৫২০১
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ----
উত্তর
ইন্টারনেট
সমাধান
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান - প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট।
স্বল্প সংখ্যক টেলিফোনের একটির সাথে আরেকটির সংযোগকে ইন্টারকম বলে। অর্থাৎ ইন্টারকম হল এক বিশেষ ধরনের টেলিফোন নেটওয়ার্ক। ইন্টারকম ব্যবস্থায় টেলিফোনের কেবল একটি মাত্র বোতাম টিপলেই এক কক্ষ থেকে অন্য কক্ষে কথা বলা যায়। আজকাল বৃহদাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠান প্রভৃতি স্থানে সহজ যোগাযোগের জন্য ইন্টারকম ব্যবস্থার অশ্রয় নেওয়া হয়।
ই - মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২(RFC 561) খ্রিষ্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়। ই - মেইল পেতে প্রথম দিকের ই - মেইল ব্যবস্থায় প্রেরক এবং প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হত। এখনকার ই - মেইলগুলোতে এই সমস্যা নেই।
৫২০২
মডেম এর মধ্যে কি থাকে
উত্তর
একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
সমাধান
মডেম এর মধ্যে থাকে একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।
মডেম (মড্যুলেটর - ডিম্যুলেটর) হল একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে।
এর উদ্দেশ্য হল সহজে সংকেত পাঠানো এবং তা আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া। ট্রান্সমিশন বা প্রেরণের অর্থে যেকোন কাজে মডেম ব্যবহার করা যায় রেডিও থেকে ডায়োড পর্যন্ত।
৫২০৩
নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়
উত্তর
পাওয়ার পয়েন্ট
সমাধান
কম্পিউটার হার্ডওয়্যার হল কম্পিউটারের সেইসকল অংশ যেগুলো স্পর্শ করা যায়, দেখা যায় যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সি.ডি, ডি.ভি.ডি. ইত্যাদি।
Power Point হচ্ছে এপ্লিকেশন সফটওয়ার
৫২০৪
OMR পূর্ণরূপ হচ্ছে-
উত্তর
Optical Mark Reader
সমাধান
ওএমআর (OMR) এক ধরনের ইনপুট ডিভাইস, যার পূর্ণরূপ অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader) । এটির সাহায্যে স্ক্যানারের মতই লিখিত বিষয়বস্তু কম্পিউটারে নিয়ে যাওয়া যায় । ওএমআর যন্ত্র কোনো চিহ্ন পাঠ করে ঐ চিহ্নের সঙ্গে সম্পর্কযুক্ত ফলাফল দান করতে পারে । বর্তমানে বিভিন্ন পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের জন্য ওএমআর পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ।
৫২০৫
ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহৃত হয়?
উত্তর
জি-মেইল
সমাধান
জিমেইল (ইংরেজি: Gmail) একটি বিনামূল্যে ওয়েবমেইল, যার সার্ভিস দেয় গুগল। জিমেইল এ POP3 এবং IMAP সুবিধা রয়েছে। ইউ.কে. এবং জার্মানিতে এটি গুগলমেইল নামেই পরিচিত। মূলত জিমেইলের পরীক্ষামূলক সংস্করণ চালু হয় ১লা এপ্রিল ২০০৪ এ বেটা সংস্করণ আকারে এবং সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত হয় ৭ই ফেব্রুয়ারি ২০০৭ এ । পরবর্তীতে ৭ই জুলাই ২০০৯ পরিপূর্ণ সংস্করণ হিসেবে প্রকাশ করা হয়। সূত্র: উইকিপিডিয়া
৫২০৭
Key Board এর F1- F12 পর্যন্ত বোতামগুলুকে কী বলা হয়?
উত্তর
Function Key
সমাধান
ফাংশন কী :কী বোর্ডের উপরের দিকে বাম পার্শ্বে F1 থেকে F12 পর্যন্ত যে কীগুলো আছে এদের একত্রে ফাংশন কী বলে। এদের ফাংশন কী(একত্রে) বলার কারণ এদের মাধ্যমে নির্দিষ্ট কিছু কাজ করা যায় । যেমন - কোন প্রোগ্রামের জন্য help অথবা কোন প্রোগ্রাম রান করানো ইত্যাদি কাজে এই কীগুলোর ব্যবহার করা হয়।
৫২০৮
MS Word - এ প্রিন্ট দেওয়ার কমান্ড কোনটি?
উত্তর
Ctrl+p
সমাধান
Ctrl + N - নতুন ডকুমেন্ট শুরু করা। Ctrl + O - ওপেন ডায়ালগ বক্স প্রদর্শন করা। Ctrl + W - অ্যাকটিভ ডকুমেন্ট বন্ধ করা। Ctrl + S - ডকুমেন্ট সংরক্ষণ বা সেভ করা। Ctrl + P - প্রিন্ট ডায়ালগ বক্স প্রদর্শন বা প্রিন্ট করার জন্য।
৫২০৯
' ল্যাপটপ' কি?
উত্তর
ছোট কম্পিউটার
সমাধান
ল্যাপটপ হলো ব্রিফকেস আকৃতির সঙ্গে বহনযোগ্য এক ধরনের ছোট কম্পিউটার। যে কোনো স্থানে তাৎক্ষণিকভাবে রেখে এর দ্বারা কাজ করা সম্ভব। ' এপসন' কোম্পানি ১৯৮১ সালে এটি প্রথম তৈরি করে।
বাংলাদেশের তৈরি ১ম কম্পিউটার দোয়েল
৫২১০
3G বলতে কি বোঝায়?
উত্তর
Third Generation
সমাধান
3G বলতে বোঝায় ′Third Generation′ । ১৪ অক্টোবর ২০১২ দেশে প্রথমবারের মতো থ্রিজি (তৃতীয় প্রজন্ম) প্রযুক্তির মোবাইল সেবার পরীক্ষামূলক বাণিজ্যিক ব্যবহার চালু করে টেলিটক।