T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
বাংলাদেশ বিষয়াবলী
বিষয়ভিত্তিক
৮৯৯১

বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বুড়িগঙ্গা
৮৯৯২

১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২১ মার্চ ২০২২
৮৯৯৩

প্রাচীন পুণ্ড্রবর্ধন কোথায় অবস্থিত ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মহাস্থানগড়
৮৯৯৪

বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২৮২৪ ডলার
৮৯৯৫

বাংলাদেশে সংবিধানের কোন সংশোধনীতে সংরক্ষিত মহিলা আসন ৪৫ থেকে বৃদ্ধি করে ৫০ করা হয় ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পঞ্চদশ সংশোধনী
৮৯৯৬

১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারীকৃত ঘোষণাপত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সপ্তম তফসিলে
সমাধান
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারীকৃত স্বাধীনতার ঘোষণাপত্রটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সপ্তম তফসিলে অন্তর্ভুক্ত রয়েছে। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণটি সংবিধানের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত আছে। ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ষষ্ঠ তফসিলে লিপিবদ্ধ আছে। শপথ ও ঘোষণা সংবিধানের তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত আছে।
৮৯৯৭

'ছিয়াত্তরের মন্বন্তর'-এর দুর্ভিক্ষ ইংরেজি কত সালে হয়েছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৭৭০ সালে
সমাধান
'ছিয়াত্তরের মন্বন্তর' বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত, যা ইংরেজি ১৭৭০ সালে সংঘটিত হয়েছিল। ১১৭৬ বঙ্গাব্দে এই দুর্ভিক্ষ হয় বলে একে 'ছিয়াত্তরের মন্বন্তর' বলে। ১৯৪৩ সালে বাংলা অঞ্চলে আরেকটি দুর্ভিক্ষ দেখা দেয়, বাংলা ১৩৫০ বঙ্গাব্দে সংঘটিত হয় বলে এটি 'পঞ্চাশের মন্বন্তর' নামে পরিচিত।
৮৯৯৮

ঘুমধুম সীমান্ত কোন জেলায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বান্দরবান
সমাধান
'ঘুমধুম সীমান্ত' বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবস্থিত। এই সীমান্তটি বাংলাদেশ ও মিয়ানমারের মাঝে অবস্থিত। 'তুমব্রু সীমান্ত' বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবস্থিত, যা বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত রেখা হিসেবে পরিচিত। 'সাঙ্গু নদী' বান্দরবানে অবস্থিত এবং নদীটি উৎপত্তি হয়েছে আরাকান পাহাড় থেকে। 'প্রান্তিক' লেক বান্দরবানে অবস্থিত।
৮৯৯৯

পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার তারিখ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২ ডিসেম্বর ১৯৯৭
সমাধান
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় ২ ডিসেম্বর ১৯৯৭ সালে। সন্তু লারমার নেতৃত্বে ১৯৭৩ সালের মার্চ মাসে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে উঠে এবং পরবর্তীতে শান্তি বাহিনী নামে একটি সামরিক শাখা গঠিত হয়। ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় ৩০ সদস্য বিশিষ্ট স্থানীয় সরকার পরিষদ গঠন করে। পার্বত্য চট্টগ্রামে ১১টি উপজাতি গোষ্ঠীসহ বাংলাদেশে মোট ৫০টি উপজাতি গোষ্ঠী বাস করে।
৯০০০

জাতীয় কন্যাশিশু দিবস বাংলাদেশে কত তারিখে পালন করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩০ সেপ্টেম্বর
সমাধান
জাতীয় কন্যাশিশু দিবস বাংলাদেশে ৩০ সেপ্টেম্বর পালন করা হয়। কানাডা প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালনের প্রস্তাব দেয়। ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভায় প্রস্তাবটি গৃহীত হয় এবং পৃথিবীজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম কন্যাশিশু দিবস পালন করা হয়।