T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
ব্যবসায় শিক্ষা
বিষয়ভিত্তিক
৪২১

নগদান বইয়ের সমাপনী ব্যালেন্স নির্দেশ করে --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হাতে নগদ তহবিল
সমাধান
নগদান বই একটি দৈনিক বই। একটি ব্যবসা প্রতিষ্ঠান এর দৈনিক নগদ লেনদেন এই বইতে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ দৈনিক মোট নগদ আয় এবং  নগদ খরচ এই বইতে লিখা হয় এবং দুইপাশ যোগ বিয়োগ করে ব্যালেন্সিং করা হয় যা হাতে নগদ নির্দেশ করে
৪২২

স্মারকলিপি বলতে বোঝায় --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কোম্পানির গঠনতন্ত্র
সমাধান
স্মারকলিপি হল কোম্পানির প্রথম গুরুত্বপূর্ণ দলিল। এটিকে কোম্পানির সংবিধান বলা হয়
৪২৩

ক্রয় বইতে কোন ধরনের লেনদেন লেখা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ধারে মাল ক্রয়
সমাধান
ক্র‍য় বই,বিক্রয় বই, ক্রয় ফেরত বই, বিক্রয় ফেরত বই হচ্ছে এক ধরনের বিশেষ জাবেদা।ধারে ক্রয় লিপিবদ্ধ হবে ক্রয় বইতে আর ধারে বিক্রয় লিপিবদ্ধ হবে বিক্রয় বইতে।
৪২৪

অংশীদারি ব্যবসায়ের সর্বাধিক সদস্য কয় জন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২০ জন
সমাধান
১৯২০ সালের অংশীদারি ব্যবসায়ের আইন অনুযায়ী, অংশীদারি ব্যবসায়ের মালিক সর্বনিম্ম ২ থেকে সর্বোচ্চ ২০ জন। তবে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সরবোচ্চ ১০ জন।
৪২৫

ক্রয় হিসাবে সব সময় কোন ব্যালেন্স হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ডেবিট ব্যালেন্স
সমাধান
কারন, ক্রয় হচ্ছে ব্যয় হিসাব।
৪২৬

মজুরি কোন ধরনের খরচ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রত্যক্ষ খরচ
সমাধান
মজুরী প্রত্যক্ষ খরচ কারণ এটি সরাসরি উৎপাদনের সাথে জড়িত।
৪২৭

সকল প্রকার খরচ রেওয়ামিলের কোন ঘরে বসে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ডেবিট ঘরে
সমাধান
সকল প্রকারের ব্যয় এবং সম্পদ রেওয়ামিলের ডেবিট পাশে বসে অন্যদিকে আয় এবং দায় ক্রেডিট পাশে বসে।
৪২৮

”সামাজিক ব্যবসা” ধারণাটির প্রবক্তা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মোহাম্মদ ইউনূস
সমাধান
সামাজিক ব্যবসা এমন একটি ব্যবসা, যে ব্যবসায় লাভ ঐ ব্যবসা থেকে নেবেন না। উদ্যোক্তা তার বিনিয়োগকৃত অর্থ শুধু পর্যায়ক্রমে ফেরত নিতে পারবেন। এ ব্যবসায়ের উদ্দেশ্য হচ্ছে এক বা একাধিক সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখা। সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তা, শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশী অধ্যাপক ড. মহাম্মদ ইউনৃস। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন (২৮ জুন) 'সামাজিক ব্যবসা দিবস' (Social Business Day) হিসেবে ২০১০ সালে প্রথম পালিত হয়। এরপর প্রতিবছর ২৮ জুন দিনটিকে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করছে ইউনুস সেন্টার।
৪২৯

বাংলাদেশের ব্যবসায়ী শীর্ষ সংগঠন কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
এফবিসিসিআই
সমাধান
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই (Federation of Bangladesh Chambers of Commerce and Industry)। ১৯৭৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। পক্ষান্তরে, বিজিএমএ (Bangladesh Garment Manufactures and Exporters Association) হচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন এবং ডিসিসিআই হচ্ছে Dhaka Chamber of Commerce and Industry.
৪৩০

কোনটি পুঁজি সংগ্রহের বহিঃ উৎস নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শেয়ার ইস্যু
সমাধান
শেয়ার হলো কোম্পানির মালিকানা। এটি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস। সঠিক উত্তর - শেয়ার ইস্যু।