২৩১
জটিল সমস্যা বিশ্লেষণ ও তার কৌশলগত সমাধান নিরূপনের পারদর্শীতা ব্যবস্থাপকের কোন দক্ষতার অন্তর্ভুক্ত?
উত্তর
ধারনাগত
২৩৩
নিচের কোনটি দুর্বল পরিচালনা পর্ষদের সবচাইতে সম্ভাব্য পরিণতি?
উত্তর
ব্যবস্থাপকের সুযোগসন্ধানী আচরণ ও এজেন্সী খরচ বৃদ্ধি
২৩৪
একটি প্রাইভেট হাসপাতাল গ্রামীণ এলাকায় প্রসারের জন্য টেলিমেডিসিন সেবা চালু করেছে। এটি নিচের কোনটির উদাহরণ -
উত্তর
মার্কেট ডেভেলপমেন্ট
২৩৫
একজন ব্যবস্থাপক তার অধিনস্ত কর্মচারীকে কিছু ক্ষমতা দিলেও তার প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন অথবা অগ্রাহ্য করেন। এতে হেনরী ফেওয়েলের কোন নীতি লঙ্ঘিত হয় বলে মনে করেন?
উত্তর
কর্তৃত্ব ও দায়িত্ব
২৩৬
Turnaround Strategy সাধারনত কখন গ্রহন করা হয়?
উত্তর
পতনের সম্মুখীন প্রতিষ্ঠানকে পুনরুদ্ধারের জন্য
২৩৮
প্রাইভেট লিমিটেড কোম্পানীর জন্য কোন দলিলটির প্রয়োজন নেই?
উত্তর
কার্যারম্ভের অনুমতিপত্র
২৩৯
এট্রিশন রেট ( Attrition rate)' কী?
উত্তর
স্বেচ্ছায় প্রতিষ্ঠান ছেড়ে যাওয়া কর্মীদের শতকরা হার
২৪০
টেইলরিজম থিওরি অনুযায়ী বিশেষায়নের মাধ্যমে উৎপাদন বাড়ানো যায় কিন্তু তা প্রায়শই শ্রমিকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এটা কোন ধরনের ট্রেড-ওফ ( Trade-off) প্রকাশ করে?
উত্তর
দক্ষতা বনাম মানব সন্তুষ্টি