১৫৩৬৪
The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা অনুযায়ী আদালত সাক্ষীর সুরক্ষা বা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আদেশ প্রদান করতে পারে?
উত্তর
544(2)
১৫৩৬৫
The Code of Criminal Procedure, 1898 অনুসারে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধ এর তদন্ত ও বিচার বাংলাদেশের অভ্যন্তরে করতে হলে-
উত্তর
সরকারের পূর্বানুমোদন (prior sanction) লাগবে।
১৫৩৬৬
পারিবারিক আদালত বিবাদীর প্রার্থনামতে লিখিত বর্ণনা দাখিলের জন্য সর্বোচ্চ সময় দিতে পারে-
উত্তর
অনধিক ২১ দিন
১৫৩৬৭
পারিবারিক আদালতের প্রদত্ত একতরফা ডিক্রি বাতিলের আবেদন দায়েরের মেয়াদ গণনার ক্ষেত্রে The Limitation Act, 1908 এর ৫ ধারা পারিবারিক আদালত আইন, ২০২৩ এর কত ধারায় প্রযোজ্য হবে?
উত্তর
১০(৬)
১৫৩৬৮
ফৌজদারী মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়'- এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি?
উত্তর
আপিল দায়ের
১৫৩৬৯
লিগ্যাল এইড অফিসার কর্তৃক মিমাংসা সভা অনুষ্ঠানের ক্ষেত্রে জারিকারক নোটিশ গ্রহণের কতদিনের মধ্যে পক্ষগণের ঠিকানায় জারির ব্যবস্থা করবেন?
উত্তর
অনধিক ৭ দিন
১৫৩৭০
অনাদায়ের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির অঙ্গীকার পালন, অথবা দায় পরিশোধের চুক্তিকে The Contract Act, 1872 অনুসারে কী বলা হয়?
উত্তর
জামিনের চুক্তি