm চওড়া । নিউক্লিয়ার আবরণীর বহি : স্তর নানা স্থানে এন্ডোপ্লাজমিক জালিকার সাথে যুক্ত থাকে । নিউক্লিয়ার পর্দার কয়েকটি স্থানে ছিদ্র থাকে । এই সব ছিদ্রকে নিউক্লিয় ছিদ্র (nuclear pore) বলে যাদের ব্যাস প্রায় ৪০০-৭০০nm । রাসায়নিক উপাদান হিসেবে নিউক্লিয় আবরণীতে প্রােটিন , ফসফোলিপিড , DNA ও RNA থাকে । এছাড়া নিউক্লিয়ার পর্দায় বিভিন্ন ধরনের এনজাইম থাকে ।