৫২২১
নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
উত্তর
google.com
সমাধান
বর্তমানে অনলাইনে কেনা - বেচার বিভিন্ন সাইট রয়েছে। এর উল্লেখযোগ্য কয়েকটি হলো - amazon.com , Olx.com ekhanei.com, bikroy.com ইত্যাদি । অন্যদিকে google.com একটি বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন।
৫২২২
নিচের কোনটি ছাড়া Internet- এ প্রবেশ করা সহজ নয়?
উত্তর
Web browser
সমাধান
ইন্টারনেট সংযুক্ত হতে বা কাজ করতে প্রধানত তিনটি জিনিস থাকা আবশ্যক । যথা : কম্পিউটার ,ইন্টারনেট সংযোগ এবং একটি ওয়েব ব্রাউজার (যেমন : ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লেরার, গুগল ক্রোম, অপেরা ইত্যাদি)।
৫২২৩
সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?
উত্তর
2006
সমাধান
ফেসবুক প্রতিষ্ঠিত হয়২০০৪ সালে। টুইটার প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। ইন্সটাগ্রাম প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে।
৫২২৪
মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
উত্তর
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
সমাধান
3 G এবং 4G উভয়ই এক বিশেষ মোবাইল যোগাযোগ প্রযুক্তি, যা তারবিহীন কথা বলা মোবাইলে ইন্টারনেট ব্যবহার, ভিডিও কল করা, মোবাইল টিভি ইত্যাদি সুবিধা অতিরিক্ত হিসেবে রয়েছে তা হলো মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।
৫২২৫
Oracle Corporation--এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর
Lawrence J. Ellison
সমাধান
ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান। সফটওয়্যার নির্মাণে মাইক্রোসফট ও আইবিএম - এর পরেই এর অবস্থান। ১৯৭৭ সালে ল্যারি এলিসন ,বব মিনার ও এড ওয়টিস যৌথভাবে এটি প্রতিষ্ঠা করেন।
৫২২৬
পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
উত্তর
Network
সমাধান
দুই বা ততোধিক পারসোনাল কম্পিউটার এক সাথ যুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করা যায়। এতে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীর ফাইল , প্রিন্টার ও অন্যান্য বিষয় নিজেদের মাঝে শেয়ার করতে পারে। অন্যদিকে সার্ভার হলো কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক কমান্ড গ্রহণ ও সে অনুযায়ী নির্দিষ্ট তথ্য সরবরাহ করার এ্যাপ্লিকেশন (সফটওয়্যারে) সাধারণত নেটওয়ার্কের মাধ্যমেই ব্যবহারকারী সার্ভারে যুক্ত হয়।