৪১২
গ্রিনিচ মান সময় (GMT) দুপুর ২ : ০০ টা। ৪৫° পূর্ব দ্রাঘিমাংশে স্থানীয় সময় কত?
উত্তর
বিকাল ৫ টা
৪১৩
X, Y এবং Z তিনটি শহর। X এবং Y এর মধ্যবর্তী দূরত্ব 48 কিমি, আর X এবং Z এর মধ্যবর্তী দূরত্ব 55 কিমি। Y , X এর বরাবর পশ্চিম দিকে এবং Z, X এর বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। Y এবং Z এর মধ্যবর্তী দূরত্ব কত?
উত্তর
73 কি. মি.
৪১৬
'P' 'Q'-এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারে। 'P' একা কাজটি কতদিনে করতে পারবে?
উত্তর
২৪ দিন
৪১৭
40 ওয়াট লেখা একটি বাল্ব দৈনিক 15 ঘণ্টা চললে 2 দিনে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
উত্তর
1.2 Kwh
৪১৮
করিম দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৬ কি. মি. হাঁটল। শেষের দিকে করিম কোন দিকে মুখ করে হাঁটছিল?
উত্তর
দক্ষিণ