T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
ব্যবসায় শিক্ষা
বিষয়ভিত্তিক
৪১১

ট্রেডমার্ক পেটেন্ট কি ধরনের সম্পত্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অস্পর্শনীয় সম্পত্তি
সমাধান
ট্রেডমার্ক, প্যাটেন্ট এক ধরনের লাইসেন্স, এর সুবিধা হাত দিয়ে স্পর্শ করা যায় না, তাই ইহা অস্পর্শনীয় সম্পদ।
৪১২

কাকে 'অর্থ বাজারের মধ্যমণি ' বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাণিজ্যিক ব্যাংক
সমাধান
বাণিজ্যিক ব্যাংককে 'অর্থ বাজারের মধ্যমণি' বলা হয়। একটি বাণিজ্যিক ব্যাংক হ'ল এক ধরনের ব্যাংক যা আমানত গ্রহণ, ব্যবসায় ঋণ বিতরন এবং লাভের জন্য ব্যবসা হিসাবে পরিচালিত মৌলিক বিনিয়োগের পণ্য সরবরাহ করার মতো পরিষেবা সরবরাহ করে। এটি কোনও ব্যাংক, বা একটি বৃহৎ ব্যাংকের বিভাগকেও নির্দেশ করতে পারে, যা কর্পোরেশন বা বৃহৎ/মাঝারি আকারের ব্যবসায়টিকে খুচরা ব্যাংক এবং বিনিয়োগ ব্যাংক থেকে আলাদা করার জন্য ডিল করে।
৪১৩

অংশিদারি ব্যবসায়ের ভিত্তি--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চুক্তি
সমাধান
১৯৩২ সালের অংশীদারি ব্যবসায়ের আইন অনুযায়ী এই ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি। চুক্তি মৌখিক ও লিখিত হতে পারে।
৪১৪

নিচের কোনটি পরোক্ষ খরচ নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মজুরি
সমাধান
মজুরি হল প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ হওয়ার কারণে বিশদ আয় বিবরণীতে মজুরি বিক্রিত পণ্যের ব্যয় হতে বাদ দিতে হয়।
৪১৫

কোনটি তিনঘরা নগদান বহির অন্তর্ভুক্ত হয় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অফিস বাট্রা
সমাধান
তিনঘরা নগদান বই ও নগদ বাট্টা অন্তর্ভুক্ত করা হয়। প্রাপ্ত বাট্টা ও প্রদত্ত বাট্টা নগদ বাটার অন্তর্ভুক্ত। অফিস বাট্টা বলতে কোন বাট্টা নাই।
৪১৬

উদ্বৃত্তপত্রের দায়ের দিকে কি দেখানো হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মূলধন ও সমস্ত দায়-দেনার পরিমাণ
সমাধান
উদ্ধৃতপত্রের ডেবিট দিকে সম্পদ সমূহ অন্তর্ভূক্ত থাকে এবং ক্রেডিট পাশে মূলধন ও দায় সমূহ থাকে। মোট সম্পদের পরিমাণ = মোট দায় + মোট মালিকানা সত্ত্ব
৪১৭

যৌথ মূলধনী ব্যবসায়ে মূলধনকে কি নামে অভিহিত করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শেয়ার মূলধন
সমাধান
যৌথ মূলধনী কোম্পানি শেয়ার মার্কেটে শেয়ার ছাড়ার মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে বলে একে শেয়ার মূলধন বলা হয়।
৪১৮

অংশীদারি কারবারে চুক্তিপত্রের শর্ত কিভাবে পরিবর্তন করা যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অংশীদারদের সম্মতিক্রমে
সমাধান
চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। অংশীদারদের দ্বারা চুক্তি তৈরি হয় আবার অংশীদারদের সম্মতিক্রমে চুক্তি পরিবর্তন করা যায়
৪১৯

ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যায়--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নগদান বইয়ের ডেবিট দিকে ব্যাংক কলামে
সমাধান
ব্যাংক সুদের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের টাকা বৃদ্ধি পায়। তাই ডেবিট পাশে ব্যাংকের ঘরে টাকা বসবে।
৪২০

অসীম দায় অংশীদারি ব্যবসায়ের একটি কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অসুবিধা
সমাধান
অসীম দায় বলতে প্রতিষ্ঠান বাহিরেও দায় সৃষ্টি হওয়াকে বোঝায়। যা অংশীদারী ব্যবসায়ের প্রধান ও অসুবিধা।