৩৭১
যৌথ মূলধনী কারবারের জন্য ঋণপত্র হলো-
উত্তর
পাওনাদার
সমাধান
এক মালিকানা,অংশীদারি ও যৌথ মূলধনী কারবারের সুবিধা-অসুবিধাসমূহ বর্ণনা করতে পারবেন।
৩৭২
বাংলাদেশে প্রচলিত আয়কর অধ্যাদেশ অনুসারে একক ব্যক্তির আয়ের খাত কয়টি?
উত্তর
৭টি
সমাধান
আয়ের প্রধান উৎস ৭ টি :
১. বেতন থেকে আয় । (ধারা - ২১)২. সিকিউরিটি থেকে আয় । ৩. গৃহসম্পদ থেকে আয়। (ধারা - ২৪)৪. কৃষি থেকে আয় । ৫. ব্যবসায় থেকে আয় । ৬. মূলধনী অর্জন থেকে আয় । ৭. অন্যান্য উৎস থেকে আয় ।
৩৭৩
উৎপাদন একক বৃদ্ধি পেলে স্থায়ী ব্যয় এককে-
উত্তর
হ্রাস পায়
সমাধান
স্থায়ী ব্যয় সব সময় একই থাকে এবং তা উৎপাদন এককে সমান হারে বন্টন করা হয়। তাই এককের পরিমান বৃদ্ধি পেলে স্থায়ী ব্যয় একক প্রতি হ্রাস পায়
৩৭৪
যৌথ মূলধনী কারবরে গুরুত্বপূর্ণ শর্ত হলো-
উত্তর
শেয়ার দ্বারা সীমিত
সমাধান
যৌথমুলধনী কারবারের প্রধান শর্ত শেয়ার দ্বারা সীমিত। এখানে শেয়ার দারা সীমিত বলতে শেয়ারহোল্ডারদের দায় শেয়ারের আংকিক মুল্য পর্যন্ত সীমাবদ্ধ। এর বাহিরে তাদের উপর দায় বর্তায় না এবং এই ব্যবসায়ের মালিকানা সম্পুর্ন পৃথক হওয়ায় একে কৃএিম ব্যক্তিসক্তার অধীকারি বলা হয়।
৩৭৫
জাবেদার মোট কলাম কয়টি?
উত্তর
৫টি
সমাধান
১. তারিখ২. বিবরণ ৩. খতিয়ান পৃষ্ঠা ৪. ডেবিট টাকা ৫. ক্রেডিট টাকা
৩৭৬
একটি আসবাবপত্রের ক্রয়মূল্য ১,৮০,০০০ টাকা, পরিবহন খরচ ২০,০০০ টাকা ,বয়সকাল ৫ বৎসর হলে, সরলরৈখিক পদ্ধতিতে বাৎসরিক অবচয় কত?
উত্তর
৪০,০০০ টাকা
সমাধান
সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার পদ্ধতিঃ(সম্পত্তির ক্রয় মূল্য -ভগ্নাবশেষ মূল্য) / আয়ুষ্কালসম্পত্তি ক্রয় মূল্য = 180000 + 20000 = 200000ভগ্নাবশেষ মূল্য=0 আয়ুষ্কাল=5∴ অবচয় = (200000-0)/5= 40000
৩৭৭
বাংলাদেশে প্রচলিত আয়কর অধ্যাদেশ কত সনের?
উত্তর
1984
সমাধান
১৯৭৬ সালে বাংলাদেশ সরকার একটি 'কর অনুসন্ধান কমিশন' (Taxation enquiry Commission) সৃষ্টি করেন। এ কমিশন নানা স্তরের জনসাধারণের কাছ থেকে আয়কর আইন সংশ্লিষ্ট অভিমত গ্রহণ করে। ১৯২২ সালের আয়কর আইন বাতিল করে কর অনুসন্ধান কমিটির সুপারিশের প্রেক্ষাপটে ১৯৮৪ সালে একটি নতুন আইন প্রবর্তন করা হয়। এ আইনই আয়কর অধ্যাদেশ ১৯৮৪ নামে পরিচিত।
৩৭৮
নিরীক্ষার হৃদপিন্ড বলা হয়-
উত্তর
নিরীক্ষা প্রতিবেদন
সমাধান
নিরীক্ষা প্রতিবেদনে একটি নিরীক্ষার যাবতীয় তথ্যের সারাংশ থাকে তাই একে নিরীক্ষার হৃদপৃন্ড বলা হয়
৩৭৯
চাহিদার সংজ্ঞা হতে হলে অবশ্যই থাকতে হবে-
উত্তর
সামর্থ্য
সমাধান
চাহিদার উপাদান তিনটি। যথাঃ -
১, কোনো দ্রব্য পাবার আকাঙ্খা।
২, সেই দ্রব্য ক্রয়ে প্রয়োজনীয় অর্থ বা ক্রয়ক্ষমতা।
৩, দ্রব্য ক্রয়ে অর্থ ব্যায় করার ইচ্ছা।
৩৮০
কারবার প্রধানত কত প্রকার?
উত্তর
৩ প্রকার
সমাধান
মালিকানার দিক থেকে কারবার তিন প্রকারেরঃ-১- ব্যক্তিগত (PRIVATE PROPRIETORSHIP) কারবার।২- অংশীদারী (PARTNERSHIP) কারবার।৩- যৌথ (JOINT STOCK COMPANY) কারবার।