১৫৯১
একটি কুণ্ডলিতে 12 V তড়িৎচালক বল প্রযুক্ত হলে এতে বিদ্যুৎ প্রবাহ পরিবর্তনের হার 40 A/s হয়। কুণ্ডলির স্বাবেশ গুনাংক হবে-
উত্তর
0.3 H
১৫৯২
B মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রের তড়িৎ বলরেখার সমান্তরালে অপরিবর্তনীয় বেগ v তে চলমান একটি চার্জ e এর উপর ক্রিয়াশীল বল হল-
উত্তর
0 (zero)
১৫৯৩
সমান রােধ বিশিষ্ট দুইটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 1m ও 9m। তার দুইটির ব্যাসার্ধের অনুপাত হবে-
উত্তর
1 : 3
সমাধান
r1r2=L1L2=19=13=1:3
১৫৯৪
10 N বল প্রয়ােগে একটি গাড়ীকে 100 m সারাতে কত কাজ করতে হবে? বল ও সরনের মধ্যবর্তী কোণ 60°.
উত্তর
500 joule
১৫৯৫
একটি ঘড়ির সেকেণ্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক হবে-
উত্তর
0.017 rev/s
সমাধান
angular frequency, ω = 2πN/T rev/min>> ω = N/T rev/sec>> ω = 1/60 rev/sec>> ω = 0.017 rev/sec
১৫৯৬
10 kg ভরের একটি বস্তুকে স্প্রিং থেকে ঝুলানাে হল যার স্প্রিং ধ্রুব 200 N/m। স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি (স্প্রিং এর এক প্রান্ত আটকানাে আছে) হবে-
উত্তর
0.49 m
১৫৯৭
l দৈর্ঘ্যের একটি বর্গাকার কাঠামােকে সাবানের পানিতে ডুবানাে হল। যখন কাঠামােটিকে বাহিরে আনা হল তখন তার উপর একটি সাবানের ফিল্ম পাওয়া যায়। সাবানের দ্রবণের পৃষ্ঠটান T হলে কাঠামােটির উপর বলের মান হবে-
উত্তর
8 T l
১৫৯৮
7 kg ভরের কোন বস্তুর উপর প্রযুক্ত একটি বল F→ = 2i ^- 3j ^+ 6k^ N হলে, যেখানে i ^, j ^ এবং k^ একক ভেক্টর, বস্তুটি কত ত্বরণ প্রাপ্ত হবে?
উত্তর
1.0 m/s2
১৫৯৯
অনুভূমির সাথে 45° কোণে একটি বস্তুকে নিক্ষেপ করা হল। বস্তুটির অনুভূমিক দূরত্ব হবে-
উত্তর
খাড়া উচ্চতার চারগুন
১৬০০
পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ 11.2 km/s। কোন গ্রহের ব্যাসার্ধ যদি পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুন হয় এবং ভর পৃথিবীর ভরের আট গুন হয় তবে সেখানে মুক্তিবেগ কত?
উত্তর
22.4 km/s