৩৬৩
নিচের কোনটি হিসাব নয়?
উত্তর
রেওয়ামিল
সমাধান
রেওয়ামিল হচ্ছে এমন একটি তালিকা যেখানে আয়, ব্যয়, সম্পদ ও দায় জাতীয় হিসাবগুলোর জেরগুলোকে ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। সকল ব্যক্তিবাচক ও সম্পত্তিবাচক হিসাব এতে আনা হয়। জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা রেওয়ামিলের মাধ্যমে জানা যায় । এটি কোনো হিসাব নয়।
৩৬৪
দু'তরফা দাখিল পদ্ধতির উৎপত্তিকাল কোনটি?
উত্তর
১৪৯৪ খ্রিষ্টাব্দ
সমাধান
ইতালির গণিতবিদ লুকা প্যাসিওলি (Luca Pacioli) ১৪৯৪ খ্রিষ্টাব্দে দুতরফা দাখিলা পদ্ধতি বর্ণনা করেন। এটি হিসাবরক্ষণের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি। এ পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ২টি পক্ষ জড়িত থাকে – → গ্রহীতা (Debtor) ও → দাতা (Creditor)।
৩৬৫
হিসাব সমীকরণে 'বেতন খরচ' কোন অংশে দেখানো হয়?
উত্তর
মূলধন
সমাধান
বেতন মূলত প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়বাচক হিসাব।
হিসাবসমীকরণের মালিকানাসত্ব এর চারটি উপাদানের একটি হলো ব্যয়, যার ফলে মালিকানাসত্ত্ব কমে।
৩৬৬
অবচয় কারবারের জন্য হলো-
উত্তর
ক্ষতি
সমাধান
ইংরেজি Depreciation শব্দের আভিধানিক অর্থ হলো অবচয় বা মূল্যহ্রাস। ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি ছাড়াও সময় অতিবাহিত, সরাসরি সম্ভোগ, দুর্ঘটনাজনিত মূল্যহ্রাস, অপ্রচলন বা অকেজো হয়ে যাওয়া ইত্যাদি কারণে সম্পত্তির গুণগত ও পরিমাণগত যে নিয়মিত বা অবিরাম ক্ষয় বা মূল্যহ্রাস ঘটে, তাকে অবচয় বলে।
৩৬৭
শেয়ার অধিহার চুড়ান্ত হিসাবে কোথায় দেখানো হয়?
উত্তর
উদ্বর্তপত্রের দায় পার্শ্বে
সমাধান
জনসাধারনের নিকট সাধারন শেয়ার বিক্রয়ের জন্য যখন শেয়ারের প্রকৃত মূল্যের চেযে অধিক মুল্যে শেয়ার ক্রয়ের আহবান জানানো হয় তাকে বলে অধিহারে শেয়ার ইস্যু।
প্রকৃতমুল্যের চেয়ে যে পরিমান মুল্য বেশি নেওয়া হয় তাকে বলে শেয়ার অধিহার। শেয়ার অধিহার কোম্পানির জন্য একটি মুলধন জাতীয় লাভ। যা উদ্বর্তপত্রে দায় পার্শ্বে দেখানো হয়।
৩৬৮
'ঋণ'একটি-
উত্তর
ব্যক্তিবাচক হিসাব
সমাধান
ঋন সব সময় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয়। এখানে প্রতিষ্ঠান হ্ছে ব্যক্তিবাচক হিসাব।
৩৬৯
GAAP- এর সঠিক পূর্ণ শব্দ কোনটি?
উত্তর
Generally Accepted Accounting Principles
সমাধান
হিসাববিজ্ঞানের সামগ্রিক কর্মকান্ড একটি সুনির্দিষ্ট নীতিমালার অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। হিসাববিজ্ঞানের বিভিন্ন গবেষক ও সংস্থা কতৃক প্রস্তুতকৃত এসব নীতিমালা সর্বজন স্বীকৃত হলে তা GAAP বা Generally Accepted Accounting Principles নামে লিপিবদ্ধ ও প্রকাশিত হয়।
৩৭০
অগ্রিম খরচ হ্রাস পেলে কারবারের -
উত্তর
প্রকৃত খরচ বৃদ্ধি পায়
সমাধান
অগ্রিম খরচ হ্রাস পেলে প্রতিষ্ঠানের উক্ত ব্যয়ের টাকা পরিশোধ করতে হয় না কারণ ঐ ব্যয় যথারীতি পরিশোধ হয়েছে । অর্থাৎ এর মাধ্যমে প্রতিষ্ঠানের আন্তঃপ্রবাহ হয় ।