৬২২১
বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ উপাধি দিয়েছেন—
উত্তর
The Newsweek
সমাধান
Newsweek পত্রিকা এই উপাধি দেয়
৬২২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন—
উত্তর
১৭ মার্চ, ১৯২০
সমাধান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন
৬২২৩
দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত?
উত্তর
৩
সমাধান
বাংলাদেশে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও দুর্নীতি প্রতিরোধে গঠিত একটি কমিশন হলো দুর্নীতি দমন কমিশন বা দুদক। এটি ২০০৪ সালের ৯ মে দুর্নীতি দমন আইন অনুযায়ী কার্যকর হয়। একজন চেয়ারম্যান ও দুজন কমিশনার নিয়ে গঠিত দুর্নীতি দমন কমিশনের কার্যালয় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত।
৬২২৪
‘আইনের চোখে সকলে সমান’—বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
উত্তর
২৭
সমাধান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৭নং অনুচ্ছেদে বলা হয়েছে ‘আইনের দৃষ্টিতে সবাই সমান’। উল্লেখ, ২৮নং অনুচ্ছেদ ধর্ম ভিত্তিক বৈষম্য, ২৯নং অনুচ্ছেদ সরকারি নিয়োগ লাভে সমতার কথা, ৩০নং অনুচ্ছেদ বিদেশী খেতাব গ্রহণ, নিষিদ্ধকরণ নিয়ে আলোচনা করা হয়েছে।
৬২২৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কখন প্রদান করা হয়?
উত্তর
২৩.০২.১৯৬৯
সমাধান
কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক জনসভার আয়োজন করে। সেখানে তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।
৬২২৬
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি কোনটি?
উত্তর
কুশিয়ারার পানি প্রত্যাহার চুক্তি
সমাধান
কুশিয়ারা পানি বণ্টন চুক্তি হলো কুশিয়ারা নদীর ... ২০২২ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা চুক্তি। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ সিলেটে কুশিয়ারা নদীর রহিমপুর খাল পয়েন্টে ১৫৩ কিউসেক পানি উত্তোলন করবে।
৬২২৭
বর্তমানে জাতিসংঘের কততম সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর
৭৭
সমাধান
Note : ২৪ সেপ্টেম্বর ২০২২ অনুষ্ঠিত জাতিসংঘের ৭৭তম সাধারণ সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় ভাষণ প্রদান করেন। ভাষণে তিনি রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান।
৬২২৮
স্থানীয় সরকার নয় কোনটি?
উত্তর
সিটি কর্পোরেশন
সমাধান
স্থানীয় সরকার দেশকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে (বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন) ভাগ করে সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা করে থাকে। এটি সরকারের নির্দেশে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না।
৬২২৯
২য় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল—
উত্তর
২০২১-২০৪১
সমাধান
২৫ ফেব্রুয়ারি, ২০২০ দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEC) সভায় অনুমোদিত হয়। ২০২১ সালে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়।
৬২৩০
সর্বশেষ উদ্বোধনকৃত বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতুটি কততম চীন-বাংলা মৈত্রী সেতু?
উত্তর
৮ম
সমাধান
পিরোজপুরের কচা নদীর উপর নির্মিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতুটি ৮ সেপ্টেম্বর ২০২২ উদ্বোধন করা হয়। এটি ৮ম চীন-বাংলা মৈত্রী সেতু।