৫২৬১
LAN - বলতে কি বুঝ?
উত্তর
Local Area Network
সমাধান
LAN - বলতে বুঝায় Local Area Network.
লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) (Local Area Network বা LAN) অর্থাৎ স্থানীয় অঞ্চলের নেটওয়ার্ক হলো একটি কম্পিউটার নেটওয়ার্ক যা বাড়ি, বিদ্যালয়ে, কম্পিউটার ল্যাবরেটরি বা অফিসের একটি সীমিত এলাকার একাধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগস্থাপন করে থাকে।
আর্কনেট, টোকেন রিং এবং অন্যান্য প্রযুক্তি মান অতীতে ব্যবহার করা হয়েছে, কিন্তু বর্তমানে টুইস্টেড পেয়ারের উপর ইথারনেট এবং ওয়াই - ফাই দুটি সবচেয়ে সাধারণ প্রযুক্তি বর্তমানে ল্যান নির্মাণ করতে ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে ল্যানের মধ্যমে ১০, ১০০ অথবা ১০০০ মেগাবাইট প্রতি সেকেন্ড (১০০০ মেগাবিটস ১ গিগাবাইট নামেও প্রচলিত) গতিবেগে তথ্য আদান প্রদান করা যায়৷
৫২৬২
Wimax কি?
উত্তর
তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি
সমাধান
Wimax এর পূর্ণ রূপ হলো - World wide Interoparability for microwave Access. কম খরচে ইন্টারনেট কে সহজলভ্য করার লক্ষ্যে সৃষ্ট বিশ্বের উচ্চ গতির বিশেষ ওয়্যারলেস নেটওয়ার্ক হচ্ছে Wimax.
৫২৬৩
৫-জি ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে কোন দেশ?
উত্তর
দক্ষিণ কোরিয়া
সমাধান
৫ম প্রজন্মের ওয়্যারলেস সিস্টেম, সংক্ষেপে ৫জি, হচ্ছে উন্নত প্রযুক্তির ওয়্যারলেস নেটওয়ার্ক যা ২০১৮ এর পরবর্তী সময়ে উন্মুক্ত করা হয়েছে।
৫২৬৪
Data সংগ্রহেরর পদ্বতিসমুহে?
উত্তর
সাক্ষাতকার
সমাধান
‘সাক্ষাৎকার Data / তথ্য সংগ্রহের পদ্বতিসমুহের একটি বিশেষ দিক। এটি এক ধরনের বিশেষ আলাপ, কোনো বিষয়ে কারো মতামত জেনে নেয়া। খুব সাধারণভাবে, সাক্ষাৎকার হচ্ছে, দুজন ব্যক্তির মধ্যে আলাপ বা যোগাযোগ। সাক্ষাৎকারের ক্ষেত্রে দুটি পক্ষ থাকে। এক পক্ষ সাক্ষাৎকার নেন অন্য পক্ষ সাক্ষাৎকার দেন।
৫২৬৫
Data প্রদর্শনের উপায়সমুহ
উত্তর
Bar Diagram
সমাধান
কটি বার চার্ট বা বার গ্রাফ আয়তক্ষেত্রাকার বারগুলির সাথে একটি চার্ট হয় যা তারা প্রতিনিধিত্ব করে এমন মানগুলির সমানুপাতিক। বার উল্লম্বভাবে বা অনুভূমিকভাবে পরিকল্পিত করা যেতে পারে। একটি উল্লম্ব বার চার্ট কখনও কখনও কলাম বার চার্ট বলা হয়।
৫২৬৬
কোনটি 'অ্যাপ্লিকেশন সফটওয়্যার'?
উত্তর
Power Point
সমাধান
অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে। একটি কম্পিউটার সফটওয়্যার যেটা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট কাজ সম্পাদনা (এক বা একাধিক) করতে ব্যবহারকারীকে সহায়তা করে থাকে। একে শুধু এপ্লিকেশন বা এপ (app) ডাকা হয়। কম্পিউটার অ্যাপ্লিকেশন তাই অপারেটিং সিস্টেম, সিস্টেম ইউটিলিটি, প্রোগ্রামিং ভাষা, ইত্যাদির চেয়ে আলাদা। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীকে টেক্স্ট, সংখ্যা কিংবা ছবি নিয়ে বিভিন্ন কাজ করার সুযোগ দেয়। উদাহরণ হতে পারে একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার (ভিডিও এবং অডিও)।
৫২৬৭
ইন্টারনেট চালু হয়-
উত্তর
১৯৬৯সাল
সমাধান
১৯৬৯ সালের ১৪ জানুয়ারি। ইন্টারনেটের জনক ভিনটন জি কার্ফ। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ১৯৯৩ সালে আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
৫২৬৮
অপটিক্যাল ফাইবার এর স্তর নয় কোনটি?
উত্তর
নোড
সমাধান
অপটিক্যাল ফাইবারের তিনটি অংশ হলো ১.কোর ২.ক্ল্যাডিং ৩.জ্যাকেট।
সুতরাং নোট অপটিক্যাল ফাইবারের অংশ নয়।
সঠিক উত্তর : - নোড।
৫২৬৯
(৮৫০)১০ হেক্সাডেসিমেল এ রূপান্তর করলে কত হবে?
উত্তর
(৩৫২)১৬
সমাধান
৮৫০÷১৬=৫৩, ভাগশেষ ২৫৩÷১৬=৩, ভাগশেষ ৫৩÷১৬=০, ভাগশেষ ৩(৮৫০)১০=(৩৫২)১৬
৫২৭০
HTML কে উদ্ভাবন করেন?
উত্তর
টিম বার্নাস -লী
সমাধান
HTML - এর পূর্ণরূপ Hyper text Markup language.
HTML - ফাইল সাধারণভাবে web page নামে পরিচিত।
১৯৯০ সালে CREN - এ কাজ করার সময় টিম বার্নাস - লী আবিষ্কার করে।