৮২৯১
বাংলাদেশ সংবিধান অনুযায়ী নাগরিকের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে?
উত্তর
অনুচ্ছেদ ৩৯
৮২৯২
পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কোন সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে?
উত্তর
১৯৭৪ সাল
৮২৯৩
বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
উত্তর
অনুচ্ছেদ ২৩(ক)
৮২৯৪
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বিদেশি মুক্তিযোদ্ধা ডব্লিউ. এ. এস. ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর
নেদারল্যান্ডস