৪০২
জের টানার আরেক নাম কি?
উত্তর
ব্যালেসিং
সমাধান
সাধারণত কোন হিসাব বন্ধ করতে হলে তার নীচে দুটি দাগ টেনে হিসাবটিকে বন্ধ বা ক্লোজ করা হয় যাকে ব্যালেন্সিং বলে।
৪০৩
কারবারি বাট্রা নগদান বইয়ে কোথায় বসে?
উত্তর
দু'ঘরা ও তিন ঘরা কোনো বইয়ে নয়
সমাধান
সাধারণত কারবারি বাট্টা নগদান বইয়ে বসে না।
নগদান বইয়ে কেবল নগদ বাট্টা বসে।
৪০৪
মাল বিক্রি করে চেক পাওয়া গেলে নগদান বইতে কোথায় বসে?
উত্তর
ডেবিট পাশে ব্যাংকের ঘরে
সমাধান
নগদান বইতে ডেবিট পাশে প্রাপ্তি এবং ক্রেডিট পাশে প্রদান বসে। মাল বিক্রয় করলে টাকা প্রাপ্তি তাই ডেবিট পাশে এবং চেক থাকার কারনে ব্যাংকের ঘরে টাকা বসবে।
৪০৫
প্রারম্ভিক ব্যাংক জমা কোথায় বসে?
উত্তর
ডেবিট দিকে
সমাধান
প্রারম্ভিক ব্যাংক জমা সম্পদ হওয়ায় এটি ডেবিট হিসাব খাত হবে।
৪০৬
কোন বহি লেখা অসম্পূর্ণ রাখা যায় না?
উত্তর
নগদান
সমাধান
হিসাবকাল শেষে নগদান বইয়ের উদ্বৃত্ত নগদ তহবিল হিসেবে বিবেচনা করা হয় এবং তা উদ্বর্তপত্রে লিখে আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। নগদান বই অসম্পূর্ণ রাখলে নগদ তহবিল নির্ণয় করা যাবে না।
৪০৭
'ডক চার্জ' চুড়ান্ত হিসাবের কোথায় বসে?
উত্তর
ক্রয়-বিক্রয় হিসাবে
সমাধান
ডক চার্জ হলো একধরনের খরচ, যাকে আবার জাহাজ ভাড়াও বলা যায়।
এটি মুনাফা জাতীয় খরচ বলে ক্রয় - বিক্রয় হিসাবে আসে।
৪০৮
কোন নীতির আলোকে সম্ভাব্য সকল প্রকার ক্ষতি ও ব্যয়কে হিসাবভুক্ত করা হয়?
উত্তর
মিলকরণ নীতি
সমাধান
রক্ষণশীলতার নীতি অনুযায়ী সম্ভাব্য ক্ষতির ও ব্যয় অন্তর্ভুক্ত করা হয়।
৪০৯
কোন নীতির আলোকে আয়-ব্যয়কে মূলধন ও মুনাফা জাতীয় শ্রেণীতে বিভক্ত করা হয়?
উত্তর
সময়কাল নীতি
সমাধান
মূলধন জাতীয় লেনদেন একাধিক হিসাবকালের জন্য সংগঠিত হয় পক্ষান্তরে মুনাফা জাতীয় লেনদেন একটি নির্দিষ্ট হিসাব কালের জন্য সংগঠিত হয়। সময়কাল ধারনায় একটি নির্দিষ্ট হিসাব কালের লেনদেন উক্ত হিসাবকালেই হিসাবভুক্ত হয়।
৪১০
ব্যবসায় প্রতিষ্ঠানকে এর মালিক থেকে সম্পূর্ণ পৃথক বিবেচনা করা হয় কোনটিতে?
উত্তর
চলমান প্রতিষ্ঠান নীতি
সমাধান
ব্যবসায় প্রতিষ্ঠানকে এর মালিক থেকে সম্পূর্ণ পৃথক ধরা হয় মূলত ব্যবসায় সত্তা ধারণা অনুযায়ী। চলমান প্রতিষ্ঠান ধারণার মূল কথা হলো ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে।মালিক তার মূলধনের বিনিময়ে প্রতিবছর নিট মুনাফার ওপর তার অধিকার থাকবে। অপশনে ব্যবসায় সত্তা ধারণা না থাকলে চলমান প্রতিষ্ঠান ধারণাকে সঠিক উত্তর হিসেবে নির্দিষ্ট করতে হবে।