১৪১
ক্রিকেট মাঠের পিচের মাপ কোনটি?
উত্তর
২০ মিটার লম্বা ও ২.৫০ মিটার চওড়া
সমাধান
ক্রিকেটে পিচ বলতে দুই উইকেটের মধ্যবর্তী অংশকে বোঝায়, এর দৈর্ঘ্য ২২ গজ বা ২০.১২ মিটার, এবং প্রস্থ ৩.০৫ মিটার ।
১৪৩
কৃত্রিম শ্বসক্রিয়ার বিভিন্ন উপায় আছে। নিচের কোনটি কৃত্রিম শ্বাসক্রিয়ার উপায় নয়?
উত্তর
স্ট্র পদ্ধতি
সমাধান
রোগীর শ্বাস ক্রিয়া বন্ধ গেছে বা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তখন কৃত্রিম উপায়ে শ্বাসক্রিয়া চালু করতে হয় বলে তাকে কৃত্রিম শ্বাসক্রিয়া বলে । কৃত্রিম শ্বাসক্রিয়া হাত বা যন্ত্রের সাহায্যে দেওয়া হয়। কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার কতগুলো প্রচলিত পদ্ধতি আছে। বহুল প্রচলিত পদ্ধতিগুলা হলো - ১। সেফার পদ্ধতি ২। সিলভেস্টর পদ্বতি ৩। হোলজার নিলসন পদ্ধতি ৪। মুখে মুখ লাগানো পদ্ধতি।
১৪৪
সমন্বিত ব্যায়াম হলো--
উত্তর
পা পাশে, সামনে ও পিছনে দিয়ে লাফানো
সমাধান
সমন্বিত ব্যায়াম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ব্যায়াম ।
১৪৫
ব্যাডমিন্টন খেলা সর্বপ্রথম কোন দেশে চালু হয়?
উত্তর
ইংল্যান্ড
সমাধান
ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ভারতে নিযুক্ত ব্রিটিশ সেনা অফিসারেরা ব্যাডমিন্টন খেলা উদ্ভাবন করেন। তাঁরা ইংল্যান্ডের ঐতিহ্যবাহী খেলা ব্যাটলডোর ও শাটলককে একটি নেট যুক্ত করে এই খেলা চালু করেছিলেন। ব্রিটিশ গ্যারিসন নগরী পুনায় এই খেলা বিশেষ জনপ্রিয় ছিল বলে এই খেলার অপর নাম পুনাই। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে এই খেলা ইংল্যান্ডে ব্যাপক প্রচার পায়।
১৪৬
প্রথম এশিয়ান কাবাডি প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হয়?
উত্তর
ভারত
সমাধান
'কাবাডি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে কলকাতায় প্রথম এশিয়ান কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এভাবে আস্তে আস্তে কাবাডি খেলা জনপ্রিয় হয়ে উঠে।
১৪৭
ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান কয়টি কারণে আউট হয়?
উত্তর
১০টি
সমাধান
একজন ব্যাটসম্যান ১০ টি উপায়ে আউট হয়ে ব্যাটিং পিচ থেকে তার দলের শিবিরে ফিরে আসতে পারেন । সেগুলো হল - ক্যাচ আউট , . বোল্ড আউট , এল. বি. ডব্লিউ ( লেগ বিফোর উইকেট ) , রান আউট , স্টাম্পিং , টাইম'ড আউট , হিট উইকেট , দ্য বল টুয়াইস , হ্যান্ডেল্ড দ্য বল.ও অবস্ট্রাক্টিং দ্য বল
১৪৮
বাস্কেট বল খেলায় আইন ভঙ্গ কখন হয়?
উত্তর
ওপরের সবগুলো কারণ সঠিক
সমাধান
বাস্কেটবল খেলার নিয়মাবলি:
- টসের মাধ্যমে কোনো দল কোন বাস্কেটে গোল করবে তা নির্ধারণ করতে হবে। পরে কোর্টের মাঝে বৃত্তের দুই দলের দুই জন খেলোয়াড় দাঁড়িয়ে থাকবে। রেফারি মাঝে দাঁড়িয়ে বল শূন্যে ছুঁড়ে দিয়ে খেলা শুরু করবেন।
- যে দলের খেলোয়াড় বল নিয়ন্ত্রণ করছে সেই দলের কোনো খেলোয়াড় সংরক্ষিত এলাকায় বল ছাড়া ৩ সেকেন্ডের বেশি সময থাকতে পারে না। এমনকি দাগও স্পর্শ করতে পারে না।
- রেফারির সংকেতের পর ৫ সেকেন্ডের ভেতর বল থ্রো করতে হবে।
- নিজেদের কোর্টে বল ৮ সেকেন্ড পর্যন্ত আয়ত্ত্বে রাখা যায়। ৮ সেকেন্ডের ভেতর বিপক্ষের কোর্টে বল নিতে হবে।
- একটি দলের সমস্ত খেলোয়াড় মিলে ২৪ সেকেন্ড পর্যন্ত বল আয়ত্ত্বে রাখতে পারবে।
- খেলার নিয়ম ভঙ্গ করা যেমন ব্যক্তিগত ফাউলের সময় হাত না তোলা, ৩, ৫, ৮ সেকেন্ডে রুল ভঙ্গ করা ইত্যাদি।
- অফিসিয়ালদের বিরুদ্ধে অবজ্ঞা প্রদর্শন করলে ইচ্ছাকৃতভাবে বারবার নিয়মভঙ্গ করে অখেলোয়াড়সুলভ আচরণ করলে।
- কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে বিপক্ষের কোনো খেলোয়াড়কে ফাউল কররে ইচ্ছাকৃত ফাউল হয়।
১৪৯
ভলিবলের সঠিক পরিধি কি?
উত্তর
৬০ থেকে ৬৫ সে.মি.
সমাধান
ভলিবল খেলার বল হবে গোলাকার নরম ও চামড়ার তৈরি, ভিতরে থাকবে নরম ব্লাডার। বলের পরিধি ৬৫ সে.মি; থেকে ৬৭ সে.মি এবং ওজন ২৬০ থেকে ২৮০ গ্রামের মধ্যে হবে।
১৫০
আন্তর্জাতিক মানের ফুটবলের মাঠের মাপ কত?
উত্তর
১১৫*৭৫ গজ
সমাধান
ফুটবল আইনের প্রথমটি হলো মাঠ। আন্তর্জাতিক পর্যায়ে মাঠের মাপ হবে -
ক. দৈর্ঘ্য - ১২০ গজ, প্রস্থ - ৮০ গজ।
খ. দৈর্ঘ্য - ১১৫ গজ, প্রস্থ - ৭৫ গজ।
গ. দৈর্ঘ্য - ১১০ গজ, প্রস্থ - ৭০ গজ।
এই তিনটি মাপের মাঠের যে কোন একটি মাঠ আন্তর্জাতিক, জাতীয় প্রতিযোগিতার জন্য প্রযোজ্য তবে স্কুলের ছোট ছেলেদের জন্য দৈর্ঘ্য ১০০ গজ ও প্রস্থ ৫০ গজ নেওয়া যেতে পারে।