৯০০১
বাংলাদেশ ডেল্টা প্ল্যান কত বছরের জন্য প্রণয়ন করা হয়েছে?
উত্তর
১০০ বছর
সমাধান
ইউরোপের দেশ নেদারল্যান্ডসের আদলে ও তাদের সহায়তায় গ্রহণ করা ১০০ বছরব্যাপী 'ডেল্টা প্ল্যান' তথা 'ব-দ্বীপ পরিকল্পনা-২১০০'-কে দেশের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে দেখছে সরকার। 'ডেল্টা প্ল্যান-২১০০' ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। 'ডেল্টা প্ল্যান-২১০০'-এর কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে ৬টি এবং এই মহা পরিকল্পনার প্রথম ধাপে ২০৩০ সাল নাগাদ বাস্তবায়নের জন্য ৮০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
৯০০২
জাতির পিতা কর্তৃক উত্থাপিত ৬ দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
উত্তর
৩টি
সমাধান
বাঙালি জাতির 'মুক্তির সনদ' হিসেবে পরিচিত ৬ দফা কর্মসূচি, জাতির পিতা কর্তৃক প্রথম উত্থাপিত হয় ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে লাহোরে এবং ঐ ৬ দফার তিনটি দফা ছিল অর্থনীতি বিষয়ক। ৬ দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ২৩ মার্চ ১৯৬৬ সালে এবং এটিকে তুলনা করা হয় 'ম্যাগনাকার্টা' চুক্তির সাথে। ৬ দফা কর্মসূচিতে 'প্যারামিলিটারি বাহিনী' গঠনের কথা উল্লেখ আছে ষষ্ঠ দফায়।
৯০০৩
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
উত্তর
প্রথম
সমাধান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের ৩নং অনুচ্ছেদে, বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানে ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ ও ৭টি তফসিল রয়েছে। উল্লেখ্য, সংবিধানের ৬(২) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি হিসেবে পরিচিত।
৯০০৪
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুযায়ী বাংলাদেশে সাক্ষরতার হার-
উত্তর
75.2%
সমাধান
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী বাংলাদেশে সাক্ষরতার হার ৭৫.২% (পুরুষ- ৭৭.৪% এবং নারী- ৭২.৯%)।
৯০০৫
শালবন বিহার কী?
উত্তর
বৌদ্ধ বিহার
সমাধান
শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। ৭ম থেকে ৮ম খ্রিষ্টাব্দের মাঝামাঝি সময়ে দেব বংশের রাজা শ্রী ভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। বর্তমানে এটি কুমিল্লা জেলার লালমাই-ময়নামতিতে অবস্থিত।
৯০০৬
বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর
উত্তর
সমাধান
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের (রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর) প্রায় ৯৩২০ বর্গ কি.মি. এলাকা নিয়ে বরেন্দ্রভূমি বিস্তৃত। প্লাবন সমভূমি হতে এর উচ্চতা ৬ থেকে ১২ মি.। গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী অঞ্চলে প্রাচীনকালে বরেন্দ্র জনপদ গড়ে উঠেছিল।
৯০০৯
বিনত বিবির মসজিদ কোন স্থাপত্য শৈলীর অন্তর্গত?
উত্তর
সুলতানি
সমাধান
১৪৫৭ খ্রিষ্টাব্দে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের শাসনামলে তাঁর কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি পুরান ঢাকার নারিন্দায় এটি নির্মাণ করেন। এটি সুলতানি স্থাপত্য শৈলীর নিদর্শন।
৯০১০
শান্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জুলিও কুরি পুরস্কার পান?
উত্তর
১৯৭৩ সালের ২৩ মে
সমাধান
১৯৭২ সালের ১০ অক্টোবর বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় জুলিও কুরি শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধুকে এ পদক প্রদান করা হয়।