৫২১১
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে-
উত্তর
ROM
সমাধান
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ′ROM′ বলে। ROM – এর পূর্ণরূপ হলো Read Only Memory । ROM – এর রক্ষিত তথ্য কখনো মুছে যায় না। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি হলো ′ROM′।
৫২১২
ডাটাবেজ টেবিলের রেকর্ডসমুহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলে
উত্তর
ইনডেক্সিং
সমাধান
ডেটাবেসে সংরক্ষিত ডেটার লজিক্যাল অর্ডার বিন্যাস পদ্ধতিকে ইনডেক্সিং বলে। ইনডেক্সিং এর বৈশিষ্ট্য হলো - ১. রেকর্ডগুলো দ্রুত সাজানো যায়। ২. নতুন ইনডেক্স ফাইল তৈরি হলে মূল ডেটাবেজ ফাইল অপরিবর্তিত থাকে। ৩. ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইনডেক্স করা ফাইলে তা আপডেট হয়।
৫২১৩
মনিটর মুলত কি?
উত্তর
আউটপুট ডিভাইস
সমাধান
ব্যবহারকারী ও কম্পিউটার ব্যবস্থার মধ্যে যোগাযোগের মাধ্যমকে আউটপুট ডিভাইস বলা হয়। আসলে ব্যবহারকারীর নির্দেশমতো কাজ করার পরে কম্পিউটার যখন তার ফলাফল জানায়, তখন যে যন্ত্রাংশগুলির মাধ্যমে ব্যবহারকারী তা জানতে পারেন, সেগুলিই আউটপুট ডিভাইসের অংশ। যেমন, মনিটর, প্রিন্টার এবং প্লটার।
৫২১৪
স্ক্যানার মুলত কি ধরনের যন্ত্র?
উত্তর
ইনপুট
সমাধান
ইনপুটঃ এটার মানে হছে কোন কিছু কম্পিউটারকে প্রদান করা অথবা নির্দেশনা দেওয়া।যেমনঃ১। কিছু স্ক্যান করা বা ক্যামেরা দিয়ে ছবি উঠানো।২। কীবোর্ড দিয়ে লিখালিখি৩। ভয়েস কমান্ড দেওয়া ইত্যাদি ।তাহলে ইনপুট ডিভাইসগুল হচ্ছেঃকামেরা, কীবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, বিভিন্ন ধরনের সেন্সর, টাচ স্ক্রিন ইত্যাদি ইনপুট ডিভাইস ।
৫২১৫
কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোন একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়?
উত্তর
Wi-fi
সমাধান
WiFi (ওয়াইফাই) এর পূর্ণনাম হচ্ছে - Wireless Fidelity । WiFi (ওয়াইফাই) হচ্ছে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থা যার সাহায্যে বহনযোগ্য কম্পিউটারের যন্ত্রপাতির সাথে সহজে ইন্টারনেট সংযুক্ত করা যায়।
৫২১৬
SMS এর পূর্ণরূপ-
উত্তর
Short Message service
সমাধান
SMS এর পূর্ণ রূপ হলো SHORT MESSAGE SERVICE (শর্ট মেসেজ সার্ভিস)। এসএমএস শব্দটি শর্ট মেসেজ সার্ভিস এর সংক্ষিপ্ত নাম । এটি ফোন এবং মোবাইল ফোনের উপর ভিত্তি করে লেখা বার্তা যোগাযোগের একটি মাধ্যম । এটি একটি যোগাযোগ প্রোটোকল যা মোবাইল ডিভাইসগুলির মধ্যে আমাদের লেখা বার্তাগুলি বিনিময় করার অনুমতি দেয়।
৫২১৭
কম্পিউটার-টু- কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ----
উত্তর
ইন্টারনেট
সমাধান
আধুনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার নেটওয়ার্ককে পরস্পর সম্পর্কযুক্ত করে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে ইন্টারনেট বলে।
৫২১৮
ইন্টারনেট চালুর বছর ------
উত্তর
1969
সমাধান
১৯৬৯ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় , লস অ্যাঞ্জেলেস এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট - এর মধ্যে প্রথম নেটওয়ার্ক যোগাযোগ স্থাপিত হয়। তবে ইন্টারনেট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১ জানুয়ারি ১৯৮৩।
৫২১৯
মডেম-এর মধ্যে যা থাকে তা হলো -----
উত্তর
একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
সমাধান
মডেম হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা একই সাথে মডুলেশন ও ডিমডুলেশনের কাজ করতে পারে। মডুলেশন হলো ডিজিটাল সিগন্যালকে সুবিধাজনক এনালক সিগন্যাল পরিণত করা। ডিমডুলেশন হলো মডুলেটেড এনালক সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে পরিণত করা।
৫২২০
একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো ----
উত্তর
উপরের সবকটি
সমাধান
একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি (share) করে অর্থ , স্থান বা সময় সবকিছুই সাশ্রয় করা যায়। উদাহরণস্বরুপ এখানে প্রিন্টারের কথা বলা যায় ।